কার্যকরী গণতন্ত্র প্রতিষ্ঠায় ইঙ্গিতকৃত তথ্যের ভূমিকা বিশ্লেষণ কর।
উত্তর: কার্যকরি গণতন্ত্র প্রতিষ্ঠায় ইঙ্গিতকৃত তথ্যের তথা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির ভূমিকা অত্যন্ত কার্যকর।ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠায় অপরিহার্য। এই নীতির মাধ্যমে সরকারের আইন প্রণয়ন, শাসন ও বিচার-তিনটি ক্ষমতা পৃথক বিভাগে ভাগ করা হয়। এর ফলে কোনো একটি বিভাগ কর্তৃত্ববাদী হয়ে উঠতে পারে না এবং ব্যক্তি স্বাধীনতা সুরক্ষিত থাকে।উদ্দীপকে উল্লেখ আছে, সরকারের ক্ষমতা তিনটি ভিন্ন বিভাগে ভাগ করা হলে এক বিভাগ অন্য বিভাগের কাজে হস্তক্ষেপ করতে পারে না। এই নীতির ফলে প্রত্যেক বিভাগ নিজস্ব দায়িত্ব পালনে স্বাধীনতা পায় এবং একক-শাসনের সম্ভাবনা রোধ হয়। অ্যারিস্টটল এই নীতির সূচনা করেন, আর মন্টেঙ্কু এর সুনির্দিষ্ট ব্যাখ্যা দেন। মন্টেস্কু বলেন, যদি আইন প্রণয়ন ও শাসন ক্ষমতা একই হাতে থাকে, তবে তা স্বাধীনতার জন্য হুমকি হয়ে দাঁড়ায়। কার্যকর গণতন্ত্রে জনগণের অধিকার ও স্বাধীনতা সুরক্ষা পায় তখনই, 'যখন বিচার বিভাগ সরকারের অন্য বিভাগের প্রভাবমুক্ত থেকে কাজ করতে পারে। একইভাবে, আইন বিভাগ স্বাধীনভাবে নীতি নির্ধারণ করে এবং শাসন বিভাগ তা কার্যকর করে। এই পারস্পরিক ভারসাম্য রাষ্ট্রে জবাবদিহি প্রতিষ্ঠা করে এবং স্বৈরতান্ত্রিক প্রবণতাকে দমন করে। তাই, গণতান্ত্রিক রাষ্ট্রে এই নীতি গণইচ্ছা ও শাসনব্যবস্থার মধ্যে ভারসাম্য রক্ষায় মুখ্য ভূমিকা রাখে।সুতরাং, কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠায় ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি একটি অপরিহার্য রক্ষাকবচ হিসেবে কাজ করে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
কার্যকরী গণতন্ত্র প্রতিষ্ঠায় ইঙ্গিতকৃত তথ্যের ভূমিকা বিশ্লেষণ কর।
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর