শেয়ারFacebookWhatsApp

জনাব 'D [গণিত] সরকারের কোন অঙ্গের সদস্য? ব্যাখ্যা কর।

উত্তর: জনাব 'D [গণিত] সরকারের বিচার বিভাগের সদস্য।সরকার তিনটি বিভাগের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিভাগ হলো বিচার বিভাগ। বিচার বিভাগ সরকারের তৃতীয় অঙ্গ। সরকারের যে বিভাগ আইন অনুযায়ী বিচারকার্য সম্পাদন করে তাকে বিচার বিভাগ বলে। বিচার বিভাগ জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট। এছাড়া প্রয়োজনে সংবিধানের ব্যাখ্যাদান করাও বিচার বিভাগের অন্যতম দায়িত্ব। সর্বোপরি দুষ্টের দমন আর শিষ্টের পালন এই মহান ব্রত নিয়ে সরকারের বিচার বিভাগ কাজ করে থাকে।উদ্দীপকের জনাব 'D [গণিত] সরকারের একটি গুরুত্বপূর্ণ অঙ্গের সদস্য। তার বিভাগের প্রধান দায়িত্ব হলো জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা, আইনের ব্যাখ্যাপ্রদান ও নির্বাহী বিভাগকে পরামর্শ প্রদান। এরূপ বর্ণনায় সরকারের বিচার বিভাগকে উপস্থাপন করা হয়েছে। কেননা সরকারের এ অঙ্গটির মূল দায়িত্ব হলো জনগণের মৌলিক অধিকার রক্ষা করার জন্য ন্যায়বিচার নিশ্চিত করা। সেই সাথে আইনের ব্যাখ্যাপ্রদান এবং শাসন বিভাগকে বিভিন্ন বিষয়ে নির্দেশনা প্রদানও করে থাকে।সুতরাং বলা যায়, জনাব 'D [গণিত] -এর মাধ্যমে সরকারের বিচার বিভাগকে উপস্থাপন করা হয়েছে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

জনাব 'D সরকারের কোন অঙ্গের সদস্য? ব্যাখ্যা কর।

উদ্দীপক

জনাব 'DD^{\prime} সরকারের একটি গুরুত্বপূর্ণ অঙ্গের সদস্য। তার বিভাগের প্রধান দায়িত্ব হলো জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা, আইনের ব্যাখ্যাপ্রদান ও নির্বাহী বিভাগকে পরামর্শ প্রদান। উত্ত্ব বিভাগের মর্যাদা রক্ষার জন্য সদস্য হিসেবে তিনি তার প্রতি অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেন।

Rajshahi · 2025

উত্তর

প্রাচীন গ্রিসে নগররাষ্ট্র ব্যবস্থা বিদ্যমান ছিল।

উত্তর

জবাবদিহিতা অর্থ হচ্ছে দায়িত্ববোধ অর্থাৎ নিজস্ব দায়িত্ব, কর্তব্য ও কার্যক্রম সম্পর্কে সঠিক ব্যাখ্যা দেওয়া। একটি রাষ্ট্রের শাসন বিভাগ যেমন তাদের গৃহীত সিদ্ধান্ত ও কাজের জন্য আইন বিভাগের নিকট জবাবদিহি করতে বাধ্য থাকে, তেমনি রাষ্ট্রের অভ্যন্তরস্থিত সংগঠন পরিচালনার জন্যও এর পরিচালকদের দায়বদ্ধ থাকতে হয়, জবাবদিহি করতে হয়। জবাবদিহিতা নিশ্চিত করা গেলে শাসনের ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি পায়, অর্পিত দায়িত্ব দ্রুত সম্পন্ন হয় এবং লক্ষ্য অর্জিত হয়। জবাবদিহিতা ব্যক্তি ও প্রতিষ্ঠানের গ্রহণযোগ্যতা বৃদ্ধি করে।

উত্তর

জনাব 'DD^{\prime} সরকারের বিচার বিভাগের সদস্য।সরকার তিনটি বিভাগের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিভাগ হলো বিচার বিভাগ। বিচার বিভাগ সরকারের তৃতীয় অঙ্গ। সরকারের যে বিভাগ আইন অনুযায়ী বিচারকার্য সম্পাদন করে তাকে বিচার বিভাগ বলে। বিচার বিভাগ জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট। এছাড়া প্রয়োজনে সংবিধানের ব্যাখ্যাদান করাও বিচার বিভাগের অন্যতম দায়িত্ব। সর্বোপরি দুষ্টের দমন আর শিষ্টের পালন এই মহান ব্রত নিয়ে সরকারের বিচার বিভাগ কাজ করে থাকে।উদ্দীপকের জনাব 'DD^{\prime} সরকারের একটি গুরুত্বপূর্ণ অঙ্গের সদস্য। তার বিভাগের প্রধান দায়িত্ব হলো জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা, আইনের ব্যাখ্যাপ্রদান ও নির্বাহী বিভাগকে পরামর্শ প্রদান। এরূপ বর্ণনায় সরকারের বিচার বিভাগকে উপস্থাপন করা হয়েছে। কেননা সরকারের এ অঙ্গটির মূল দায়িত্ব হলো জনগণের মৌলিক অধিকার রক্ষা করার জন্য ন্যায়বিচার নিশ্চিত করা। সেই সাথে আইনের ব্যাখ্যাপ্রদান এবং শাসন বিভাগকে বিভিন্ন বিষয়ে নির্দেশনা প্রদানও করে থাকে।সুতরাং বলা যায়, জনাব 'DD^{\prime}-এর মাধ্যমে সরকারের বিচার বিভাগকে উপস্থাপন করা হয়েছে।

উত্তর

উক্ত বিভাগের তথা বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় নানা রকম করণীয় রয়েছে বলে আমি মনে করি। বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় একজন সচেতন নাগরিক হিসেবে আমার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রথমত, আমাকে এমন রাজনৈতিক ও সামাজিক পরিবেশ গড়ে তুলতে সহায়তা করতে হবে, যেখানে বিচারপতিরা দলীয় রাজনীতির প্রভাবমুক্ত থেকে দায়িত্ব পালন করতে পারেন। দ্বিতীয়ত, বিচারক নিয়োগ প্রক্রিয়া যাতে স্বচ্ছ, নিরপেক্ষ ও যোগ্যতাভিত্তিক হয় তা নিশ্চিত করতে সামাজিক সচেতনতা গড়ে তোলার জন্য প্রচার-প্রচারণা চালাতে পারি। তৃতীয়ত, বিচারপতিদের সম্মানজনক বেতন, নিরাপত্তা, প্রশিক্ষণ ও পেশাগত উন্নয়নের প্রয়োজনীয়তার পক্ষে মতামত জানাতে পারি, যাতে তারা প্রভাবমুক্ত থেকে ন্যায়বিচার করতে পারেন। চতুর্থত, বিচার বিভাগের অপব্যবহার বা রাজনৈতিক হস্তক্ষেপ দেখা দিলে আমি গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ জানাতে পারি এবং গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মত প্রকাশ করে সচেতনতা সৃষ্টি করতে পারি। তাছাড়া আদালতের কার্যক্রম সম্পর্কে দায়িত্বশীল আচরণ প্রদর্শন, রায়কে সম্মান জানানো এবং বিচার বিভাগের স্বাধীনতার পক্ষে অবস্থান নেওয়াও একজন নাগরিক হিসেবে আমার কর্তব্য। সুতরাং বলা যায়, বিচার বিভাগের স্বাধীনতা কেবল বিচারপতিদের ওপর নয়, বরং সচেতন ও নৈতিকভাবে দায়িত্ববান নাগরিকদের সক্রিয় ভূমিকার ওপরও নির্ভর করে। এ দায়িত্ব পালনের মাধ্যমেই ন্যায়বিচার প্রতিষ্ঠিত হতে পারে।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।