উদ্দীপকে জনাব ফজলে এলাহী সরকারের কোন বিভাগে কর্মরত? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব ফজলে এলাহী সরকারের বিচার বিভাগে কর্মরত।সরকারের যে বিভাগ ন্যায়বিচার প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে আইন বিভাগ প্রণীত আইনসমূহকে বিশেষ বিশেষ ক্ষেত্রে প্রয়োগ করে অপরাধীর দন্ড বিধান করে থাকে তাকে বিচার বিভাগ বলে অভিহিত করা হয়।নাগরিকদের স্বাধীনতা ও অধিকারকে অক্ষুণ্ণ রাখার জন্য বিচার বিভাগ বিচারকার্য পরিচালনা করে। দেশের বিভিন্ন পর্যায়ের আদালতের সমন্বয়ে গঠিত হয় সরকারের বিচার বিভাগ। বিচার বিভাগ জনগণের অধিকার নিশ্চিত করে। বিচার বিভাগের দক্ষতা ও নিপুণতাব ওপরই নির্ভর করে শাসনব্যবস্থার উৎকর্ষতা। তাছাড়া বিচার বিভাগ নাগরিকের ব্যক্তিস্বাধীনতা ও মৌলিক অধিকার রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। বিভাগটি দেশের প্রচলিত আইন অনুযায়ী অপরাধীকে শাস্তিও প্রদান করে।উদ্দপকের জনাব ফজলে এলাহীর বাসায় ছোট বোন আসমা বেড়াতে এলো। রাতের খাবারের পর জনাব ফজলে এলাহী বোনের সাথে নিজের কর্মপ্রতিষ্ঠান নিয়ে কথা বলছিলেন। সম্প্রতি তিনি একটি জটিল মামলার নিষ্পত্তি করেছেন। প্রকৃত দোষী ব্যক্তির সাজা হয়েছে। এরূপ বর্ণনায় স্পষ্টত বিচার বিভাগের চিত্র প্রকাশ পায়। কেননা বিচার বিভাগ একটি রাষ্ট্রের আইন অনুযায়ী বিচারকার্য পরিচালনা করে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে দোষী ব্যক্তিকে শাস্তি প্রদান করে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব ফজলে এলাহী সরকারের কোন বিভাগে কর্মরত? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর