শেয়ারFacebookWhatsApp

জনাব 'ক' যে বিভাগে কাজ করেন তার কার্যাবলি আলোচনা কর।

উত্তর: জনাব 'ক' সরকারের বিচার বিভাগে কাজ করেন। বিচার বিভাগ নানা রকম কার্যাবলি সম্পাদন করে থাকে।বিচার বিভাগ রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, যার প্রধান দায়িত্ব হলো সংবিধান ও প্রচলিত আইনের যথাযথ ব্যাখ্যা ও প্রয়োগের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করা। এটি আইনসভা কর্তৃক প্রণীত আইন, সংবিধান এবং সামাজিক রীতিনীতির আলোকে বিভিন্ন মামলার নিষ্পত্তি করে। বিচার বিভাগ ব্যক্তিস্বাধীনতা ও মৌলিক অধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে এবং সংবিধান বিরোধী আইন বা সরকারি সিদ্ধান্ত বাতিল করার ক্ষমতা রাখে।উদ্দীপকে জনাব 'ক' এমন এক বিভাগে কাজ করেন যার প্রধান দায়িত্ব আইনের ব্যাখ্যা ও প্রয়োগ করা। অর্থাৎ জনাব 'ক'-এর বিভাগটি বিচার বিভাগই, কারণ বিচার বিভাগই নাগরিকের অধিকার সংরক্ষণ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিয়োজিত থাকে। বিচার বিভাগ আইন অনুযায়ী অপরাধীর বিচার ও শান্তি নির্ধারণ করে এবং যেখানে প্রচলিত আইন অস্পষ্ট, সেখানে সুবিচারের লক্ষ্যে বিচারকগণ যুক্তি, ন্যায়নীতি ও বিবেকের ভিত্তিতে রায় প্রদান করেন। আদালত মৌলিক অধিকার ক্ষুণ্ণ হলে তা পুনঃপ্রতিষ্ঠার ব্যবস্থা করে এবং সংবিধানের ব্যাখ্যা প্রদান ও বিচার বিভাগীয় পর্যালোচনার মাধ্যমে আইন ও প্রশাসনকে সংবিধানসঙ্গত রাখে। পরিশেষে বলা যায়, জনাব 'ক'-এর কর্মরত বিভাগ অর্থাৎ বিচার বিভাগ রাষ্ট্রের শাসন কাঠামোকে স্থিতিশীল ও গণতান্ত্রিক রাখতে মুখ্য ভূমিকা পালন করে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

জনাব 'ক' যে বিভাগে কাজ করেন তার কার্যাবলি আলোচনা কর।

উদ্দীপক

জনাব 'ক' এমন এক বিভাগে কাজ করেন, যার প্রধান দায়িত্ব হচ্ছে আইনের ব্যাখ্যা ও প্রয়োগ করা।

Jessore · 2025

উত্তর

আইন প্রধানত দুই প্রকার।

উত্তর

আইনের সার্থকতা এর কার্যকারিতার মধ্যে নিহিত। যে বিধানকে মানুষ মানতে চায় না কিংবা সমাজ স্বীকৃতি দেয় না, তাকে আইন বলা যায় না। এরূপ আইন শুধু বোঝা ছাড়া আর কিছুই নয়। সুতরাং সামাজিক স্বীকৃতি পেতে হলে আইনকে অবশ্যই নৈতিকতার গুণে সমৃদ্ধ হতে হয়। নৈতিকতা আইনের সীমা নির্দেশ করে। অপরপক্ষে যে আইন মানুষের নীতিবোধকে আঘাত করে সে আইনকে কম মানুষই মান্য করে। তাই নৈতিকতার বিষয়টি মাথায় রেখেই যেকোনো আইন প্রণয়ন করা হয়। তাই বলা হয়, আইন ও নৈতিকতা পরস্পর নির্ভরশীল।

উত্তর

জনাব 'ক' সরকারের বিচার বিভাগে কাজ করেন। বিচার বিভাগ নানা রকম কার্যাবলি সম্পাদন করে থাকে।বিচার বিভাগ রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, যার প্রধান দায়িত্ব হলো সংবিধান ও প্রচলিত আইনের যথাযথ ব্যাখ্যা ও প্রয়োগের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করা। এটি আইনসভা কর্তৃক প্রণীত আইন, সংবিধান এবং সামাজিক রীতিনীতির আলোকে বিভিন্ন মামলার নিষ্পত্তি করে। বিচার বিভাগ ব্যক্তিস্বাধীনতা ও মৌলিক অধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে এবং সংবিধান বিরোধী আইন বা সরকারি সিদ্ধান্ত বাতিল করার ক্ষমতা রাখে।উদ্দীপকে জনাব 'ক' এমন এক বিভাগে কাজ করেন যার প্রধান দায়িত্ব আইনের ব্যাখ্যা ও প্রয়োগ করা। অর্থাৎ জনাব 'ক'-এর বিভাগটি বিচার বিভাগই, কারণ বিচার বিভাগই নাগরিকের অধিকার সংরক্ষণ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিয়োজিত থাকে। বিচার বিভাগ আইন অনুযায়ী অপরাধীর বিচার ও শান্তি নির্ধারণ করে এবং যেখানে প্রচলিত আইন অস্পষ্ট, সেখানে সুবিচারের লক্ষ্যে বিচারকগণ যুক্তি, ন্যায়নীতি ও বিবেকের ভিত্তিতে রায় প্রদান করেন। আদালত মৌলিক অধিকার ক্ষুণ্ণ হলে তা পুনঃপ্রতিষ্ঠার ব্যবস্থা করে এবং সংবিধানের ব্যাখ্যা প্রদান ও বিচার বিভাগীয় পর্যালোচনার মাধ্যমে আইন ও প্রশাসনকে সংবিধানসঙ্গত রাখে। পরিশেষে বলা যায়, জনাব 'ক'-এর কর্মরত বিভাগ অর্থাৎ বিচার বিভাগ রাষ্ট্রের শাসন কাঠামোকে স্থিতিশীল ও গণতান্ত্রিক রাখতে মুখ্য ভূমিকা পালন করে।

উত্তর

আইনের শাসন প্রতিষ্ঠায় উক্ত বিভাগের তথা বিচার বিভাগের ভূমিকা ব্যাপক।আইনের শাসন বলতে এমন একটি রাষ্ট্রীয় ব্যবস্থা বোঝায় যেখানে ব্যক্তি ও রাষ্ট্র-উভয়ই আইনের অধীন। এই শাসনব্যবস্থায় আইনের দৃষ্টিতে সবাই সমান এবং কাউকে বিনা বিচারে আটক বা বিনা অপরাধে গ্রেফতার করা যায় না। এটি নাগরিকের অধিকার রক্ষার অন্যতম ভিত্তি।আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত, এই বিভাগ ন্যায়বিচার নিশ্চিত করে, যেখানে পক্ষপাতহীনভাবে সকলের জন্য সমান আইন প্রয়োগ করা হয়। এর ফলে রাষ্ট্রে ন্যায় প্রতিষ্ঠা পায়। দ্বিতীয়ত, আইন স্পষ্ট না হলে বিচারকরা মামলার প্রেক্ষিতে তার ব্যাখ্যা দেন, যা অনেক সময় নতুন আইন সৃষ্টিতে ভূমিকা রাখে এবং নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করে।তৃতীয়ত, নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘিত হলে নাগরিকগণ এই বিভাগের দ্বারস্থ হতে পারেন। কেননা, বিচার বিভাগ, রিটের মাধ্যমে এসব অধিকার রক্ষা করে। পাশাপাশি, কোনো নাগরিক যদি নিম্ন আদালতের রায়ে সন্তুষ্ট না হন, তবে তিনি উচ্চ আদালতে আপিল করতে পারেন, যা ন্যায়বিচার নিশ্চিত করে। কখনো বিচার বিভাগ নিজের উদ্যোগে (সুয়োমোটো) রুল জারি করেও নাগরিকের অধিকার 'রক্ষা করে, যা আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি সাহসী পদক্ষেপ।সুতরাং বিচার বিভাগ আইনের শাসন প্রতিষ্ঠায় মৌলিক, ন্যায়নিষ্ঠ ও কার্যকর ভূমিকা পালন করে-যদিও প্রশাসনিক সীমাবদ্ধতা অনেক সময় তাদের কার্যক্ষমতাকে প্রভাবিত করে।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।