শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত দুটি সরকারব্যবস্থার মধ্যে তুমি কোনটিকে উত্তম বলে মনে কর? যুক্তি দাও।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'A [গণিত] সরকারব্যবস্থা হলো সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারব্যবস্থা এবং 'B [গণিত] রাষ্ট্রে রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থা বিদ্যমান। এ দুটির মধ্যে আমি সংসদীয় সরকারকে উত্তম বলে মনে করি। গণতান্ত্রিক শাসনব্যবস্থায় আইন বিভাগ ও শাসন বিভাগের মধ্যে সম্পর্কের ভিত্তিতে সরকারের দুটি ভিন্ন রূপ হলো সংসদীয় সরকারব্যবস্থা ও রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থা। এ দুটি শাসনব্যবস্থাকে একে অপরের বিপরীত রূপ বলে মনে করা হয়। এ দুটি শাসনব্যবস্থার মধ্যে সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারব্যবস্থা উত্তম। মন্ত্রিপরিষদ শাসিত সরকারে মন্ত্রিপরিষদ তার যাবতীয় কাজকর্মের জন্য আইনসভার নিকট দায়বদ্ধ থাকে বলে মন্ত্রিপরিষদের স্বেচ্ছাচারী হয়ে ওঠার কোনো সুযোগ থাকে না। এ সরকারব্যবস্থার অন্যতম প্রধান গুণ হলো এর নমনীয়তা। এখানে পরিবর্তিত পরিস্থিতির সাথে সংগতি রেখে প্রশাসন বা সরকারের প্রয়োজনমাফিক রদবদলের ব্যবস্থা রয়েছে। আইনসভার মাধ্যমে প্রশাসনিক সিদ্ধান্ত গৃহীত হয় বলে স্বচ্ছতা বজায় থাকে। মন্ত্রিপরিষদ শাসিত সরকার অধিকতর জনকল্যাণমুখী ও জনপ্রিয় শাসনব্যবস্থা। অপরদিকে, রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থায় শাসন বিভাগ ও আইন বিভাগ পরস্পর স্বাধীনভাবে কাজ করায় উভয়ের মধ্যে সুষ্ঠু সহযোগিতা গড়ে ওঠে না। সকল ক্ষমতা রাষ্ট্রপতির হাতে থাকায় তা নিয়ন্ত্রণ করার শক্তি আইনসভার থাকে না। রাষ্ট্রপতি তার কার্যকালে অনিয়ন্ত্রিত ও একচ্ছত্র ক্ষমতা প্রয়োগের সুযোগ পান, যা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। রাষ্ট্রপতি জনপ্রতিনিধিদের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকেন না বলে স্বচ্ছতাও থাকে না। আলোচনার পরিশেষে বলা যায়, রাষ্ট্রপতির ক্ষমতার স্বেচ্ছাচারিতার ভিত্তিতে রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থায় রাষ্ট্রপতি মাঝে মাঝে স্বৈরতান্ত্রিক আচরণ করে যেটা সংসদীয় ব্যবস্থার রাষ্ট্রপতি করতে পারে না। আর প্রধানমন্ত্রীও জনপ্রতিনিধি হিসেবে জনমতের বাইরে গিয়ে কোনো কাজ করতে পারে না, এসব দিক বিবেচনায় রাষ্ট্রপতি শাসিত সরকারের তুলনায় সংসদীয় সরকারব্যবস্থা উত্তম।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত দুটি সরকারব্যবস্থার মধ্যে তুমি কোনটিকে উত্তম বলে …

উদ্দীপক

জনাব 'AA^{\prime} আইনসভার আস্থা অর্জন করলে রাষ্ট্রপ্রধান তাকে সরকারপ্রধান হিসেবে নিয়োগ দেন। 'AA^{\prime} তার আস্থাভাজনদের মন্ত্রিপরিষদে নিয়োগ দিয়ে কেবিনেট গঠন করেন। 'AA^{\prime}-এর সরকারকে আইনসভায় জৱাবদিহি করতে হয়। কিন্তু মেয়াদ শেষ হওয়ার পূর্বেই আইনসভার আস্থা ভোটে পরাজিত হয়ে 'AA^{\prime}-এর সরকারের পতন ঘটে। অন্যদিকে, জনাব 'BB^{\prime} গত নির্বাচনে একটি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হিসেবে নির্বাচিত হন। তিনি তার কাজে সহায়তার জন্য আজ্ঞাবহ লোকদের মন্ত্রী হিসেবে নিয়োগ দেন, যারা তাদের কাজের জন্য জনাব 'BB^{\prime}-এর কাছে জবাবদিহি করেন।

Rajshahi · 2025

উত্তর

'সুশাসন' প্রত্যয়টি সর্বপ্রথম ব্যবহার করে বিশ্বব্যাংক।

উত্তর

সামাজিক ন্যায়বিচার বলতে ধনী-গরিব, শিক্ষিত-অশিক্ষিত, জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কাজ, আচরণ ও ন্যায়-অন্যায় বিচারের মানদণ্ড এক ও অভিন্ন হওয়াকে বোঝায়। সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলে স্বাধীনতা ও সামাজিক মূল্যবোধ রক্ষা পায়। তাছাড়া সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলে সকল ক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ-সুবিধা নিশ্চিত হয়, যা ওই সমাজকে সুশাসনের দিকে ধাবিত করে। সামাজিক ন্যায়বিচার গণতান্ত্রিক রাষ্ট্রের ভিত্তি হিসেবে পরিগণিত হয়।

উত্তর

জনাব 'AA^{\prime} এর রাষ্ট্রে সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারব্যবস্থা বিদ্যমান। যে শাসনব্যবস্থায় রাষ্ট্রের সব ক্ষমতা মন্ত্রিপরিষদের হাতে ন্যস্ত থাকে এবং মন্ত্রিপরিষদ তার সব কাজ ও নীতির জন্য আইন পরিষদের কাজে দায়ী থাকে, তাকে মন্ত্রিপরিষদ শাসিত সরকার বা সংসদীয় সরকার বলে। মন্ত্রিপরিষদ শাসিত সরকারব্যবস্থায় মন্ত্রিগণ ব্যক্তিগত ও যৌথভাবে আইন পরিষদের কাছে দায়ী থাকে। এরূপ বৈশিষ্ট্যের কারণে একে দায়িত্বশীল সরকারব্যবস্থাও বলা হয়। উদ্দীপকে বলা হয়েছে, জনাব 'AA^{\prime} আইনসভার আস্থা অর্জন করলে রাষ্ট্রপ্রধান তাকে সরকারপ্রধান হিসেবে নিয়োগ দেন। 'AA^{\prime} তার আস্থাভাজনদের মন্ত্রিপরিষদে নিয়োগ দিয়ে কেবিনেট গঠন করেন। 'AA^{\prime}-এর সরকারকে আইনসভায় জবাবদিহি করতে হয়। কিন্তু মেয়াদ শেষ হওয়ার পূর্বেই আইনসভার আস্থা ভোটে পরাজিত হয়ে 'AA^{\prime} এর সরকারের পতন ঘটে। জনাব 'AA^{\prime}-এর সরকারব্যবস্থার এরূপ বৈশিষ্ট্য স্পষ্টভাবে সংসদীয় সরকারব্যবস্থাকে তুলে ধরে। কারণ সংসদীয় সরকারের প্রধানকে রাষ্ট্রপতি নিয়োগদান করেন। এরপর সরকারপ্রধান তার আস্থাভাজনদের নিজের মন্ত্রিসভায় নিয়োগদান করেন। আর সংসদীয় সরকার তাদের কাজের জন্য আইনসভার প্রতি দায়বদ্ধ থাকে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত 'AA^{\prime} সরকারব্যবস্থা হলো সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারব্যবস্থা এবং 'BB^{\prime} রাষ্ট্রে রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থা বিদ্যমান। এ দুটির মধ্যে আমি সংসদীয় সরকারকে উত্তম বলে মনে করি। গণতান্ত্রিক শাসনব্যবস্থায় আইন বিভাগ ও শাসন বিভাগের মধ্যে সম্পর্কের ভিত্তিতে সরকারের দুটি ভিন্ন রূপ হলো সংসদীয় সরকারব্যবস্থা ও রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থা। এ দুটি শাসনব্যবস্থাকে একে অপরের বিপরীত রূপ বলে মনে করা হয়। এ দুটি শাসনব্যবস্থার মধ্যে সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারব্যবস্থা উত্তম। মন্ত্রিপরিষদ শাসিত সরকারে মন্ত্রিপরিষদ তার যাবতীয় কাজকর্মের জন্য আইনসভার নিকট দায়বদ্ধ থাকে বলে মন্ত্রিপরিষদের স্বেচ্ছাচারী হয়ে ওঠার কোনো সুযোগ থাকে না। এ সরকারব্যবস্থার অন্যতম প্রধান গুণ হলো এর নমনীয়তা। এখানে পরিবর্তিত পরিস্থিতির সাথে সংগতি রেখে প্রশাসন বা সরকারের প্রয়োজনমাফিক রদবদলের ব্যবস্থা রয়েছে। আইনসভার মাধ্যমে প্রশাসনিক সিদ্ধান্ত গৃহীত হয় বলে স্বচ্ছতা বজায় থাকে। মন্ত্রিপরিষদ শাসিত সরকার অধিকতর জনকল্যাণমুখী ও জনপ্রিয় শাসনব্যবস্থা। অপরদিকে, রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থায় শাসন বিভাগ ও আইন বিভাগ পরস্পর স্বাধীনভাবে কাজ করায় উভয়ের মধ্যে সুষ্ঠু সহযোগিতা গড়ে ওঠে না। সকল ক্ষমতা রাষ্ট্রপতির হাতে থাকায় তা নিয়ন্ত্রণ করার শক্তি আইনসভার থাকে না। রাষ্ট্রপতি তার কার্যকালে অনিয়ন্ত্রিত ও একচ্ছত্র ক্ষমতা প্রয়োগের সুযোগ পান, যা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। রাষ্ট্রপতি জনপ্রতিনিধিদের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকেন না বলে স্বচ্ছতাও থাকে না। আলোচনার পরিশেষে বলা যায়, রাষ্ট্রপতির ক্ষমতার স্বেচ্ছাচারিতার ভিত্তিতে রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থায় রাষ্ট্রপতি মাঝে মাঝে স্বৈরতান্ত্রিক আচরণ করে যেটা সংসদীয় ব্যবস্থার রাষ্ট্রপতি করতে পারে না। আর প্রধানমন্ত্রীও জনপ্রতিনিধি হিসেবে জনমতের বাইরে গিয়ে কোনো কাজ করতে পারে না, এসব দিক বিবেচনায় রাষ্ট্রপতি শাসিত সরকারের তুলনায় সংসদীয় সরকারব্যবস্থা উত্তম।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

  • Internet Service Provider
  • Internet Service Protocol
  • International Service Provider
  • Internet Service Project

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

  • স্কুল
  • পরিবার
  • ধর্মীয় প্রতিষ্ঠান
  • রেডিও

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

  • সাংবিধানিক আইন
  • ডিক্রি
  • প্রশাসনিক আইন
  • বিচারকের রায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

  • Government to citizen
  • Government to citizenship
  • Government to civil socity
  • Government to civil servant

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

  • ফৌজদারি আইন
  • সাংবিধানিক আইন
  • আন্তর্জাতিক আইন
  • প্রশাসনিক আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

  • সাইবার আক্রমণের মাধ্যমে
  • ডাকাতির মাধ্যমে
  • ই-মেইল এর মাধ্যমে
  • ভাইরাস আক্রমণের মাধ্যমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • ii ও iii
  • iii
  • i ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • প্রধান বিচারপতি
  • স্পিকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

  • আইনের শাসন
  • নিয়ন্ত্রণ ও ভারসাম্য
  • ক্ষমতা স্বতন্ত্রীকরণ
  • পূর্ণাঙ্গ ক্ষমতা স্বতন্ত্রীকরণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

  • USA
  • বাংলাদেশ
  • ভারত
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

  • এরিস্টটল
  • হস
  • ডাইসি
  • হল্যান্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।