রহিমা বেগমের চাকরির ধরন ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের রহিমা বেগম 'ক' প্রতিষ্ঠানে চাকরি করেন এবং তিনি' স্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত। তার চাকরির বৈশিষ্ট্য বিবেচনায় বলা যায়, তিনি একজন সরকারি আমলা। সরকারি আমলা দেশ ও জনগণের সেবায় সর্বদা নিয়োজিত থাকেন এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রদর্শনে বদ্ধপরিকর। আমলারা মেধার ভিত্তিতে চাকরিতে নিয়োগপ্রাপ্ত হন। স্থায়িত্ব আমলাতন্ত্রের প্রথম ও প্রধান বৈশিষ্ট্য। 'এ ব্যবস্থায় যারা কর্মরত থাকে তারা সরকারের স্থায়ী ও বেতনভুক্ত কর্মচারী। তারা একটি নির্দিষ্ট বয়সসীমা পর্যন্ত কর্মরতভাবে পদে আসীন থাকে। এ ব্যবস্থায় নিম্নস্তরের কর্মচারীরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের আদেশ-নির্দেশ মেনে চলেন। সাধারণত দেখা যায়, আমলারা তাদের কাজের জন্য সর্বদা দায়িত্বশীল থাকেন। নিম্নস্তরের কর্মচারীরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে যেমন দায়ী থাকে তেমনি ঊর্ধ্বতন কর্মকর্তারা আবার মন্ত্রিপরিষদের নিকট দায়ী থাকেন। যে কারণে আমলারা দায়িত্বশীলতার সাথে তাদের কর্মসম্পাদন করে থাকে। উদারনৈতিক গণতান্ত্রিক রাষ্ট্রে সরকারের বিপুল পরিমাণ জনকল্যাণকর কার্যাদি সম্পাদনে দায়িত্ব আমলাদের ওপর ন্যস্ত থাকে। তাই স্বাভাবিকভাবেই আমলারাও জনকল্যাণ সাধনকেই তাদের প্রধান কাজ হিসেবে গ্রহণ করে। অতএব বলা যায়, রাহিমা বেগমের চাকরির ধরন উপরিউক্ত বৈশিষ্ট্যের অনুরূপ।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
রহিমা বেগমের চাকরির ধরন ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর