শেয়ারFacebookWhatsApp

জনাব রহিমের কর্মকাণ্ডের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন ধরনের সরকারব্যবস্থার সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর: জনাব রহিমের কর্মকাণ্ডের সাথে আমার পাঠ্যবইয়ের গণতান্ত্রিক সরকারব্যবস্থার সাদৃশ্য রয়েছে। গণতন্ত্র হলো জনগণের মতের ভিত্তিতে জনগণ দ্বারা পরিচালিত শাসনব্যবস্থা। গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণ প্রত্যক্ষ বা পরোক্ষভারে রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার অধিকারী। বস্তুত এটি একটি দায়িত্বশীল শাসনব্যবস্থা। এ ধরনের শাসনব্যবস্থায় সকলের মতামতের প্রাধান্য স্বীকৃত হয়। এজন্যই আব্রাহাম লিংকন বলেছিলেন, গণতন্ত্র হলো জনগণের কল্যাণের জন্য, জনগণের দ্বারা পরিচালিত ও জনপ্রতিনিধিত্বমূলক শাসনব্যবস্থা। উদ্দীপকের জনাব রহিম একটি যৌথ পরিবারের প্রধান। পরিবারের সকল সিদ্ধান্ত তিনি সকলের মতামতের ভিত্তিতে নিয়ে থাকেন। ফলে তার পরিবারে শান্তি বিরাজ করে। এরূপ বর্ণনার মধ্য দিয়ে মূলত গণতান্ত্রিক সরকারব্যবস্থার প্রতিচ্ছবি ভেসে ওঠে। কারণ গণতান্ত্রিক সরকার জনগণের সম্মতির ওপর প্রতিষ্ঠিত। এ সরকারে জনগণের মতামত অনুযায়ী সরকার পরিচালিত না হলে সে সরকার বেশিদিন টিকতে পারে না। এর অন্যতম একটি বৈশিষ্ট্য হলো এটি সংখ্যাগরিষ্ঠের শাসনব্যবস্থা। সর্বোপরি এখানে জনগণের সার্বভৌমত্ব স্বীকৃত। এ কারণে সারাবিশ্বে গণতন্ত্র সর্বাধিক জনপ্রিয় একটি শাসনব্যবস্থা।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

জনাব রহিমের কর্মকাণ্ডের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন ধরনের সরকারব্যবস্…

উদ্দীপক

জনাব রহিম একটি যৌথ পরিবারের প্রধান। পরিবারের সকল সিদ্ধান্ত তিনি সকলের মতামতের ভিত্তিতে নিয়ে থাকেন। ফলে তার পরিবারে শান্তি বিরাজ করে। অপরদিকে, জনাব করিম একটি প্রতিষ্ঠানের প্রধান। তার প্রতিষ্ঠানে কয়েকজন পরিচালক ও অন্যান্য সদস্যরা আছেন। কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তিনি কারও মতামত গ্রহণ করেন না। উপরন্তু তার সিদ্ধান্ত সকলের ওপর চাপিয়ে দেন।

Rajshahi · 2025

উত্তর

'LibertyLiberty^{\prime} শব্দটি ল্যাটিন 'LiberLiber^{\prime} থেকে এসেছে।

উত্তর

মূল্যবোধ হলো মানুষের সমাজস্বীকৃত এমন কার্যক্রম বা আচরণ, যা সামগ্রিকভাবে প্রশংসিত হয়। এটি স্থায়ী কোনো বিষয় নয়। স্থান এবং সময়ভেদে মূল্যবোধ পরিবর্তিত হয়। অর্থাৎ মূল্যবোধ হলো আপেক্ষিক। যেমন- আমাদের দেশের প্রচলিত মূল্যবোধ অনুযায়ী ধুমপান করা, বিশেষত বড়দের সামনে ধূমপান একটি অন্যায় কাজ। কিন্তু অনেক দেশে এটি একটি সাধারণ ব্যাপার। সুতরাং বলা যায়- ১. মূল্যবোধ হলো ভালো বা মন্দ সম্পর্কে সামাজিক ধারণা; ২. কাঙ্ক্ষিত বা অনাকাঙ্ক্ষিত বিষয় সম্পর্কে সমাজের বিশ্লেষণমূলক রায়; ৩. সমাজের মানুষের সাধারণ আচরণ, যাতে আবেগ বিদ্যমান।

উত্তর

জনাব রহিমের কর্মকাণ্ডের সাথে আমার পাঠ্যবইয়ের গণতান্ত্রিক সরকারব্যবস্থার সাদৃশ্য রয়েছে। গণতন্ত্র হলো জনগণের মতের ভিত্তিতে জনগণ দ্বারা পরিচালিত শাসনব্যবস্থা। গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণ প্রত্যক্ষ বা পরোক্ষভারে রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার অধিকারী। বস্তুত এটি একটি দায়িত্বশীল শাসনব্যবস্থা। এ ধরনের শাসনব্যবস্থায় সকলের মতামতের প্রাধান্য স্বীকৃত হয়। এজন্যই আব্রাহাম লিংকন বলেছিলেন, গণতন্ত্র হলো জনগণের কল্যাণের জন্য, জনগণের দ্বারা পরিচালিত ও জনপ্রতিনিধিত্বমূলক শাসনব্যবস্থা। উদ্দীপকের জনাব রহিম একটি যৌথ পরিবারের প্রধান। পরিবারের সকল সিদ্ধান্ত তিনি সকলের মতামতের ভিত্তিতে নিয়ে থাকেন। ফলে তার পরিবারে শান্তি বিরাজ করে। এরূপ বর্ণনার মধ্য দিয়ে মূলত গণতান্ত্রিক সরকারব্যবস্থার প্রতিচ্ছবি ভেসে ওঠে। কারণ গণতান্ত্রিক সরকার জনগণের সম্মতির ওপর প্রতিষ্ঠিত। এ সরকারে জনগণের মতামত অনুযায়ী সরকার পরিচালিত না হলে সে সরকার বেশিদিন টিকতে পারে না। এর অন্যতম একটি বৈশিষ্ট্য হলো এটি সংখ্যাগরিষ্ঠের শাসনব্যবস্থা। সর্বোপরি এখানে জনগণের সার্বভৌমত্ব স্বীকৃত। এ কারণে সারাবিশ্বে গণতন্ত্র সর্বাধিক জনপ্রিয় একটি শাসনব্যবস্থা।

উত্তর

জনাব রহিম ও জনাব করিমের কর্মকাণ্ডের সাথে সাদৃশ্যপূর্ণ সরকারব্যবস্থা হলো যথাক্রমে গণতান্ত্রিক ও একনায়কতান্ত্রিক। এ দুটি সরকারব্যবস্থার মধ্যে গণতান্ত্রিক সরকারব্যবস্থাকে আমি উত্তম মনে করি। ক্ষমতার উৎসের ভিত্তিতে সরকারের দুটি রূপ দেখা যায়, একটি হলো একনায়কতান্ত্রিক সরকার ও অন্যটি হলো গণতান্ত্রিক সরকারব্যবস্থা। গণতান্ত্রিক সরকার হলো সেই সরকারব্যবস্থা যেখানে শাসনক্ষমতায় জনগণ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণ করে থাকে। আর একনায়কতান্ত্রিক সরকার ঠিক এর উল্টো। এখানে একজন শাসক রাষ্ট্রের সকল ক্ষমতা ভোগ ও নিয়ন্ত্রণ করে থাকে। গণতান্ত্রিক সরকারব্যবস্থায় জনগণের শাসন প্রতিষ্ঠিত, একাধিক দলের উপস্থিতি রয়েছে, প্রচার মাধ্যমগুলো মুক্ত ও স্বাধীন। এখানে জনগণই হচ্ছে সকল ক্ষমতার উৎস। জনগণ নিজেরাই নিজেদের মধ্য থেকে সরকার নির্বাচন করে। জনগণের প্রত্যক্ষ ভোটে সরকার 'নির্বাচিত হয়। সরকারকে জনগণের সমর্থন নিয়েই ক্ষমতায় যেতে হয়। আবার জনগণের আস্থা বা সমর্থন হারালে সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হয়। জনগণ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শাসন পরিচালনায় অংশগ্রহণ করার সুযোগ পায়। এতে তাদের ব্যক্তিত্বের বিকাশ ঘটে। তাছাড়া শান্তিপূর্ণভাবে ক্ষমতা পরিবর্তনের ব্যবস্থা থাকায় কোনো ধরনের বিদ্রোহ বা বিপ্লবের প্রয়োজন হয় না। অপরদিকে, একনায়কতান্ত্রিক সরকারব্যবস্থায় সকল ক্ষমতা একজন ব্যক্তির হাতে কুক্ষিগত থাকে বিধায় একটিমাত্র রাজনৈতিক দলের শাসন প্রতিষ্ঠিত হয়। প্রচার মাধ্যমগুলো সরকার কর্তৃক নিয়ন্ত্রিত থাকে। ফলে জনগণের বাকস্বাধীনতা থাকে না। আইনসভার প্রকৃতি অনেকটা প্রহসনমূলক হয়ে থাকে। এ ধরনের সরকারব্যবস্থায় শাসক যুক্তি অপেক্ষা পেশিশক্তিতে বেশি বিশ্বাস করে। জনগণের ব্যক্তিস্বাধীনতা বলতে কিছুই থাকে না। উপরের আলোচনা থেকে বলা যায়, গণতান্ত্রিক সরকার হলো জনগণের অধিকার রক্ষায় এবং জনকল্যাণে নিয়োজিত একটি শাসনব্যবস্থা। যেখানে একনায়কতান্ত্রিক সরকারব্যবস্থা সর্বত্র জনকল্যাণ বিঘ্নিত হয়। এ কারণে আমি মনে করি, গণতান্ত্রিক সরকারব্যবস্থা একনায়কতান্ত্রিক সরকারব্যবস্থা থেকে উত্তম।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

  • Internet Service Provider
  • Internet Service Protocol
  • International Service Provider
  • Internet Service Project

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

  • স্কুল
  • পরিবার
  • ধর্মীয় প্রতিষ্ঠান
  • রেডিও

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

  • সাংবিধানিক আইন
  • ডিক্রি
  • প্রশাসনিক আইন
  • বিচারকের রায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

  • Government to citizen
  • Government to citizenship
  • Government to civil socity
  • Government to civil servant

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

  • ফৌজদারি আইন
  • সাংবিধানিক আইন
  • আন্তর্জাতিক আইন
  • প্রশাসনিক আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

  • সাইবার আক্রমণের মাধ্যমে
  • ডাকাতির মাধ্যমে
  • ই-মেইল এর মাধ্যমে
  • ভাইরাস আক্রমণের মাধ্যমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • ii ও iii
  • iii
  • i ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • প্রধান বিচারপতি
  • স্পিকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

  • আইনের শাসন
  • নিয়ন্ত্রণ ও ভারসাম্য
  • ক্ষমতা স্বতন্ত্রীকরণ
  • পূর্ণাঙ্গ ক্ষমতা স্বতন্ত্রীকরণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

  • USA
  • বাংলাদেশ
  • ভারত
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

  • এরিস্টটল
  • হস
  • ডাইসি
  • হল্যান্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।