শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত 'খ' রাষ্ট্রের সরকারব্যবস্থার বৈশিষ্ট্যগুলো লেখ।

উত্তর: উদ্দীপকের জনাব উমায়েরের রাষ্ট্রে যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থা বিদ্যমান। যে সরকারব্যবস্থায় রাষ্ট্রের ক্ষমতা সংবিধান কর্তৃক কেন্দ্র ও প্রদেশের মধ্যে বণ্টিত থাকে সেটিই হলো যুক্তরাষ্ট্রীয় সরকার। এ সরকার কাঠামোতেএকাধিক রাষ্ট্র বা প্রদেশ মিলে সরকার গঠন করে। এতে সাংবিধানিকভাবেরাষ্ট্রের ক্ষমতা কেন্দ্র ও প্রদেশের মদ্যে ভাগ করে দেওয়া হয় এবং প্রদেশগুলো নিজ নিজ ক্ষেত্রে স্বাধীনতা ভোগ করে। ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো প্রভৃতি রাষ্ট্রে যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থা বিদ্যমান রয়েছে।এ জাতীয় সরকারব্যবস্থা কেন্দ্রীয় সরকারের পাশাপাশি প্রাদেশিক সরকারও নিজ নিজ ক্ষেত্রে স্বাধীনভাবে ক্ষমতা প্রয়োগ করে। সংবিধানের মাধ্যমে কেন্দ্রীয় সরকার ও প্রাদেশিক সরকারের মধ্যে ক্ষমতা বণ্টন করা হয়েছে। এরূপ বর্ণনায় বোঝায় উমায়ের রাষ্ট্রে যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থা বিদ্যমান।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত 'খ' রাষ্ট্রের সরকারব্যবস্থার বৈশিষ্ট্যগুলো লেখ।

উদ্দীপক

'ক' রাষ্ট্রের শাসনব্যবস্থায় একটি কেন্দ্র থেকে সমগ্র দেশ পরিচালিত হয়।অপরদিকে 'খ' রাষ্ট্রের শাসনব্যবস্থায় কেন্দ্র ও প্রদেশের মধ্যে সংবিধানের মাধ্যমে ক্ষমতা বিভাজন করে দেওয়া আছে।

মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, ময়মনসিংহ · 2025

উত্তর

সরকারের প্রধান অঙ্গ তিনটি। যথা- ১. আইন বিভাগ,২. শাসন বিভাগ ও ৩. বিচার বিভাগ।

উত্তর

'বিচার বিভাগের স্বাধীনতা' কথাটির অর্থ হলো- কর্তব্য পালনে বিচারকদের স্বাধীনতা। কাজেই বিচার বিভাগের স্বাধীনতা বলতে বোঝায় আইনের ব্যাখ্যা প্রদান ও বিচার পরিচালনার ক্ষেত্রে বিচারকদের স্বাধীন ও নিরপেক্ষ মতামত প্রকাশের ক্ষমতা বা স্বাধীনতা। তাই স্বাধীন বিচার বিভাগ বলতে শাসন বিভাগ ও আইন বিভাগের প্রভাব ও নিয়ন্ত্রণমুক্ত বিচার বিভাগকে বোঝায়। বিচার বিভাগের স্বাধীনতার জন্য বিচারকদের দৃঢ় মনোবল, প্রজ্ঞা, বুদ্ধি ও আইনসংক্রান্ত গভীর জ্ঞানের প্রয়োজন।

উত্তর

উদ্দীপকের জনাব উমায়েরের রাষ্ট্রে যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থা বিদ্যমান। যে সরকারব্যবস্থায় রাষ্ট্রের ক্ষমতা সংবিধান কর্তৃক কেন্দ্র ও প্রদেশের মধ্যে বণ্টিত থাকে সেটিই হলো যুক্তরাষ্ট্রীয় সরকার। এ সরকার কাঠামোতেএকাধিক রাষ্ট্র বা প্রদেশ মিলে সরকার গঠন করে। এতে সাংবিধানিকভাবেরাষ্ট্রের ক্ষমতা কেন্দ্র ও প্রদেশের মদ্যে ভাগ করে দেওয়া হয় এবং প্রদেশগুলো নিজ নিজ ক্ষেত্রে স্বাধীনতা ভোগ করে। ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো প্রভৃতি রাষ্ট্রে যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থা বিদ্যমান রয়েছে।এ জাতীয় সরকারব্যবস্থা কেন্দ্রীয় সরকারের পাশাপাশি প্রাদেশিক সরকারও নিজ নিজ ক্ষেত্রে স্বাধীনভাবে ক্ষমতা প্রয়োগ করে। সংবিধানের মাধ্যমে কেন্দ্রীয় সরকার ও প্রাদেশিক সরকারের মধ্যে ক্ষমতা বণ্টন করা হয়েছে। এরূপ বর্ণনায় বোঝায় উমায়ের রাষ্ট্রে যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থা বিদ্যমান।

উত্তর

উদ্দীপকের জনাব উমায়ের রাষ্ট্রে যুক্তরাষ্ট্রীয় এবং নুজায়েরের রাষ্ট্রে এককেন্দ্রিক সরকারব্যবস্থা বিদ্যমান। ক্ষমতা বণ্টন নীতির ভিত্তিতে সরকারের দুটি রূপ পরিলক্ষিত হয়। এর একটি হলো যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থা এবং অন্যটি হলো এককেন্দ্রিক সরকারব্যবস্থা। কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বণ্টনের বিষয়টি এ দুই সরকারব্যবস্থার মধ্যে মূল পার্থক্য নির্দেশ করে। এছাড়াও দুই সরকারের মাঝে সাদৃশ্য-বৈসাদৃশ্য বিদ্যমান। তাও শাসনকার্যের সুবিধার্থে এককেন্দ্রিক সরকারব্যবস্থায় কিছু ক্ষমতা ও দায়িত্ব স্থানীয় সংস্থা ও আঞ্চলিক সংস্থাসমূহের হাতে অর্পণ করে। তবে স্থানীয় শাসকগণ তাদের কাজের জন্য কেন্দ্রের নিকট দায়বদ্ধ থাকে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রীয় সরকারে সাংবিধানিকভাবে কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বণ্টন করে দেওয়া হয় এবং উভয়ই স্বাধীন ও স্বতন্ত্র থাকে। এককেন্দ্রিক শাসনব্যবস্থায় অভিন্ন আইনের দ্বারা অখণ্ড নীতির ভিত্তিতে পরিচালিত হয় বিধায় শাসনকার্যে দৃঢ়তা প্রকাশ পায়। পক্ষান্তরে, যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থায় দুটি সরকারের মধ্যে ক্ষমতা ভাগাভাগি ও আলাদা নীতির কারণে শাসনব্যবস্থা দুর্বল প্রকৃতির হয়ে থাকে। তাছাড়া এককেন্দ্রিক সরকারব্যবস্থায় জাতীয় ঐক্য ও সংহতি সুদৃঢ় হয়ে থাকে। অন্যদিকে ক্ষমতার বিভাজন নীতির কারণে যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থায় জাতীয় ঐক্য ও অগ্রগতিতে নানা প্রতিবন্ধকতা থাকে। এককেন্দ্রিক সরকার যেহেতু একক সিদ্ধান্তে পরিচালিত হয়, সেহেতু এ সরকারে সিদ্ধান্ত দ্রুত, সময়োপযোগী ও বাস্তবসম্মত হয়। অধিকন্তু এককেন্দ্রিক সরকার কম ব্যয়বহুল ও জরুরি অবস্থায় সহায়ক। অপরদিকে, যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থা এককেন্দ্রিক সরকারব্যবস্থা অপেক্ষা অধিক ব্যয়বহুল। তুলনামূলক বিচার যাই হোক না কেন কোন সরকারব্যবস্থা ভালো তা নির্ভর করে কোন সরকার প্রধান ভালো তার ওপর।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।