উদ্দীপকে প্রশ্নচিহ্নিত [?] স্থানটি সরকারের কোন বিভাগকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে প্রশ্নচিহ্নিত (?) স্থানটি সরকারের বিচার বিভাগকে নির্দেশ করে।সরকার তিনটি বিভাগের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিভাগ হলো বিচার বিভাগ। বিচার বিভাগ সরকারের তৃতীয় অঙ্গ। সরকারের যে বিভাগ। আইন অনুযায়ী বিচারকার্য সম্পাদন করে তাকে বিচার বিভাগ বলে। বিচার বিভাগ জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট। এছাড়া প্রয়োজনে সংবিধানের ব্যাখ্যাদান করাও বিচার বিভাগের অন্যতম দায়িত্ব। সর্বোপরি দুষ্টের দমন আর শিষ্টের পালন এই মহান ব্রত নিয়ে সরকারের বিচার বিভাগ কাজ করে থাকে।উদ্দীপকের প্রশ্নচিহ্নিত [?] স্থানটির তথ্যগুলো হলো এটি আইনের ব্যাখ্যা প্রদান করে, ন্যায়বিচার প্রতিষ্ঠা করে, নাগরিক অধিকার সংরক্ষণ করে এবং সংবিধানের ব্যাখ্যা প্রদান করে। এরূপ তথ্যগুলো সরকারের বিচার বিভাগকে উপস্থাপন করে। কেননা সরকারের এ অঙ্গটির মূল দায়িত্ব হলো জনগণের মৌলিক অধিকার রক্ষা করার জন্য ন্যায়বিচার নিশ্চিত করা। সেই সাথে আইনের ব্যাখ্যা প্রদান এবং শাসন বিভাগকে বিভিন্ন বিষয়ে নির্দেশনা প্রদানও করে থাকে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে প্রশ্নচিহ্নিত [?] স্থানটি সরকারের কোন বিভাগকে নির্দেশ করে?…
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর