তুমি কি মনে কর, রবার্টের দেশের সরকার অপেক্ষা রফিকের দেশের সরকার উত্তম? যুক্তিসহ তোমার মতামত ব্যক্ত কর।
উত্তর: হ্যাঁ, আমি মনে করি রবার্টের দেশের একনায়কতান্ত্রিক সরকার অপেক্ষা রফিকের দেশের গণতান্ত্রিক সরকার উত্তম।উদ্দীপকের জনগণের প্রত্যক্ষ ভোটে রফিকের বাবা নির্বাচিত হয়েছেন এবং তার দেশে জনগণই সার্বভৌম ক্ষমতার অধিকারী। এমনকি জনপ্রতিনিধিরা তাদের কাজের জন্য জনগণের নিকট জবাবদিহি করতে বাধ্য থাকেন। এখানে মূলত গণতান্ত্রিক সরকার ব্যবস্থাকে তুলে ধরা হয়েছে।ক্ষমতার উৎসের উপর ভিত্তি করে সরকারের দুটি রূপ দেখা যায়। এর একটি হলো একনায়কতান্ত্রিক এবং অপরটি হলো গণতান্ত্রিক। গণতান্ত্রিক সরকার হলো সেই সরকারব্যবস্থা যেখানে শাসনক্ষমতায় জনগণ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণ করে থাকে। অন্যদিকে একনায়কতান্ত্রিক সরকারব্যবস্থা গণতন্ত্রের বিপরীত। এখানে সরকার প্রধানের ইচ্ছাই সবকিছু। এটি একটি স্বৈরতান্ত্রিক শাসনব্যবস্থা।গণতান্ত্রিক সরকারব্যবস্থায় জনগণের শাসন প্রতিষ্ঠিত, একাধিক দলের উপস্থিতি রয়েছে, প্রচার মাধ্যমগুলো মুক্ত ও স্বাধীন। আইনসভা সার্বভৌম ক্ষমতার অধিকারী। এখানে জনগণই হচ্ছে সকল ক্ষমতার উৎস। জনগণ নিজেরাই নিজেদের মধ্য থেকে সরকার নির্বাচন করে। জনগণের প্রত্যক্ষ ভোটে সরকার নির্বাচিত হয়। সরকারকে জনগণের সমর্থন নিয়েই ক্ষমতায় যেতে হয়। আবার জনগণের আস্থা বা সমর্থন হারালে সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হয়। অন্যদিকে, একনায়কতান্ত্রিক সরকারব্যবস্থায় সকল ক্ষমতা একজন ব্যক্তির হাতে কুক্ষিগত থাকে বিধায় একটিমাত্র রাজনৈতিক দলের শাসন প্রতিষ্ঠিত হয়। প্রচার মাধ্যমগুলো সরকার কর্তৃক নিয়ন্ত্রিত থাকে। ফলে জনগণের বাকস্বাধীনতা থাকে না। আইনসভার প্রকৃতি অনেকটা প্রহসনমূলক হয়ে থাকে। এ ধরনের সরকারব্যবস্থায় শাসক যুক্তি অপেক্ষা পেশিশস্ত্রিতে বেশি বিশ্বাস করে। ফলে জনগণের ব্যক্তিস্বাধীনতা বলতে কিছুই থাকে না।উপরের আলোচনা থেকে বলা যায়, গণতান্ত্রিক সরকার হলো জনগণের অধিকার রক্ষায় এবং জনকল্যাণে নিয়োজিত একটি শাসনব্যবস্থা। যেখানে একনায়কতান্ত্রিক সরকারব্যবস্থা সর্বত্র জনকল্যাণ বিঘ্নিত হয়। এ কারণে আমি মনে, করি গণতান্ত্রিক সরকার একনায়কতান্ত্রিক সরকারব্যবস্থা থেকে উত্তম।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
তুমি কি মনে কর, রবার্টের দেশের সরকার অপেক্ষা রফিকের দেশের সরকার উত্…
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর