উদ্দীপকের আলোকে 'ক' রাষ্ট্রের শাসনব্যবস্থার সাথে 'খ' রাষ্ট্রের শাসনব্যবস্থার তুলনামূলক আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের জনাব উমায়ের রাষ্ট্রে যুক্তরাষ্ট্রীয় এবং নুজায়েরের রাষ্ট্রে এককেন্দ্রিক সরকারব্যবস্থা বিদ্যমান। ক্ষমতা বণ্টন নীতির ভিত্তিতে সরকারের দুটি রূপ পরিলক্ষিত হয়। এর একটি হলো যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থা এবং অন্যটি হলো এককেন্দ্রিক সরকারব্যবস্থা। কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বণ্টনের বিষয়টি এ দুই সরকারব্যবস্থার মধ্যে মূল পার্থক্য নির্দেশ করে। এছাড়াও দুই সরকারের মাঝে সাদৃশ্য-বৈসাদৃশ্য বিদ্যমান। তাও শাসনকার্যের সুবিধার্থে এককেন্দ্রিক সরকারব্যবস্থায় কিছু ক্ষমতা ও দায়িত্ব স্থানীয় সংস্থা ও আঞ্চলিক সংস্থাসমূহের হাতে অর্পণ করে। তবে স্থানীয় শাসকগণ তাদের কাজের জন্য কেন্দ্রের নিকট দায়বদ্ধ থাকে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রীয় সরকারে সাংবিধানিকভাবে কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বণ্টন করে দেওয়া হয় এবং উভয়ই স্বাধীন ও স্বতন্ত্র থাকে। এককেন্দ্রিক শাসনব্যবস্থায় অভিন্ন আইনের দ্বারা অখণ্ড নীতির ভিত্তিতে পরিচালিত হয় বিধায় শাসনকার্যে দৃঢ়তা প্রকাশ পায়। পক্ষান্তরে, যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থায় দুটি সরকারের মধ্যে ক্ষমতা ভাগাভাগি ও আলাদা নীতির কারণে শাসনব্যবস্থা দুর্বল প্রকৃতির হয়ে থাকে। তাছাড়া এককেন্দ্রিক সরকারব্যবস্থায় জাতীয় ঐক্য ও সংহতি সুদৃঢ় হয়ে থাকে। অন্যদিকে ক্ষমতার বিভাজন নীতির কারণে যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থায় জাতীয় ঐক্য ও অগ্রগতিতে নানা প্রতিবন্ধকতা থাকে। এককেন্দ্রিক সরকার যেহেতু একক সিদ্ধান্তে পরিচালিত হয়, সেহেতু এ সরকারে সিদ্ধান্ত দ্রুত, সময়োপযোগী ও বাস্তবসম্মত হয়। অধিকন্তু এককেন্দ্রিক সরকার কম ব্যয়বহুল ও জরুরি অবস্থায় সহায়ক। অপরদিকে, যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থা এককেন্দ্রিক সরকারব্যবস্থা অপেক্ষা অধিক ব্যয়বহুল। তুলনামূলক বিচার যাই হোক না কেন কোন সরকারব্যবস্থা ভালো তা নির্ভর করে কোন সরকার প্রধান ভালো তার ওপর।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে 'ক' রাষ্ট্রের শাসনব্যবস্থার সাথে 'খ' রাষ্ট্রের শাসন…
উদ্দীপক
মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, ময়মনসিংহ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর