শেয়ারFacebookWhatsApp

"বর্তমানে সারোয়ার হোসেনের বিভাগের কার্যক্রম দিন দিন বৃদ্ধি পাচ্ছে।”- সপক্ষে যুক্তি দাও।

উত্তর: উদ্দীপকের সারোয়ার হোসেনের বিভাগটি হলো সরকারের শাসন বিভাগ। 'বর্তমানে শাসন বিভাগের কার্যক্রম দিন দিন বৃদ্ধি পাচ্ছে'- উক্তিটি যথার্থ। উদ্দীপকে বলা হয়েছে, জনাব সারোয়ার হোসেন আইন বিভাগের প্রণীত নীতিমালার আলোকে তার বিভাগ প্রতিষ্ঠানটি পরিচালনা করে। এমনকি জনাব আকমলের আইন বিভাগ অর্থ আয়-ব্যয় সংক্রান্ত যে বাজেট অনুমোদন করে সে অনুযায়ী সারোয়ার হোসেনের বিভাগ অর্থ ব্যয় করে। এ থেকে বোঝা যায় সারোয়ার হোসেনের বিভাগটি হলো সরকারের শাসন বিভাগ। বর্তমানে শাসন বিভাগের কার্যক্রম দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এর পেছনে একাধিক কারণ রয়েছে। প্রথমত, আইনসভায় অনেক সময় অদক্ষ ও অযোগ্য সদস্য নির্বাচিত হন, যারা আইন প্রণয়নের জটিলতা সামাল দিতে পারেন না। ফলে অনেক ক্ষেত্রেই আইন প্রণয়ন ও বাস্তবায়নের দায়িত্ব শাসন বিভাগের ওপর বর্তায়।দ্বিতীয়ত, আধুনিক রাষ্ট্রব্যবস্থায় জনকল্যাণমূলক কার্যক্রম যেমন- স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ, দুর্যোগ ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়গুলোতে তৎপরতা বেড়ে যাওয়ায় শাসন বিভাগের কার্যক্ষেত্র অনেক বিস্তৃত হয়েছে। তৃতীয়ত, আইনসভা বছরজুড়ে স্বল্প সময়ের জন্য অধিবেশন বসায় এবং আইনের খুঁটিনাটি দিক নিয়ে কাজ করার যথেষ্ট সময় তাদের থাকে না। এতে আইন প্রণয়নের দায়িত্ব প্রায়সময়ই শাসন বিভাগকে অর্পণ করা হয়। এছাড়া আন্তর্জাতিক সংকট, জরুরি অবস্থা, রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ ও প্রযুক্তিগত অগ্রগতির ফলে প্রশাসনিক দক্ষতা ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তা বেড়েছে, যা শাসন বিভাগের ভূমিকাকে আরও দৃঢ় ও প্রসারিত করেছে। জনগণও শাসন বিভাগের সেবার মাধ্যমে সরাসরি উপকৃত হওয়ায় তাদের ওপর নির্ভরতা বাড়ছে। আলোচনার প্রেক্ষিতে, তাই বলা যায়, আধুনিক রাষ্ট্রের জটিলতা, জনগণের চাহিদা এবং প্রশাসনিক দক্ষতার প্রয়োজনীয়তা শাসন বিভাগের ক্ষমতা ও কার্যক্রম বৃদ্ধির অন্যতম কারণ। তাই বর্তমান সময়ে শাসন বিভাগের ভূমিকা ক্রমেই কেন্দ্রীভূত ও প্রভাবশালী হয়ে উঠছে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

"বর্তমানে সারোয়ার হোসেনের বিভাগের কার্যক্রম দিন দিন বৃদ্ধি পাচ্ছে।”…

উদ্দীপক

জনাব রেদোয়ান ও সরোয়ার হোসেন একটি শিল্পপ্রতিষ্ঠানের দুটি স্বতন্ত্র বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা। জনাব রেদোয়ানের বিভাগ প্রতিষ্ঠান পরিচালনা সংক্রান্ত যাবতীয় নীতিমালা প্রণয়ন করে থাকে। এসব নীতিমালার আলোকে সারোয়ার সাহেবের বিভাগ প্রতিষ্ঠানটি পরিচালনা করে। এমনকি জনাব রেদোয়ানের বিভাগ অর্থ আয়-ব্যয় সংক্রান্ত যে বাজেট অনুমোদন করে সে অনুযায়ী সারোয়ার সাহেবের বিভাগ অর্থ ব্যয় করে।

Chittagong · 2025

উত্তর

সরকারের অঙ্গ তিনটি। যথা- ১. আইন বিভাগ, ২. শাসন বিভাগ ও ৩. বিচার বিভাগ।

উত্তর

জাতীয় রাষ্ট্র হলো এমন একটি রাজনৈতিক সত্তা, যেখানে একটি নির্দিষ্ট ভূখন্ডে বসবাসকারী জনগণ, একটি অভিন্ন জাতিগত পরিচয়, যেমন- একই ভাষা, সংস্কৃতি, ইতিহাস এবং ঐতিহ্যের বন্ধনে আবদ্ধ থাকে। এ জাতীয় পরিচয়ই রাষ্ট্রের ভিত্তি এবং জনগণের আনুগত্যের মূল উৎস।

উত্তর

উদ্দীপকে জনাব রেদোয়ানের বিভাগের সাথে আমার পঠিত সরকারের আইন বিভাগের মিল রয়েছে। উদ্দীপকে বলা হয়েছে, জনাব রেদোয়ান বিভাগ প্রতিষ্ঠান পরিচালনা সংক্রান্ত যাবতীয় নীতিমালা প্রণয়ন করে থাকে। এসব নীতিমালার আলোকে সারোয়ার হোসেনের বিভাগ প্রতিষ্ঠানটি পরিচালনা করে। এমনকি জনাব রেদোয়ানের বিভাগ অর্থ আয়-ব্যয় সংক্রান্ত যে বাজেট অনুমোদন করে সে অনুযায়ী সারোয়ার হোসেনের বিভাগ অর্থ ব্যয় করে। এরূপ বর্ণনায় স্পষ্টভাবে সরকারের আইন বিভাগের চিত্র প্রকাশ পায়। আইন বিভাগ অনেক কাজ করে থাকে তার মধ্যে তিনটি গুরুত্বপূর্ণ কাজ হলো আইন প্রণয়ন, সংবিধান প্রণয়ন ও সংশোধন এবং শাসন সংক্রান্ত কাজ। আইন বিভাগের অন্যতম কাজ হলো আইন প্রণয়ন, যার মাধ্যমে রাষ্ট্রের শাসন কার্যক্রম পরিচালনার জন্য নতুন আইন তৈরি করা হয় এবং প্রয়োজন অনুযায়ী পুরনো আইন সংশোধন করা হয়। দ্বিতীয়ত, সংবিধান প্রণয়ন ও সংশোধনের মাধ্যমে আইনসভা রাষ্ট্রের মৌলিক কাঠামো নির্ধারণ করে এবং সময় ও প্রেক্ষাপট অনুযায়ী তা পরিবর্তন করে থাকে। তৃতীয়ত, শাসনসংক্রান্ত কার্যাবলির মাধ্যমে আইনসভা প্রশাসনের কার্যক্রম তদারকি করে ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে, যাতে শাসনব্যবস্থা জবাবদিহিমূলক থাকে এবং ক্ষমতার অপব্যবহার রোধ করা যায়। এসব কাজ আইন বিভাগের কার্যকর ভূমিকার প্রতিফলন।

উত্তর

উদ্দীপকের সারোয়ার হোসেনের বিভাগটি হলো সরকারের শাসন বিভাগ। 'বর্তমানে শাসন বিভাগের কার্যক্রম দিন দিন বৃদ্ধি পাচ্ছে'- উক্তিটি যথার্থ। উদ্দীপকে বলা হয়েছে, জনাব সারোয়ার হোসেন আইন বিভাগের প্রণীত নীতিমালার আলোকে তার বিভাগ প্রতিষ্ঠানটি পরিচালনা করে। এমনকি জনাব আকমলের আইন বিভাগ অর্থ আয়-ব্যয় সংক্রান্ত যে বাজেট অনুমোদন করে সে অনুযায়ী সারোয়ার হোসেনের বিভাগ অর্থ ব্যয় করে। এ থেকে বোঝা যায় সারোয়ার হোসেনের বিভাগটি হলো সরকারের শাসন বিভাগ। বর্তমানে শাসন বিভাগের কার্যক্রম দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এর পেছনে একাধিক কারণ রয়েছে। প্রথমত, আইনসভায় অনেক সময় অদক্ষ ও অযোগ্য সদস্য নির্বাচিত হন, যারা আইন প্রণয়নের জটিলতা সামাল দিতে পারেন না। ফলে অনেক ক্ষেত্রেই আইন প্রণয়ন ও বাস্তবায়নের দায়িত্ব শাসন বিভাগের ওপর বর্তায়।দ্বিতীয়ত, আধুনিক রাষ্ট্রব্যবস্থায় জনকল্যাণমূলক কার্যক্রম যেমন- স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ, দুর্যোগ ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়গুলোতে তৎপরতা বেড়ে যাওয়ায় শাসন বিভাগের কার্যক্ষেত্র অনেক বিস্তৃত হয়েছে। তৃতীয়ত, আইনসভা বছরজুড়ে স্বল্প সময়ের জন্য অধিবেশন বসায় এবং আইনের খুঁটিনাটি দিক নিয়ে কাজ করার যথেষ্ট সময় তাদের থাকে না। এতে আইন প্রণয়নের দায়িত্ব প্রায়সময়ই শাসন বিভাগকে অর্পণ করা হয়। এছাড়া আন্তর্জাতিক সংকট, জরুরি অবস্থা, রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ ও প্রযুক্তিগত অগ্রগতির ফলে প্রশাসনিক দক্ষতা ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তা বেড়েছে, যা শাসন বিভাগের ভূমিকাকে আরও দৃঢ় ও প্রসারিত করেছে। জনগণও শাসন বিভাগের সেবার মাধ্যমে সরাসরি উপকৃত হওয়ায় তাদের ওপর নির্ভরতা বাড়ছে। আলোচনার প্রেক্ষিতে, তাই বলা যায়, আধুনিক রাষ্ট্রের জটিলতা, জনগণের চাহিদা এবং প্রশাসনিক দক্ষতার প্রয়োজনীয়তা শাসন বিভাগের ক্ষমতা ও কার্যক্রম বৃদ্ধির অন্যতম কারণ। তাই বর্তমান সময়ে শাসন বিভাগের ভূমিকা ক্রমেই কেন্দ্রীভূত ও প্রভাবশালী হয়ে উঠছে।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।