শেয়ারFacebookWhatsApp

'A [গণিত] -এর রাষ্ট্রে কোন ধরনের সরকারব্যবস্থা বিদ্যমান? ব্যাখ্যা কর।

উত্তর: 'A [গণিত] -এর রাষ্ট্রে যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থা বিদ্যমান।যে সরকারব্যবস্থায় রাষ্ট্রের ক্ষমতা সংবিধান কর্তৃক কেন্দ্র ও প্রদেশের মধ্যে বষ্টিত থাকে সেটিই হলো যুক্তরাষ্ট্রীয় সরকার। এ সরকার কাঠামোতে একাধিক রাষ্ট্র বা প্রদেশ মিলে সরকার গঠন, করে। এতে সাংবিধানিকভাবে রাষ্ট্রের ক্ষমতা ও কর্তৃত্বের কিছু অংশ প্রদেশ বা আঞ্চলিক সরকারের এবং জাতীয় বিষয়গুলো কেন্দ্রীয় সরকারের হাতে থাকে। ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো প্রভৃতি রাষ্ট্রে যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থা বিদ্যমান রয়েছে।উদ্দীপকের 'A [গণিত] -এর রাষ্ট্রে ২০টি প্রদেশ আছে এবং এদের প্রতিটিতেই রয়েছে পৃথক পৃথক সরকার। কোনো হস্তক্ষেপ ছাড়াই এ সরকারগুলো স্বাধীনভাবে প্রদেশের শাসন পরিচালনা করতে পারছে। এরূপ বর্ণনায় বোঝা যায়, উক্ত দেশে যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থা বিদ্যমান। কারণ যুক্তরাষ্ট্রীয় সরকারে কেন্দ্র ও প্রদেশের মধ্যে সংবিধানের মাধ্যমে ক্ষমতা বণ্টন করে দেওয়া হয়। ফলে প্রদেশগুলো স্বাধীনভাবে শাসন পরিচালনা করতে পারে। এ ধরনের সরকারব্যবস্থায় আইনসভা দ্বিকক্ষবিশিষ্ট হয়ে থাকে। যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থা রাষ্ট্রপতি শাসিত কিংবা সংসদীয় পদ্ধতির সরকার দ্বারা পরিচালিত হতে পারে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

'A -এর রাষ্ট্রে কোন ধরনের সরকারব্যবস্থা বিদ্যমান? ব্যাখ্যা কর।

উদ্দীপক

'AA^{\prime}-এর রাষ্ট্রে ২০টি প্রদেশ আছে এবং এদের প্রতিটিতেই রয়েছে পৃথক পৃথক সরকার। কোনো হস্তক্ষেপ ছাড়াই এ সরকারগুলো স্বাধীনভাবে প্রদেশের শাসন পরিচালনা করতে পারছে। অন্যদিকে, 'PP^{\prime}-এর রাষ্ট্রে শাসন ক্ষমতা ন্যস্ত করা হয়েছে মন্ত্রিসভার হাতে যারা আইনসভার নিকট সবসময় জবাবদিহি করে থাকেন।

Sylhet · 2025

উত্তর

এককেন্দ্রিক সরকার বলতে বোঝায় যেখানে ক্ষমতা ও কর্তৃত্ব কেন্দ্রীয় সরকারের হাতে কেন্দ্রীভূত হয়।

উত্তর

সরকারের তিনটি বিভাগ যথা- আইন, শাসন ও বিচার বিভাগ কর্তৃক পরস্পরের ওপর নিয়ন্ত্রণ আরোপ করে ক্ষমতার ভারসাম্য রক্ষা করাকে 'নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি' বলে। এক বিভাগ কর্তৃক অন্য বিভাগের ক্ষমতা ও কার্যাবলি নিয়ন্ত্রণ করার মাধ্যমে ক্ষমতার ভারসাম্য রক্ষা করা হয়। যেমন- সরকারের আইন বিভাগ কর্তৃক প্রণীত আইন এবং শাসন বিভাগের কার্যাবলির ওপর বিচার বিভাগের নিয়ন্ত্রিত ক্ষমতা রয়েছে। আবার শাসন বিভাগ তথা মন্ত্রিসভাকে তাদের কাজের জন্য আইনসভার নিকট জবাবদিহি করতে হয়।

উত্তর

'AA^{\prime}-এর রাষ্ট্রে যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থা বিদ্যমান।যে সরকারব্যবস্থায় রাষ্ট্রের ক্ষমতা সংবিধান কর্তৃক কেন্দ্র ও প্রদেশের মধ্যে বষ্টিত থাকে সেটিই হলো যুক্তরাষ্ট্রীয় সরকার। এ সরকার কাঠামোতে একাধিক রাষ্ট্র বা প্রদেশ মিলে সরকার গঠন, করে। এতে সাংবিধানিকভাবে রাষ্ট্রের ক্ষমতা ও কর্তৃত্বের কিছু অংশ প্রদেশ বা আঞ্চলিক সরকারের এবং জাতীয় বিষয়গুলো কেন্দ্রীয় সরকারের হাতে থাকে। ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো প্রভৃতি রাষ্ট্রে যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থা বিদ্যমান রয়েছে।উদ্দীপকের 'AA^{\prime}-এর রাষ্ট্রে ২০টি প্রদেশ আছে এবং এদের প্রতিটিতেই রয়েছে পৃথক পৃথক সরকার। কোনো হস্তক্ষেপ ছাড়াই এ সরকারগুলো স্বাধীনভাবে প্রদেশের শাসন পরিচালনা করতে পারছে। এরূপ বর্ণনায় বোঝা যায়, উক্ত দেশে যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থা বিদ্যমান। কারণ যুক্তরাষ্ট্রীয় সরকারে কেন্দ্র ও প্রদেশের মধ্যে সংবিধানের মাধ্যমে ক্ষমতা বণ্টন করে দেওয়া হয়। ফলে প্রদেশগুলো স্বাধীনভাবে শাসন পরিচালনা করতে পারে। এ ধরনের সরকারব্যবস্থায় আইনসভা দ্বিকক্ষবিশিষ্ট হয়ে থাকে। যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থা রাষ্ট্রপতি শাসিত কিংবা সংসদীয় পদ্ধতির সরকার দ্বারা পরিচালিত হতে পারে।

উত্তর

'PP^{\prime}-এর রাষ্ট্রে সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার বিদ্যমান। এ সরকারব্যবস্থার বহুবিধ সুবিধা রয়েছে।সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার হলো এমন একটি শাসনব্যবস্থা, যেখানে কার্যনির্বাহী বিভাগ সংসদের প্রতি দায়বদ্ধ থাকে এবং শাসনব্যবস্থা পরিচালিত হয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। এই সরকারব্যবস্থায় জনগণ কর্তৃক নির্বাচিত প্রতিনিধিরা সরকারের নেতৃত্বে থাকে, যা গণতন্ত্রের মূল চেতনাকে বাস্তবায়িত করে। এই ব্যবস্থায় জনগণের মতামতই শাসনের মূলভিত্তি।সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারব্যবস্থার অন্যতম বড় সুবিধা হলো আইন ও শাসন বিভাগের মধ্যে সহযোগিতা ও সমন্বয়। জনগণের প্রতিনিধিদের নিয়ে গঠিত মন্ত্রিসভা সংসদের প্রতি দায়বদ্ধ থাকায় শাসন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়। মন্ত্রিসভার স্থায়িত্ব সংসদের আস্থার ওপর নির্ভর করায় সরকার জনগণের মতামত উপেক্ষা করতে পারে না। প্রয়োজন অনুযায়ী মন্ত্রিসভার পরিবর্তন কিংবা রদবদল সম্ভব হওয়ায় নমনীয়তা বজায় থাকে। এই ব্যবস্থায় জনস্বার্থ রক্ষা করা হয় এবং স্বৈরশাসনের কোনো সুযোগ থাকে না। বিরোধী দল ও গণমাধ্যমের কারণে জনগণ রাজনৈতিকভাবে সচেতন হয় এবং গণতন্ত্র চর্চার সুযোগ পায়। এমনকি রাজতান্ত্রিক দেশে এই ব্যবস্থায় ঐতিহ্য ও গণতন্ত্রের ভারসাম্য বজায় রাখা সম্ভব হয়। সবশেষে সরকার জনগণের সম্মতিতে পরিচালিত হওয়ায় সুশাসনের পরিবেশ গড়ে ওঠে।অতএব, সংসদীয় শাসনব্যবস্থা একটি গণতান্ত্রিক জবাবদিহিতামূলক ও জনমুখী শাসনব্যবস্থা, যা সুশাসনের পথ প্রশস্ত করে এবং জনগণের আস্থা অর্জনে কার্যকর ভূমিকা রাখে।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।