আইনের শাসন প্রতিষ্ঠায় উক্ত বিভাগের ভূমিকা বিশ্লেষণ কর।
উত্তর: আইনের শাসন প্রতিষ্ঠায় উক্ত বিভাগের তথা বিচার বিভাগের ভূমিকা ব্যাপক।আইনের শাসন বলতে এমন একটি রাষ্ট্রীয় ব্যবস্থা বোঝায় যেখানে ব্যক্তি ও রাষ্ট্র-উভয়ই আইনের অধীন। এই শাসনব্যবস্থায় আইনের দৃষ্টিতে সবাই সমান এবং কাউকে বিনা বিচারে আটক বা বিনা অপরাধে গ্রেফতার করা যায় না। এটি নাগরিকের অধিকার রক্ষার অন্যতম ভিত্তি।আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত, এই বিভাগ ন্যায়বিচার নিশ্চিত করে, যেখানে পক্ষপাতহীনভাবে সকলের জন্য সমান আইন প্রয়োগ করা হয়। এর ফলে রাষ্ট্রে ন্যায় প্রতিষ্ঠা পায়। দ্বিতীয়ত, আইন স্পষ্ট না হলে বিচারকরা মামলার প্রেক্ষিতে তার ব্যাখ্যা দেন, যা অনেক সময় নতুন আইন সৃষ্টিতে ভূমিকা রাখে এবং নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করে।তৃতীয়ত, নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘিত হলে নাগরিকগণ এই বিভাগের দ্বারস্থ হতে পারেন। কেননা, বিচার বিভাগ, রিটের মাধ্যমে এসব অধিকার রক্ষা করে। পাশাপাশি, কোনো নাগরিক যদি নিম্ন আদালতের রায়ে সন্তুষ্ট না হন, তবে তিনি উচ্চ আদালতে আপিল করতে পারেন, যা ন্যায়বিচার নিশ্চিত করে। কখনো বিচার বিভাগ নিজের উদ্যোগে (সুয়োমোটো) রুল জারি করেও নাগরিকের অধিকার 'রক্ষা করে, যা আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি সাহসী পদক্ষেপ।সুতরাং বিচার বিভাগ আইনের শাসন প্রতিষ্ঠায় মৌলিক, ন্যায়নিষ্ঠ ও কার্যকর ভূমিকা পালন করে-যদিও প্রশাসনিক সীমাবদ্ধতা অনেক সময় তাদের কার্যক্ষমতাকে প্রভাবিত করে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
আইনের শাসন প্রতিষ্ঠায় উক্ত বিভাগের ভূমিকা বিশ্লেষণ কর।
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর