শেয়ারFacebookWhatsApp

রবার্ট-এর দেশের সরকারব্যবস্থার স্বরূপ ব্যাখ্যা কর।

উত্তর: রবার্ট-এর দেশের সরকারব্যবস্থাটি হলো একনায়কতান্ত্রিক সরকারব্যবস্থা।উদ্দীপকের রবার্ট বলল, তার দেশের সরকারব্যবস্থা বিপরীতধর্মী। তার দেশে একজনের আদেশ নির্দেশই আইনতুল্য এবং সবাই তা মান্য করতে বাধ্য। এমনকি তার দেশে বাক্-স্বাধীনতা ও ব্যক্তিস্বাধীনতা নিরর্থক। এরূপ বর্ণনায় স্পষ্টভাবে একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থার প্রতিচ্ছবি প্রকাশ পায়। কেননা একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থা গণতন্ত্রের বিপরীত শাসনব্যবস্থা যেখানে ব্যক্তিস্বাধীনতার কোনো সুযোগ নেই।একনায়কতন্ত্র বলতে আমরা এমন এক ধরনের শাসনকে বুঝি যেখানে এক ব্যক্তি বা গোষ্ঠী রাষ্ট্রের সকল ক্ষমতা করায়ত্ত করেন এবং বাধাহীন ও একচেটিয়াভাবে তা প্রয়োগ করে থাকে। এ শাসনব্যবস্থায় আইনসভা তার ইচ্ছা অনুযায়ী আইন প্রণয়ন করতে পারে না, বরং একনায়কের ইচ্ছানুযায়ী আইন প্রণীত হয় অর্থাৎ একনায়কতন্ত্রে একনায়কের আদেশই আইন। একনায়কতন্ত্র এক জাতি, এক দেশ ও এক নেতা- এ নীতিতে বিশ্বাসী। এ ধরনের শাসনব্যবস্থা মূলত এক ধরনের স্বৈরতান্ত্রিক শাসনব্যবস্থা। এ দলের নেতাই সরকারপ্রধান, একনায়কতন্ত্রে গণমাধ্যমগুলো নেতা ও তার দলের নিয়ন্ত্রণে থাকে। এগুলো নিরপেক্ষভাবে ব্যবহারের সুযোগ দেওয়া হয় না। বরং সরকারি দলের গুণকীর্তনে ব্যবহৃত হয়। এতে মনে করা হয়, সবকিছু রাষ্ট্রের জন্য, এর বাইরে বা বিরুদ্ধে কিছু নয়। এরূপ শাসনব্যবস্থায় ব্যক্তি ও ব্যক্তিস্বাধীনতা বলতে কিছুই নেই। একনায়কের ইচ্ছাই শেষ ইচ্ছা।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

রবার্ট-এর দেশের সরকারব্যবস্থার স্বরূপ ব্যাখ্যা কর।

উদ্দীপক

অনেকদিন পর রফিকের সাথে বন্ধু রবার্টের দেখা হলো। রফিকের বাবা আইনসভার সদস্য জেনে রবার্ট খুশি হলো। রফিক রবার্টকে বলল, জনগণের প্রত্যক্ষ ভোটে তার বাবা নির্বাচত হয়েছেন এবং তার দেশে জনগণই সার্বভৌম ক্ষমতার অধিকারী। এমনকি জনপ্রতিনিধিরা তাদের কাজের জন্য জনগণের নিকট জবাবদিহি করতে বাধ্য থাকেন। রবার্ট বলল, তার দেশের সরকারব্যবস্থা বিপরীতধর্মী। তার দেশে একজনের আদেশ-নির্দেশই আইনতুল্য এবং সবাই তা মান্য করতে বাধ্য। এমনকি তার দেশে বাক্-স্বাধীনতা ও ব্যক্তিস্বাধীনতা নিরর্থক।

Chittagong · 2025

উত্তর

'Law is the passionless reasonreason^{\prime}- উক্তিটি রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটলের।

উত্তর

একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যেসব চিন্তাভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য ও সংকল্প মানুষের গণতান্ত্রিক আচার-ব্যবহার ও দৈনন্দিন কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তাকে গণতান্ত্রিক মূল্যবোধ বলে। গণতান্ত্রিক রাষ্ট্রে এসব মূল্যবোধ মানুষের ইচ্ছার একটি প্রধান মানদণ্ড। গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্রে বসবাসকারী মানুষের এসব মূল্যবোধের প্রতি শ্রদ্ধাবোধ আছে বলেই তারা এগুলোকে মেনে চলে।

উত্তর

রবার্ট-এর দেশের সরকারব্যবস্থাটি হলো একনায়কতান্ত্রিক সরকারব্যবস্থা।উদ্দীপকের রবার্ট বলল, তার দেশের সরকারব্যবস্থা বিপরীতধর্মী। তার দেশে একজনের আদেশ নির্দেশই আইনতুল্য এবং সবাই তা মান্য করতে বাধ্য। এমনকি তার দেশে বাক্-স্বাধীনতা ও ব্যক্তিস্বাধীনতা নিরর্থক। এরূপ বর্ণনায় স্পষ্টভাবে একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থার প্রতিচ্ছবি প্রকাশ পায়। কেননা একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থা গণতন্ত্রের বিপরীত শাসনব্যবস্থা যেখানে ব্যক্তিস্বাধীনতার কোনো সুযোগ নেই।একনায়কতন্ত্র বলতে আমরা এমন এক ধরনের শাসনকে বুঝি যেখানে এক ব্যক্তি বা গোষ্ঠী রাষ্ট্রের সকল ক্ষমতা করায়ত্ত করেন এবং বাধাহীন ও একচেটিয়াভাবে তা প্রয়োগ করে থাকে। এ শাসনব্যবস্থায় আইনসভা তার ইচ্ছা অনুযায়ী আইন প্রণয়ন করতে পারে না, বরং একনায়কের ইচ্ছানুযায়ী আইন প্রণীত হয় অর্থাৎ একনায়কতন্ত্রে একনায়কের আদেশই আইন। একনায়কতন্ত্র এক জাতি, এক দেশ ও এক নেতা- এ নীতিতে বিশ্বাসী। এ ধরনের শাসনব্যবস্থা মূলত এক ধরনের স্বৈরতান্ত্রিক শাসনব্যবস্থা। এ দলের নেতাই সরকারপ্রধান, একনায়কতন্ত্রে গণমাধ্যমগুলো নেতা ও তার দলের নিয়ন্ত্রণে থাকে। এগুলো নিরপেক্ষভাবে ব্যবহারের সুযোগ দেওয়া হয় না। বরং সরকারি দলের গুণকীর্তনে ব্যবহৃত হয়। এতে মনে করা হয়, সবকিছু রাষ্ট্রের জন্য, এর বাইরে বা বিরুদ্ধে কিছু নয়। এরূপ শাসনব্যবস্থায় ব্যক্তি ও ব্যক্তিস্বাধীনতা বলতে কিছুই নেই। একনায়কের ইচ্ছাই শেষ ইচ্ছা।

উত্তর

হ্যাঁ, আমি মনে করি রবার্টের দেশের একনায়কতান্ত্রিক সরকার অপেক্ষা রফিকের দেশের গণতান্ত্রিক সরকার উত্তম।উদ্দীপকের জনগণের প্রত্যক্ষ ভোটে রফিকের বাবা নির্বাচিত হয়েছেন এবং তার দেশে জনগণই সার্বভৌম ক্ষমতার অধিকারী। এমনকি জনপ্রতিনিধিরা তাদের কাজের জন্য জনগণের নিকট জবাবদিহি করতে বাধ্য থাকেন। এখানে মূলত গণতান্ত্রিক সরকার ব্যবস্থাকে তুলে ধরা হয়েছে।ক্ষমতার উৎসের উপর ভিত্তি করে সরকারের দুটি রূপ দেখা যায়। এর একটি হলো একনায়কতান্ত্রিক এবং অপরটি হলো গণতান্ত্রিক। গণতান্ত্রিক সরকার হলো সেই সরকারব্যবস্থা যেখানে শাসনক্ষমতায় জনগণ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণ করে থাকে। অন্যদিকে একনায়কতান্ত্রিক সরকারব্যবস্থা গণতন্ত্রের বিপরীত। এখানে সরকার প্রধানের ইচ্ছাই সবকিছু। এটি একটি স্বৈরতান্ত্রিক শাসনব্যবস্থা।গণতান্ত্রিক সরকারব্যবস্থায় জনগণের শাসন প্রতিষ্ঠিত, একাধিক দলের উপস্থিতি রয়েছে, প্রচার মাধ্যমগুলো মুক্ত ও স্বাধীন। আইনসভা সার্বভৌম ক্ষমতার অধিকারী। এখানে জনগণই হচ্ছে সকল ক্ষমতার উৎস। জনগণ নিজেরাই নিজেদের মধ্য থেকে সরকার নির্বাচন করে। জনগণের প্রত্যক্ষ ভোটে সরকার নির্বাচিত হয়। সরকারকে জনগণের সমর্থন নিয়েই ক্ষমতায় যেতে হয়। আবার জনগণের আস্থা বা সমর্থন হারালে সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হয়। অন্যদিকে, একনায়কতান্ত্রিক সরকারব্যবস্থায় সকল ক্ষমতা একজন ব্যক্তির হাতে কুক্ষিগত থাকে বিধায় একটিমাত্র রাজনৈতিক দলের শাসন প্রতিষ্ঠিত হয়। প্রচার মাধ্যমগুলো সরকার কর্তৃক নিয়ন্ত্রিত থাকে। ফলে জনগণের বাকস্বাধীনতা থাকে না। আইনসভার প্রকৃতি অনেকটা প্রহসনমূলক হয়ে থাকে। এ ধরনের সরকারব্যবস্থায় শাসক যুক্তি অপেক্ষা পেশিশস্ত্রিতে বেশি বিশ্বাস করে। ফলে জনগণের ব্যক্তিস্বাধীনতা বলতে কিছুই থাকে না।উপরের আলোচনা থেকে বলা যায়, গণতান্ত্রিক সরকার হলো জনগণের অধিকার রক্ষায় এবং জনকল্যাণে নিয়োজিত একটি শাসনব্যবস্থা। যেখানে একনায়কতান্ত্রিক সরকারব্যবস্থা সর্বত্র জনকল্যাণ বিঘ্নিত হয়। এ কারণে আমি মনে, করি গণতান্ত্রিক সরকার একনায়কতান্ত্রিক সরকারব্যবস্থা থেকে উত্তম।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।