শেয়ারFacebookWhatsApp

তুমি কি মনে কর, উদ্দীপকের প্রশ্ন চিহ্নিত (?) স্থানে ইঙ্গিতকৃত বিভাগের কাজ দিন দিন বৃদ্ধি পাচ্ছে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর: হ্যাঁ, আমি মনে করি, উদ্দীপকের (?) চিহ্নিত স্থানে ইঙ্গিতকৃত বিভাগ অর্থাৎ শাসন বিভাগের ক্ষমতা বা কাজ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। শাসন বিভাগ হলো রাষ্ট্রের এমন একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, যার মাধ্যমে নীতিনির্ধারিত সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন করা হয়। এটি প্রশাসনিক কাজ পরিচালনা করে এবং রাষ্ট্রের দৈনন্দিন কর্মকাণ্ড পরিচালনায় মুখ্য ভূমিকা পালন করে। আধুনিক গণতান্ত্রিক শাসনব্যবস্থায় এই বিভাগের গুরুত্ব ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এর পেছনে একাধিক কারণ রয়েছে। প্রথমত, আইনসভায় অনেক সময় অদক্ষ ও অযোগ্য সদস্য নির্বাচিত হন, যারা আইন প্রণয়নের জটিলতা সামাল দিতে পারেন না। ফলে অনেক ক্ষেত্রেই আইন প্রণয়ন ও বাস্তবায়নের দায়িত্ব শাসন বিভাগের ওপর বর্তায়। দ্বিতীয়ত, আধুনিক রাষ্ট্রব্যবস্থায় জনকল্যাণমূলক কার্যক্রম যেমন-স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ, দুর্যোগ ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়গুলোতে তৎপরতা বাড়ায় শাসন বিভাগের কার্যক্ষেত্র অনেক বিস্তৃত হয়েছে। তৃতীয়ত, আইনসভা বছরজুড়ে স্বল্প - সময়ের জন্য অধিবেশন বসায় এবং আইনের খুঁটিনাটি দিক নিয়ে কাজ করার যথেষ্ট সময় তাদের থাকে না। এতে আইন প্রণয়নের দায়িত্ব প্রায়শই শাসন বিভাগকে অর্পণ করা হয়। এছাড়া আন্তর্জাতিক সংকট, জরুরি অবস্থা, রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ ও প্রযুক্তিগত অগ্রগতির ফলে প্রশাসনিক দক্ষতা ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তা বেড়েছে, যা শাসন বিভাগের ভূমিকাকে আরও দৃঢ় ও প্রসারিত করেছে। জনগণও শাসন বিভাগের সেবার মাধ্যমে সরাসরি উপকৃত হওয়ায় তাদের ওপর নির্ভরতা বাড়ছে। আলোচনার প্রেক্ষিতে তাই বলা যায়, আধুনিক রাষ্ট্রের জটিলতা, জনগণের চাহিদা এবং প্রশাসনিক দক্ষতার প্রয়োজনীয়তা শাসন বিভাগের ক্ষমতা ও কার্যক্রম বৃদ্ধির অন্যতম কারণ। তাই বর্তমান সময়ে শাসন বিভাগের ভূমিকা ক্রমেই কেন্দ্রীভূত ও প্রভাবশালী হয়ে উঠছে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

তুমি কি মনে কর, উদ্দীপকের প্রশ্ন চিহ্নিত (?) স্থানে ইঙ্গিতকৃত বিভাগ…

Jessore · 2025

উত্তর

বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম সুপ্রিম কোর্ট।

উত্তর

রাষ্ট্রের শাসনকার্য পরিচালনার দায়িত্ব যে বিভাগের ওপর ন্যস্ত থাকে তাকে শাসন বিভাগ বলে। আইন বিভাগ কর্তৃক প্রণীত আইনকে বাস্তবে প্রয়োগ করাই শাসন বিভাগের কাজ। ব্যাপক অর্থে শাসন বিভাগ বলতে রাষ্ট্রের প্রধান পরিচালক থেকে শুরু করে প্রশাসনিক কাজে নিয়োজিত সাধারণ কর্মচারী পর্যন্ত সকলকে বোঝায়। কিন্তু সংকীর্ণ অর্থে শাসন বিভাগ বলতে রাষ্ট্রের প্রধান কর্মকর্তা এবং তার মন্ত্রিপরিষদকে বোঝায়।

উত্তর

উদ্দীপকের প্রশ্ন চিহ্নিত (?) স্থানে সরকারের শাসন বিভাগকে নির্দেশ করে।রাষ্ট্রের শাসনকাজ পরিচালনার দায়িত্ব যে বিভাগের ওপর ন্যস্ত থাকে তাকে শাসন বিভাগ বলে। আইন বিভাগ কর্তৃক প্রণীত আইনকে বাস্তবে প্রয়োগ করাই শাসন বিভাগের কাজ। ব্যাপক অর্থে, শাসন বিভাগ বলতে রাষ্ট্রের প্রধান পরিচালক থেকে শুরু করে প্রশাসনিক কাজে নিয়োজিত সাধারণ কর্মচারী পর্যন্ত সকলকে বোঝায়। কিন্তু সংকীর্ণ অর্থে শাসন বিভাগ বলতে রাষ্ট্রের প্রধান কর্মকর্তা এবং তার মন্ত্রিপরিষদকে বোঝায়।উদ্দীপকের (?) চিহ্নিত অংশের তথ্যগুলো হলো- রাষ্ট্রের শাসননীতি নির্ধারণ ও কার্যকর করে, সরকারের রাজনৈতিক অংশ এবং শাসন কাজ পরিচালনা করে। এ তথ্যগুলো স্পষ্টভাবে সরকারের শাসন বিভাগকে নির্দেশ করে। গঠন ও কার্যাবলির ভিত্তিতে শাসন বিভাগ দুই ভাগে বিভক্ত। যথা- ১. রাজনৈতিক শাসক এবং ২. অ-রাজনৈতিক শাসক। শাসন বিভাগের রাজনৈতিক অংশ নির্দিষ্ট সময়ের জন্য জনগণ কর্তৃক নির্বাচিত হন। তারা তাদের সম্পাদিত কার্যাবলির জন্য জনগণের নিকট দায়ী থাকেন। আর প্রশাসনিক দায়িত্ব পালনকারী স্থায়ী, বেতনভোগী কর্মচারীরা হলো শাসন বিভাগের অ-রাজনৈতিক অংশ। তারা রাজনৈতিক শাসকদের নির্দেশনা অনুযায়ী সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন ও প্রশাসনিক কর্মকাণ্ড সম্পাদন করেন।

উত্তর

হ্যাঁ, আমি মনে করি, উদ্দীপকের (?) চিহ্নিত স্থানে ইঙ্গিতকৃত বিভাগ অর্থাৎ শাসন বিভাগের ক্ষমতা বা কাজ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। শাসন বিভাগ হলো রাষ্ট্রের এমন একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, যার মাধ্যমে নীতিনির্ধারিত সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন করা হয়। এটি প্রশাসনিক কাজ পরিচালনা করে এবং রাষ্ট্রের দৈনন্দিন কর্মকাণ্ড পরিচালনায় মুখ্য ভূমিকা পালন করে। আধুনিক গণতান্ত্রিক শাসনব্যবস্থায় এই বিভাগের গুরুত্ব ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এর পেছনে একাধিক কারণ রয়েছে। প্রথমত, আইনসভায় অনেক সময় অদক্ষ ও অযোগ্য সদস্য নির্বাচিত হন, যারা আইন প্রণয়নের জটিলতা সামাল দিতে পারেন না। ফলে অনেক ক্ষেত্রেই আইন প্রণয়ন ও বাস্তবায়নের দায়িত্ব শাসন বিভাগের ওপর বর্তায়। দ্বিতীয়ত, আধুনিক রাষ্ট্রব্যবস্থায় জনকল্যাণমূলক কার্যক্রম যেমন-স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ, দুর্যোগ ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়গুলোতে তৎপরতা বাড়ায় শাসন বিভাগের কার্যক্ষেত্র অনেক বিস্তৃত হয়েছে। তৃতীয়ত, আইনসভা বছরজুড়ে স্বল্প - সময়ের জন্য অধিবেশন বসায় এবং আইনের খুঁটিনাটি দিক নিয়ে কাজ করার যথেষ্ট সময় তাদের থাকে না। এতে আইন প্রণয়নের দায়িত্ব প্রায়শই শাসন বিভাগকে অর্পণ করা হয়। এছাড়া আন্তর্জাতিক সংকট, জরুরি অবস্থা, রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ ও প্রযুক্তিগত অগ্রগতির ফলে প্রশাসনিক দক্ষতা ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তা বেড়েছে, যা শাসন বিভাগের ভূমিকাকে আরও দৃঢ় ও প্রসারিত করেছে। জনগণও শাসন বিভাগের সেবার মাধ্যমে সরাসরি উপকৃত হওয়ায় তাদের ওপর নির্ভরতা বাড়ছে। আলোচনার প্রেক্ষিতে তাই বলা যায়, আধুনিক রাষ্ট্রের জটিলতা, জনগণের চাহিদা এবং প্রশাসনিক দক্ষতার প্রয়োজনীয়তা শাসন বিভাগের ক্ষমতা ও কার্যক্রম বৃদ্ধির অন্যতম কারণ। তাই বর্তমান সময়ে শাসন বিভাগের ভূমিকা ক্রমেই কেন্দ্রীভূত ও প্রভাবশালী হয়ে উঠছে।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।