শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত ছক-১ তোমার পঠিত সরকারের কোন বিভাগের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত ছক-১ আমার পাঠ্যবইয়ে পঠিত সরকারের আইন বিভাগকে নির্দেশ করে।শাসন কাজ পরিচালনার জন্য সরকারের তিনটি গুরুত্বপূর্ণ বিভাগ রয়েছে। রাষ্ট্রের শাসন কাজ সুষ্ঠভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় আইন প্রণয়ন ও সংশোধন আইনসভার অন্যতম প্রধান কাজ। সংসদীয় গণতান্ত্রিক সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও শক্তিশালী বিভাগ হলো আইন বিভাগ। জনগণের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে আইনসভা গঠিত হয়। আইনসভার সদস্যগণ জনমতের ভিত্তিতে আইন প্রণয়ন করেন। গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায়, আইনসভা জাতীয় অর্থ তহবিলের রক্ষক ও অভিভাবক হিসেবে কাজ করে। এটি সরকারের আয়-ব্যয়ের হিসাব অনুমোদন ও নিয়ন্ত্রণ করে। সরকারের বার্ষিক বাজেট আইনসভায় গৃহীত না হলে তা কার্যকর হয় না। আইনসভা রাষ্ট্রের ব্যয় বরাদ্দ অনুমোদনের ক্ষেত্রে যথেষ্ট ক্ষমতা ভোগ করে। এছাড়াও আইনসভা দেশের ও সমাজের প্রয়োজনে নতুন আইন প্রণয়ন ও পুরাতন আইন সংশোধন ও পরিবর্তনের মধ্যে যুগোপযোগী করে তুলে। উদ্দীপকে ছক-১ এ তিনটি বিষয় উল্লেখ করা হয়েছে তা হলো- রাষ্ট্রের নিয়মকানুন প্রণয়ন, বার্ষিক আয়-ব্যয়ের হিসাব, প্রণয়নকৃত আইন সংশোধন ও সংযোজন, যা আইনসভার কার্যাবলিকে নির্দেশ করে।উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকের ছক-১ এ আমার পাঠ্যবইয়ে পঠিত আইনসভার সাথে সাদৃশ্যপূর্ণ।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত ছক-১ তোমার পঠিত সরকারের কোন বিভাগের সাথে সাদৃশ্যপ…

Barisal · 2025

উত্তর

যে শাসনব্যবস্থায় রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধান জনগণের দ্বারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্বাচিত হন, তাকে প্রজাতন্ত্র বলে।

উত্তর

একনায়কতন্ত্রী শাসনব্যবস্থা এমন একটি রাজনৈতিক কাঠামো, যেখানে রাষ্ট্রের সকল ক্ষমতা একটি ব্যক্তি বা একটি ছোট গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত থাকে। এই শাসনব্যবস্থায় জনগণের মতামত, মত প্রকাশের স্বাধীনতা, ভোটাধিকার, বিরোধী মতের প্রতি সহনশীলতা এবং আইনের শাসন প্রায় অনুপস্থিত থাকে। ফলে এটি ব্যক্তিস্বাতন্ত্র্য ও গণতন্ত্রের মূল মূল্যবোধের পরিপন্থি। ফলে ব্যক্তি তার স্বাধীন মত প্রকাশ করতে ভয় পায়। সংবাদপত্র, সামাজিক মাধ্যম, সাহিত্য ও শিক্ষাব্যবস্থাও সরকারের নিয়ন্ত্রণে থাকে। এ পরিস্থিতিতে ব্যক্তি নিজস্ব চিন্তা বা মত গঠন ও প্রকাশ করতে পারে না। এজন্য একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থা ব্যক্তিস্বাধীনতা ও গণতন্ত্রের বিরোধী।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত ছক-১ আমার পাঠ্যবইয়ে পঠিত সরকারের আইন বিভাগকে নির্দেশ করে।শাসন কাজ পরিচালনার জন্য সরকারের তিনটি গুরুত্বপূর্ণ বিভাগ রয়েছে। রাষ্ট্রের শাসন কাজ সুষ্ঠভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় আইন প্রণয়ন ও সংশোধন আইনসভার অন্যতম প্রধান কাজ। সংসদীয় গণতান্ত্রিক সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও শক্তিশালী বিভাগ হলো আইন বিভাগ। জনগণের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে আইনসভা গঠিত হয়। আইনসভার সদস্যগণ জনমতের ভিত্তিতে আইন প্রণয়ন করেন। গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায়, আইনসভা জাতীয় অর্থ তহবিলের রক্ষক ও অভিভাবক হিসেবে কাজ করে। এটি সরকারের আয়-ব্যয়ের হিসাব অনুমোদন ও নিয়ন্ত্রণ করে। সরকারের বার্ষিক বাজেট আইনসভায় গৃহীত না হলে তা কার্যকর হয় না। আইনসভা রাষ্ট্রের ব্যয় বরাদ্দ অনুমোদনের ক্ষেত্রে যথেষ্ট ক্ষমতা ভোগ করে। এছাড়াও আইনসভা দেশের ও সমাজের প্রয়োজনে নতুন আইন প্রণয়ন ও পুরাতন আইন সংশোধন ও পরিবর্তনের মধ্যে যুগোপযোগী করে তুলে। উদ্দীপকে ছক-১ এ তিনটি বিষয় উল্লেখ করা হয়েছে তা হলো- রাষ্ট্রের নিয়মকানুন প্রণয়ন, বার্ষিক আয়-ব্যয়ের হিসাব, প্রণয়নকৃত আইন সংশোধন ও সংযোজন, যা আইনসভার কার্যাবলিকে নির্দেশ করে।উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকের ছক-১ এ আমার পাঠ্যবইয়ে পঠিত আইনসভার সাথে সাদৃশ্যপূর্ণ।

উত্তর

উদ্দীপকে ছক-২ এ সরকারের শাসন বিভাগ ও ছক-৩ এ সরকারের বিচার বিভাগকে নির্দেশ করা হয়েছে। উক্ত বিভাগ দুটির পৃথকীকরণ গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের তিনটি বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ বিভাগ শাসন বিভাগ। শাসন বিভাগ আইন বিভাগ কর্তৃক প্রণীত আইনসমূহ বাস্তবায়ন করে। আইন অনুযায়ী অভ্যন্তরীণ শান্তিশৃঙ্খলা রক্ষা ও শাসনকার্য পরিচালনা শাসন বিভাগের কাজ। আধুনিক রাষ্ট্রের বৈদেশিক সম্পর্ক তৈরি ও রক্ষার কাজটি সরকারের শাসন বিভাগ করে থাকে। অন্যদিকে, বিচার বিভাগ রাষ্ট্রের অপরাধীদের শাস্তি নিশ্চিত করে। এছাড়াও প্রণীত আইনের ব্যাখ্যা প্রদান করে। এভাবে বিচার বিভাগে সংবিধানের সংরক্ষক ও অভিভাবকের দায়িত্ব পালন করে। এক্ষেত্রে বিচার বিভাগ ও শাসন বিভাগের স্বাধীনতা বা পৃথকীকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শাসন বিভাগ ও বিচার বিভাগ তাদের স্ব-স্ব কাজে নিয়োজিত থাকবে এবং এক বিভাগ অন্য বিভাগের কাজে কোনোরূপ হস্তক্ষেপ করবে না। শাসন বিভাগ ও বিচার বিভাগের পৃথকীকরণের ফলে বিচার বিভাগকে রাজনৈতিক হস্তক্ষেপ থেকে দূরে রাখা যায়। এছাড়াও সরকারের স্বৈরাচারী প্রবণতা রোধ করা যায়। প্রত্যেক বিভাগ নিজেদের কাজ দক্ষতার সাথে সম্পাদন করতে পারে এবং ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠিত হয়। ফলে রাষ্ট্রের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয় এবং জনগণের অধিকার নিশ্চিত করা যায়। তাই উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি, শাসন বিভাগ ও আইন বিভাগের পৃথকীকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।