উদ্দীপকে উল্লিখিত ছক-২ ও ছক-৩ তোমার পঠিত সরকারের যে দুটি বিভাগকে নির্দেশ করে তা চিহ্নিত কর এবং উক্ত বিভাগ দুটির পৃথকীকরণের প্রয়োজনীয়তা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে ছক-২ এ সরকারের শাসন বিভাগ ও ছক-৩ এ সরকারের বিচার বিভাগকে নির্দেশ করা হয়েছে। উক্ত বিভাগ দুটির পৃথকীকরণ গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের তিনটি বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ বিভাগ শাসন বিভাগ। শাসন বিভাগ আইন বিভাগ কর্তৃক প্রণীত আইনসমূহ বাস্তবায়ন করে। আইন অনুযায়ী অভ্যন্তরীণ শান্তিশৃঙ্খলা রক্ষা ও শাসনকার্য পরিচালনা শাসন বিভাগের কাজ। আধুনিক রাষ্ট্রের বৈদেশিক সম্পর্ক তৈরি ও রক্ষার কাজটি সরকারের শাসন বিভাগ করে থাকে। অন্যদিকে, বিচার বিভাগ রাষ্ট্রের অপরাধীদের শাস্তি নিশ্চিত করে। এছাড়াও প্রণীত আইনের ব্যাখ্যা প্রদান করে। এভাবে বিচার বিভাগে সংবিধানের সংরক্ষক ও অভিভাবকের দায়িত্ব পালন করে। এক্ষেত্রে বিচার বিভাগ ও শাসন বিভাগের স্বাধীনতা বা পৃথকীকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শাসন বিভাগ ও বিচার বিভাগ তাদের স্ব-স্ব কাজে নিয়োজিত থাকবে এবং এক বিভাগ অন্য বিভাগের কাজে কোনোরূপ হস্তক্ষেপ করবে না। শাসন বিভাগ ও বিচার বিভাগের পৃথকীকরণের ফলে বিচার বিভাগকে রাজনৈতিক হস্তক্ষেপ থেকে দূরে রাখা যায়। এছাড়াও সরকারের স্বৈরাচারী প্রবণতা রোধ করা যায়। প্রত্যেক বিভাগ নিজেদের কাজ দক্ষতার সাথে সম্পাদন করতে পারে এবং ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠিত হয়। ফলে রাষ্ট্রের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয় এবং জনগণের অধিকার নিশ্চিত করা যায়। তাই উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি, শাসন বিভাগ ও আইন বিভাগের পৃথকীকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ছক-২ ও ছক-৩ তোমার পঠিত সরকারের যে দুটি বিভাগকে নি…
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর