শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে 'খ' রাষ্ট্রে কোন ধরনের সরকারব্যবস্থা বিদ্যমান? ব্যাখ্যা কর।

উত্তর: তাই উদ্দীপকে 'খ' রাষ্ট্রে রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থা বিদ্যমান।রাষ্ট্রপতি শাসিত সরকার বলতে সেই শাসনব্যবস্থাকে বোঝায় যেখানে শাসন বিভাগ আইন বিভাগের কাছে দায়ী থাকে না। এ সরকারের যিনি রাষ্ট্রপ্রধান তিনিই প্রকৃত শাসক ও নির্বাহীপ্রধান। এ শাসনব্যবস্থায় রাষ্ট্রপতি ও মন্ত্রীরা আইনসভার সদস্য নন এবং তাদের কাজের জন্য আইনসভার কাছে দায়ী থাকে না। এতে রাষ্ট্রপতির সন্তুষ্টির ওপর মন্ত্রীদের কার্যকাল নির্ভর করে।উদ্দীপকের 'খ' রাষ্ট্রে শাসন বিভাগ তার কাজের জন্য আইন বিভাগের নিকট দায়ী থাকে না এবং রাষ্ট্রপ্রধান সর্বময় ক্ষমতার অধিকারী। এরূপ বর্ণনায় রাষ্ট্রপতি শাসিত সরকারের প্রতিচ্ছবি প্রকাশ পায়। কারণ রাষ্ট্রপতি শাসিত সরকারের রাষ্ট্রপতি তার কাজের জন্য আইন বিভাগের নিকট দায়ী থাকেন না। তিনি শাসন বিভাগের সর্বময় ক্ষমতা ভোগ করেন। তিনি তার মন্ত্রিসভার মন্ত্রীদের নিয়োগ দেন। মন্ত্রীরা তার ইচ্ছা অনুযায়ী স্থায়ী হয়ে থাকে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে 'খ' রাষ্ট্রে কোন ধরনের সরকারব্যবস্থা বিদ্যমান? ব্যাখ্যা কর।

উদ্দীপক

'ক' রাষ্ট্রের শাসন বিভাগ তার কাজের জন্য আইন বিভাগের নিকট। দায়ী থাকে। এ রাষ্ট্রে সরকারপ্রধানকে কেন্দ্র করে যাবতীয় কার্যাবলি। আবর্তিত হয়। অন্যদিকে, 'খ' রাষ্ট্রে শাসন বিভাগ তার কাজের জন্য। আইন বিভাগের নিকট দায়ী থাকে না এবং রাষ্ট্রপ্রধান সর্বময় ক্ষমতার অধিকারী।

Dhaka · 2025

উত্তর

রাজতন্ত্র হচ্ছে সেই শাসনব্যবস্থা যেখানে রাজা বা রানির হাতে রাষ্ট্রের চরম ও সর্বোচ্চ কর্তৃত্ব ন্যস্ত থাকে এবং রাজা বা রানি উত্তরাধিকার সূত্রে ক্ষমতা লাভ করেন।

উত্তর

বিচারকদের উপযুক্ত বেতনভাতা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা একটি গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা এ বিষয়টি বিচার বিভাগের স্বাধীনতা, নিরপেক্ষতা এবং জনগণের ন্যায়বিচার প্রাপ্তির অধিকারের সাথে সরাসরি সম্পর্কিত। উপযুক্ত পারিশ্রমিক এবং সম্মান পেলে বিচারকরা দুর্নীতিমুক্ত ও স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করতে পারবেন, যা একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সহায়ক ভূমিকা পালন করবে।

উত্তর

তাই উদ্দীপকে 'খ' রাষ্ট্রে রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থা বিদ্যমান।রাষ্ট্রপতি শাসিত সরকার বলতে সেই শাসনব্যবস্থাকে বোঝায় যেখানে শাসন বিভাগ আইন বিভাগের কাছে দায়ী থাকে না। এ সরকারের যিনি রাষ্ট্রপ্রধান তিনিই প্রকৃত শাসক ও নির্বাহীপ্রধান। এ শাসনব্যবস্থায় রাষ্ট্রপতি ও মন্ত্রীরা আইনসভার সদস্য নন এবং তাদের কাজের জন্য আইনসভার কাছে দায়ী থাকে না। এতে রাষ্ট্রপতির সন্তুষ্টির ওপর মন্ত্রীদের কার্যকাল নির্ভর করে।উদ্দীপকের 'খ' রাষ্ট্রে শাসন বিভাগ তার কাজের জন্য আইন বিভাগের নিকট দায়ী থাকে না এবং রাষ্ট্রপ্রধান সর্বময় ক্ষমতার অধিকারী। এরূপ বর্ণনায় রাষ্ট্রপতি শাসিত সরকারের প্রতিচ্ছবি প্রকাশ পায়। কারণ রাষ্ট্রপতি শাসিত সরকারের রাষ্ট্রপতি তার কাজের জন্য আইন বিভাগের নিকট দায়ী থাকেন না। তিনি শাসন বিভাগের সর্বময় ক্ষমতা ভোগ করেন। তিনি তার মন্ত্রিসভার মন্ত্রীদের নিয়োগ দেন। মন্ত্রীরা তার ইচ্ছা অনুযায়ী স্থায়ী হয়ে থাকে।

উত্তর

উদ্দীপকের 'ক' উল্লিখিত রাষ্ট্রের সরকারব্যবস্থা হলো সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারব্যবস্থা। আমি মনে করি এটি একটি উত্তম সরকারব্যবস্থা।আধুনিক গণতান্ত্রিক সমাজে সংসদীয় বা মন্ত্রিপরিষদ সরকারব্যবস্থা সর্বাধিক গ্রহণযোগ্য, যেখানে সরকার জনগণের প্রতি দায়বদ্ধ এবং জনস্বার্থ নিশ্চিতকরণে প্রতিশ্রুতিবদ্ধ। সরকারপ্রধানের নেতৃত্বে পরিচালিত কার্যক্রম যদি আইন বিভাগের কাছে জবাবদিহি হয় এবং জনগণের মতামত প্রতিফলিত হয়, তবে তা নিঃসন্দেহে গণতান্ত্রিক মূল্যবোধের উৎকৃষ্ট উদাহরণ। এই সরকারব্যবস্থা জনগণের অংশগ্রহণ ও রাজনৈতিক সচেতনতারও বিকাশ ঘটায়।উদ্দীপকে উল্লিখিত রাষ্ট্রে শাসন বিভাগের কার্যাবলি সরকারপ্রধানকে কেন্দ্র করে পরিচালিত হয় এবং তা আইন বিভাগের নিকট দায়বদ্ধ। এ বৈশিষ্ট্য সংসদীয় সরকারব্যবস্থার অন্যতম গুণ। সংসদীয় ব্যবস্থায় সরকার আইনসভার কাছে জবাবদিহি থাকে বলে ক্ষমতার অপব্যবহারের সুযোগ থাকে না। সরকারপ্রধান মন্ত্রিসভাকে নেতৃত্ব দেন এবং আইনসভার আস্থা অর্জন ও রক্ষা করাই তার দায়িত্ব। এ ব্যবস্থায় সরকারের নীতিনির্ধারণে জনমতের প্রতিফলন ঘটে এবং বিরোধী দলের সমালোচনা, প্রশ্নোত্তর ও বিতর্কের মাধ্যমে জনগণ সরকারি কার্যক্রম সম্পর্কে সচেতন হয়। সরকার পরিবর্তন জনগণের ভোটের মাধ্যমে ঘটে বিধায় জনগণের ক্ষমতা সর্বোচ্চ পর্যায়ে প্রতিফলিত হয়। এছাড়া, সরকারের নমনীয়তা ও সুশাসনের গুণাবলি সংসদীয় ব্যবস্থার বৈশিষ্ট্য। সংসদীয় সরকারে জনমতের গুরুত্ব সর্বোচ্চ এবং ক্ষমতার উৎস জনগণ-এই মূলনীতিকে ভিত্তি করে সরকার পরিচালিত হয়, যা গণতন্ত্রের প্রকৃত চেহারা তুলে ধরে।সুতরাং, উদ্দীপকে বর্ণিত সরকারব্যবস্থা উত্তম ও সময়োপযোগী। কারণ এটি জনগণের অংশগ্রহণ, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করে।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

  • Internet Service Provider
  • Internet Service Protocol
  • International Service Provider
  • Internet Service Project

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

  • স্কুল
  • পরিবার
  • ধর্মীয় প্রতিষ্ঠান
  • রেডিও

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

  • সাংবিধানিক আইন
  • ডিক্রি
  • প্রশাসনিক আইন
  • বিচারকের রায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

  • Government to citizen
  • Government to citizenship
  • Government to civil socity
  • Government to civil servant

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

  • ফৌজদারি আইন
  • সাংবিধানিক আইন
  • আন্তর্জাতিক আইন
  • প্রশাসনিক আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

  • সাইবার আক্রমণের মাধ্যমে
  • ডাকাতির মাধ্যমে
  • ই-মেইল এর মাধ্যমে
  • ভাইরাস আক্রমণের মাধ্যমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • ii ও iii
  • iii
  • i ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • প্রধান বিচারপতি
  • স্পিকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

  • আইনের শাসন
  • নিয়ন্ত্রণ ও ভারসাম্য
  • ক্ষমতা স্বতন্ত্রীকরণ
  • পূর্ণাঙ্গ ক্ষমতা স্বতন্ত্রীকরণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

  • USA
  • বাংলাদেশ
  • ভারত
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

  • এরিস্টটল
  • হস
  • ডাইসি
  • হল্যান্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।