শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বর্ণিত বিভাগের স্বাধীনতা কীভাবে রক্ষা করা যায়? বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকে বর্ণিত বিভাগ দ্বারা সরকারের অন্যতম বিভাগ বিচার বিভাগকে বোঝানো হয়েছে। বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার উপায় নিচে আলোচনা করা হলো-১. সরকার উপযুক্ত যোগ্যতাসম্পন্ন বিচারক নিয়োগ করে বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় কার্যকর ভূমিকা পালন করতে পারে।২. বিচারক নিয়োগ পদ্ধতি এমন হওয়া উচিত যেন তারা শাসন বিভাগ বা অন্য কারও ওপর নির্ভরশীল না হয়। এতে করে বিচার বিভাগের স্বাধীনতা অনেকটা বজায় থাকবে।৩. বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার জন্য বিচারকদেরকে দীর্ঘ মেয়াদের জন্য নিয়োগদান করতে হবে। কেননা স্বল্পসময়ের জন্য নিযুক্ত হলে বিচারকরা মুক্ত মন দিয়ে বিচারকার্য সম্পাদন করতে পারে না।৪. বিচারকদের অপসারণ পদ্ধতির ওপরও বিচার বিভাগের স্বাধীনতা অনেকটা নির্ভর করে।৫. বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার জন্য অবশ্যই বিচারকদের নিরাপত্তা বিধান নিশ্চিত করতে হবে। কেননা, বিচারকরা যদি নিরাপত্তাহীনতায় ভোগে তাহলে তারা স্বাধীনভাবে বিচারকার্য পরিচালনা করতে পারবে না।৬. বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা করার জন্য আইন ও শাসন বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক রাখতে হবে। এক্ষেত্রে আইন বিভাগ ও শাসন বিভাগের কাজের পরিধি নির্দিষ্ট করে দিতে হবে। উপরিউক্ত কার্যাবলি সম্পাদনের মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা করা যায়।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে বর্ণিত বিভাগের স্বাধীনতা কীভাবে রক্ষা করা যায়? বিশ্লেষণ কর।

উদ্দীপক

'XX^{\prime} রাষ্ট্রে বিচারকার্যে শাসন বিভাগের হস্তক্ষেপের ফলে জনগণ ন্যায়বিচার থেকে বঞ্চিত ছিল। চার মাস আগে 'আমাদের দিন' পত্রিকায় এ সংক্রান্ত একটি তথ্যবহুল প্রতিবেদন প্রকাশিত হয়। এর পর দেশের টেলিভিশন চ্যানেলগুলো ধারাবাহিক প্রতিবেদন প্রচার করে। রাজনৈতিক দলগুলো কর্মসূচি দেয়। জনগণ বিচার বিভাগের স্বাধীনতার দাবিতে রাস্তায় নেমে আসে। জনদাবির মুখে সরকার বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে পৃথক করার আইন প্রণয়ন করে।

আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ · 2025

উত্তর

রাজনৈতিক সংস্কৃতি হলো কোনো দেশের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ যেখানে সামগ্রিকভাবে জনগণের মতামতের প্রতিফলন ঘটে।

উত্তর

বিচার বিভাগের প্রধান কাজ হলো ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। বিশ্বের প্রতিটি রাষ্ট্রের বিচার বিভাগ প্রচলিত আইন অনুসারে বিচার কার্যক্রম পরিচালনা করে থাকে। সাধারণভাবে রাষ্ট্রীয় আইন রাষ্ট্রের সকল নাগরিকের জন্য সমভাবে প্রযোজ্য হয়। বিচার বিভাগ এক্ষেত্রে দেওয়ানি, ফৌজদারি প্রভৃতি যেকোনো মামলার সঠিক অনুসন্ধানের দ্বারা অপরাধীদের শাস্তি দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা করে থাকে। তাই বলা যায়, ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিচার বিভাগের গুরুত্ব অত্যধিক।

উত্তর

উদ্দীপকে 'জনমতের সংবাদপত্র, টেলিভিশন, সভাসমিতি ও রাজনৈতিক দল- এসব বাহনগুলো প্রতিফলিত হয়েছে।আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থায় জনমতের গুরুত্ব অত্যধিক। কারণ সুষ্ঠু জনমত গঠন ও প্রচারের ওপরই গণতান্ত্রিক সরকারের সাফল্য অনেকাংশে নির্ভর করে। কীভাবে এবং কীসের মাধ্যমে জনমত প্রতিষ্ঠিত হয় তাই হলো জনমত গঠনের বাহন। জনমত গঠনের এরূপ অনেক মাধ্যম রয়েছে যার মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্রের জনমত সংগঠিত হয়। উদ্দীপকের 'XX^{\prime} রাষ্ট্রে বিচারকার্যে শাসন বিভাগের হস্তক্ষেপের ফলে জনগণ ন্যায়বিচার থেকে বঞ্চিত ছিল। চার মাস আগে 'আমাদের দিন' পত্রিকায় এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর দেশের টিভি চ্যানেলগুলো ধারাবাহিক প্রতিবেদন প্রচার করে। রাজনৈতিক দলগুলো কর্মসূচি দেয়। জনগণ স্বাধীন বিচার বিভাগের দাবিতে রাস্তায় নেমে আসে। এরূপ বর্ণনায় জনমত গঠনের বেশ কয়েকটি বাহন প্রতিফলিত হয়েছে। প্রথমে যে বাহনটি জনমত গঠনে ভূমিকা পালন করেছে সেটি হলো দৈনিক পত্রিকা। এরপর গণমাধ্যমের অন্যতম ধারক টেলিভিশন জনমত গঠনে ভূমিকা পালন করেছে। এরপর রাজনৈতিক দলগুলো কর্মসূচি দিয়ে রাস্তায় নেমেছে, যা জনমতকে সুসংগঠিত করার অন্যতম মাধ্যম। এর পাশাপাশি জনগণ রাস্তায় নেমে সভাসমিতি করেছে, যা জনমত গঠনে সহায়তা করেছে। এসবগুলোর সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে স্বাধীন বিচার বিভাগের দাবির প্রেক্ষিতে জনমত গঠিত হয়েছে। এতে সরকার বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে পৃথক করে আইন প্রণয়ন করে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত বিভাগ দ্বারা সরকারের অন্যতম বিভাগ বিচার বিভাগকে বোঝানো হয়েছে। বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার উপায় নিচে আলোচনা করা হলো-১. সরকার উপযুক্ত যোগ্যতাসম্পন্ন বিচারক নিয়োগ করে বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় কার্যকর ভূমিকা পালন করতে পারে।২. বিচারক নিয়োগ পদ্ধতি এমন হওয়া উচিত যেন তারা শাসন বিভাগ বা অন্য কারও ওপর নির্ভরশীল না হয়। এতে করে বিচার বিভাগের স্বাধীনতা অনেকটা বজায় থাকবে।৩. বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার জন্য বিচারকদেরকে দীর্ঘ মেয়াদের জন্য নিয়োগদান করতে হবে। কেননা স্বল্পসময়ের জন্য নিযুক্ত হলে বিচারকরা মুক্ত মন দিয়ে বিচারকার্য সম্পাদন করতে পারে না।৪. বিচারকদের অপসারণ পদ্ধতির ওপরও বিচার বিভাগের স্বাধীনতা অনেকটা নির্ভর করে।৫. বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার জন্য অবশ্যই বিচারকদের নিরাপত্তা বিধান নিশ্চিত করতে হবে। কেননা, বিচারকরা যদি নিরাপত্তাহীনতায় ভোগে তাহলে তারা স্বাধীনভাবে বিচারকার্য পরিচালনা করতে পারবে না।৬. বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা করার জন্য আইন ও শাসন বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক রাখতে হবে। এক্ষেত্রে আইন বিভাগ ও শাসন বিভাগের কাজের পরিধি নির্দিষ্ট করে দিতে হবে। উপরিউক্ত কার্যাবলি সম্পাদনের মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা করা যায়।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

  • Internet Service Provider
  • Internet Service Protocol
  • International Service Provider
  • Internet Service Project

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

  • স্কুল
  • পরিবার
  • ধর্মীয় প্রতিষ্ঠান
  • রেডিও

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

  • সাংবিধানিক আইন
  • ডিক্রি
  • প্রশাসনিক আইন
  • বিচারকের রায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

  • Government to citizen
  • Government to citizenship
  • Government to civil socity
  • Government to civil servant

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

  • ফৌজদারি আইন
  • সাংবিধানিক আইন
  • আন্তর্জাতিক আইন
  • প্রশাসনিক আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

  • সাইবার আক্রমণের মাধ্যমে
  • ডাকাতির মাধ্যমে
  • ই-মেইল এর মাধ্যমে
  • ভাইরাস আক্রমণের মাধ্যমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • ii ও iii
  • iii
  • i ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • প্রধান বিচারপতি
  • স্পিকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

  • আইনের শাসন
  • নিয়ন্ত্রণ ও ভারসাম্য
  • ক্ষমতা স্বতন্ত্রীকরণ
  • পূর্ণাঙ্গ ক্ষমতা স্বতন্ত্রীকরণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

  • USA
  • বাংলাদেশ
  • ভারত
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

  • এরিস্টটল
  • হস
  • ডাইসি
  • হল্যান্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।