রহমান সাহেবের প্রতিষ্ঠানটির জবাবদিহিতার সাথে সুশাসনের সম্পর্ক অত্যন্ত গভীর ব্যাখ্যা কর।
উত্তর: রহমান সাহেবের প্রতিষ্ঠান অর্থাৎ আমলাতন্ত্রের জবাবদিহিতার সাথে সুশাসনের সম্পর্ক অত্যন্ত গভীর। সুশাসন প্রতিষ্ঠায় আমলাতন্ত্রের জবাবদিহিতা একান্ত প্রয়োজন। আমলাদের দ্বারা সরকারের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন হয়। আমলাতন্ত্রে যদি জবাবদিহিতার ব্যবস্থা থাকে তবে যেকোনো কর্মসূচি সঠিকভাবে সম্পন্ন হওয়া সম্ভব। যেহেতু জবাবদিহিতা দুর্নীতি রোধ করে তাই আমলাগণ যদি তাদের কাজের জন্য জবাবদিহিতা করতে বাধ্য থাকেন তবে রাষ্ট্র ও সমাজ অনেকাংশে দুর্নীতিমুক্ত হবে। আর দুর্নীতিমুক্ত সমাজব্যবস্থাই সুশাসনের কাম্য। সুশাসনের প্রবক্তারা সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে জবাবদিহিতাকে একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে চিহ্নিত করেছেন। সুশাসনের মূল উদ্দেশ্য হলো সরকারের সমস্ত কার্যক্রমকে দুর্নীতিমুক্ত করে উন্নয়ন নিশ্চিত করা। বর্তমান রাষ্ট্রব্যবস্থায় আমলাতন্ত্রের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সরকারের নীতি বাস্তবায়ন করা আমলাতন্ত্রের কাজ। তাই একটি দেশের আমলাতন্ত্রের জবাবদিহিতা বৃদ্ধি পাওয়ার অর্থ হলো সরকারের জবাবদিহিতা বৃদ্ধি পাওয়া। জনগণের টাকায় আমলাদের বেতন হয়। তাই আমলারা নিজেদের প্রভু মনে না করে জনগণের সেবক মনে করলে জবাবদিহিতা নিশ্চিত হবে। জনগণ সরাসরি রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করে না। প্রতিনিধিত্বশীল সরকার ব্যবস্থায় জনগণের পক্ষে। তাদের প্রতিনিধিরা আইনসভার সদস্যগণ রাষ্ট্র পরিচালনা করে থাকেন। তাই এ সকল প্রতিনিধিদের কাছেও আমলারা জবাবদিহি করতে বাধ্য। এভাবে আমলাতন্ত্রে জবাবদিহিতা যত বৃদ্ধি পাবে, প্রশাসন তত স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত হবে। আর স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত প্রশাসন সুশাসনের বিশেষ সহায়ক শক্তি।তাই বলা যায়, রহমান সাহেবের প্রতিষ্ঠানটির জবাবদিহিতা সুশাসনের সাথে গভীরভাবে সম্পর্কযুক্ত।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
রহমান সাহেবের প্রতিষ্ঠানটির জবাবদিহিতার সাথে সুশাসনের সম্পর্ক অত্যন…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর