উদ্দীপকের প্রতিষ্ঠানের কর্মকর্তাদের জবাবদিহিতা নিশ্চিত করার কৌশল বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানের কর্মকতাদের জবাবদিহিতা নিশ্চিত করার কতিপয় কৌশল রয়েছে। উদ্দীপকের রহিমা বেগম একজন সরকারি আমলা। তারা মনে করেন সে, স্থায়ী চাকরিজীবী হলেও তাদেরকে জবাবদিহিতা করতে হবে। জনগণের কাছে সরাসরি জবাবদিহিতা না করলেও তারা তাদের ঊর্ধ্বতনের কাছে জবাবদিহি করেন। রাষ্ট্রের শাসক হিসেবে ভূমিকা পালন করে রাজনৈতিক নেতৃত্ব। তাই রাজনৈতিক নেতৃত্বকে আমলাদের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য কার্যকর কৌশল অবলম্বন করতে হবে। প্রয়োজনে আইন সংশোধন করে আমলাতান্ত্রিক জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। আমলাতান্ত্রিক জবাবদিহিতা নিশ্চিত করতে না পারলে সুশাসন কখনো আলোর মুখ দেখবে না। পাশাপাশি আমলাতান্ত্রিক জবাবদিহিতা নিশ্চিত করার জন্য অন্যান্য যে সকল কৌশল রয়েছে সেগুলো প্রয়োগ করতে হবে। প্রশাসনিক ব্যবস্থাকে ই-গভর্নেন্সে রূপান্তর করতে পারলে আমলাদের জবাবদিহিতা নিশ্চিত করা সহজ হবে এবং নাগরিক সুবিধা বৃদ্ধি পাবে। আমলারা যাতে স্বচ্ছতা ও নিয়মনিষ্ঠা পালন করে এবং দলীয় প্রভাব ও হস্তক্ষেপের উর্ধ্বে থেকে নাগরিকদের সেবা প্রদান করতে সক্ষম হয় তা নিশ্চিত করা জরুরি। পাশাপাশি আমলাদের আর্থিক সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে হবে। উন্নয়নশীল দেশগুলোতে সরকারি আমলাদের তুলনায় বেসরকারি প্রশাসনের কর্মকর্তারা অধিক আর্থিক সুবিধা ভোগ করছে। এ বৈষম্য দূর করতে হবে। আমলাদের সম্পদ বিবরণী প্রতিবছরই প্রকাশ করার ব্যবস্থা করতে হবে। আমলাদেরকে যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে নীতি প্রণয়নে ও সিদ্ধান্ত গ্রহণে সিদ্ধহস্ত করে তুলতে হবে। আমলাদের দুর্নীতি ও তাদের কর্মেগাফিলতির ক্ষেত্রে নাগরিক অংশগ্রহণকে উদ্বুদ্ধ করতে হবে। উপরিউক্ত কৌশলসমূহ বাস্তবায়ন করার মাধ্যমেই উদ্দীপকের প্রতিষ্ঠানের কর্মকর্তা বা আমলাদের জবাবদিহিতা নিশ্চিত করা যায়।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের প্রতিষ্ঠানের কর্মকর্তাদের জবাবদিহিতা নিশ্চিত করার কৌশল বি…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর