শেয়ারFacebookWhatsApp

তথ্য অধিকার বলতে কী বোঝায়?

উত্তর: তথ্য অধিকার বলতে কোনো কর্তৃপক্ষের নিকট থেকে তথ্য প্রাপ্তির অধিকারকে বোঝায়। রাষ্ট্রের বিধানাবলি মান্য করা সাপেক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে কোনো নাগরিকের তথ্য পাওয়ার অধিকার থাকবে এবং নাগরিকের অনুরোধ সাপেক্ষে কর্তৃপক্ষ তথ্য প্রদানে বাধ্য থাকবে। তথ্য অধিকারের আওতায় আইনানুগ কোনো প্রতিষ্ঠান, সংগঠন বা কর্তৃপক্ষের গঠন, উদ্দেশ্য, কার্যাবলি, কর্মসূচি, দাপ্তরিক নথিপত্র, আর্থিক সম্পদের বিবরণ ইত্যাদি তথ্য হিসেবে বিবেচিত। রাষ্ট্রীয় নিরাপত্তার মতো বিশেষ ব্যতিক্রম ছাড়া প্রত্যেক নাগরিকেরই তথ্য জানার এবং জানানোর অধিকার রয়েছে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

তথ্য অধিকার বলতে কী বোঝায়?

উদ্দীপক

ফাহিম সদ্য পড়াশোনা শেষ করেছে। সে তীব্র প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একটি পেশাদারী সংগঠনে যোগদান করে। প্রতিষ্ঠানটি নিরপেক্ষভাবে সরকারের কর্মসূচি বাস্তবায়ন করে। সরকার পরিবর্তন হলেও ফাহিমরা স্থায়ীভাবে কর্মরত থাকে। মূলত এ সংগঠনের ভূমিকার ওপর সরকারের ভাবমূর্তি নির্ভর করে।

Chittagong · 2019

উত্তর

ভোটার বা নির্বাচকের সমষ্টিকে নির্বাচকমণ্ডলী বলা হয়।

উত্তর

তথ্য অধিকার বলতে কোনো কর্তৃপক্ষের নিকট থেকে তথ্য প্রাপ্তির অধিকারকে বোঝায়। রাষ্ট্রের বিধানাবলি মান্য করা সাপেক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে কোনো নাগরিকের তথ্য পাওয়ার অধিকার থাকবে এবং নাগরিকের অনুরোধ সাপেক্ষে কর্তৃপক্ষ তথ্য প্রদানে বাধ্য থাকবে। তথ্য অধিকারের আওতায় আইনানুগ কোনো প্রতিষ্ঠান, সংগঠন বা কর্তৃপক্ষের গঠন, উদ্দেশ্য, কার্যাবলি, কর্মসূচি, দাপ্তরিক নথিপত্র, আর্থিক সম্পদের বিবরণ ইত্যাদি তথ্য হিসেবে বিবেচিত। রাষ্ট্রীয় নিরাপত্তার মতো বিশেষ ব্যতিক্রম ছাড়া প্রত্যেক নাগরিকেরই তথ্য জানার এবং জানানোর অধিকার রয়েছে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত ফাহিম আমলাতন্ত্র নামক সংগঠনে কর্মরত। শাসন বিভাগের অরাজনৈতিক অংশ, যারা বেসামরিক কর্মচারি হিসেবে নিযুক্ত হয়ে রাষ্ট্রের প্রশাসনিক কাজ করেন তারাই হলেন আমলা। এসব পদে নিযুক্ত ব্যক্তি সাধারণভাবে আমলা নামে এবং তাদের দ্বারা পরিচালিত প্রশাসনিক ব্যবস্থা আমলাতন্ত্র নামে পরিচিত। আমলাতন্ত্র একটি পেশাদারী সংগঠন। মেধার ভিত্তিতে তীব্র প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এ সংগঠনে যোগদান করতে হয়। আমলাতন্ত্র একটি নিরপেক্ষ প্রশাসন ব্যবস্থা। দলীয় রাজনীতির সাথে তাদের কোনো সম্পর্ক থাকে না। আমলাতান্ত্রিক সংগঠন স্থায়ী। সরকারি কর্মচারীগণ একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত চাকরিতে বহাল থাকেন। সরকারের পরিবর্তন বা উত্থান-পতন সরকারি কর্মচারীদের কোনোভাবেই প্রভাবিত করতে পারে না। উদ্দীপকে লক্ষ করা যায়, ফাহিম তীব্র প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একটি পেশাদারি সংগঠনে যোগদান করে। প্রতিষ্ঠানটি নিরপেক্ষভাবে সরকারের কর্মসূচি বাস্তবায়ন করে। সরকার পরিবর্তন হলেও ফাহিমরা স্থায়ীভাবে কর্মরত থাকে। বৈশিষ্ট্যাবলির বিচারে ফাহিমের এ সংগঠনটির সাথে আমলাতন্ত্রের সাদৃশ্য রয়েছে। তাই বলা যায়, ফাহিম আমলাতন্ত্র নামক সংগঠনে কর্মরত রয়েছে।

উত্তর

মূলত আমলাতন্ত্রের ভূমিকার ওপর সরকারের ভাবমূর্তি নির্ভর করে— উদ্দীপকের শেষোক্ত এ বক্তব্যের সাথে আমি একমত। আমলাতন্ত্র হচ্ছে আমলা বা সরকারি কর্মচারীদের দ্বারা পরিচালিত শাসনব্যবস্থা। আমলাতন্ত্র একটি প্রশাসনে অরাজনৈতিক অংশরূপে নীতিনির্ধারণ, সিদ্ধান্ত গ্রহণ ও প্রয়োগ, আইন প্রণয়ন, শাসন বিভাগের রাজনৈতিক পদাধিকারীদের পরামর্শদান প্রভৃতি কার্যাবলির সাথে ওতপ্রোতভাবে জড়িত। রাষ্ট্র ও প্রশাসনের সাফল্য মূলত আমলাতন্ত্রের দক্ষতার ওপর নির্ভরশীল। উদ্দীপকে দেখা যায়, আমলাতন্ত্রে কর্মরত ফাহিম নিরপেক্ষভাবে সরকারের কর্মসূচি বাস্তবায়ন করে। অর্থাৎ, সরকার তার গৃহীত সিদ্ধান্তগুলো আমলাতন্ত্রের মাধ্যমেই বাস্তবায়ন করে থাকে। এছাড়া বর্তমানে আইনসভায় উপস্থাপিত খসড়া বিলের অধিকাংশই আমলারা প্রস্তুত করে থাকেন। বিশেষ করে বিজ্ঞান ও প্রযুক্তিগত বিষয়, ব্যাংক- বিমা সম্পর্কিত বিষয়ে খসড়া বিল প্রশাসনিক বিভাগই তৈরি করে থাকে। আমলাদের মূলকাজ হচ্ছে নীতি বাস্তবায়ন, নীতি প্রণয়ন নয়। কিন্তু বাস্তবে দেখা যায়, রাজনৈতিক প্রশাসকরা নীতি নির্ধারণের সময় আমলাদের পরামর্শ গ্রহণ করে থাকেন। সরকারের নিকট জনগণের বিভিন্ন দাবি-দাওয়া আমলারাই তুলে ধরেন। তারা আইনসভার সদস্য ও মন্ত্রীদের প্রয়োজনীয় তথ্যাদি ও পরিসংখ্যান প্রদান করে থাকেন। তাদের পরিবেশিত তথ্যাদিই সরকার দেশবাসীর নিকট প্রকাশ করে থাকে। উপরের আলোচনা থেকে সুস্পষ্টভাবে প্রতীয়মান হয়, আমলাতন্ত্রের ভূমিকার ওপরই সরকারের ভাবমূর্তি নির্ভর করে। আর এ কারণেই আমি উদ্দীপকের শেষোক্ত বক্তব্যের সাথে একমত পোষণ করছি।
HSCCivics 1st PaperChittagong 2019
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

  • Internet Service Provider
  • Internet Service Protocol
  • International Service Provider
  • Internet Service Project

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

  • স্কুল
  • পরিবার
  • ধর্মীয় প্রতিষ্ঠান
  • রেডিও

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

  • সাংবিধানিক আইন
  • ডিক্রি
  • প্রশাসনিক আইন
  • বিচারকের রায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

  • Government to citizen
  • Government to citizenship
  • Government to civil socity
  • Government to civil servant

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

  • ফৌজদারি আইন
  • সাংবিধানিক আইন
  • আন্তর্জাতিক আইন
  • প্রশাসনিক আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

  • সাইবার আক্রমণের মাধ্যমে
  • ডাকাতির মাধ্যমে
  • ই-মেইল এর মাধ্যমে
  • ভাইরাস আক্রমণের মাধ্যমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • ii ও iii
  • iii
  • i ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • প্রধান বিচারপতি
  • স্পিকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

  • আইনের শাসন
  • নিয়ন্ত্রণ ও ভারসাম্য
  • ক্ষমতা স্বতন্ত্রীকরণ
  • পূর্ণাঙ্গ ক্ষমতা স্বতন্ত্রীকরণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

  • USA
  • বাংলাদেশ
  • ভারত
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

  • এরিস্টটল
  • হস
  • ডাইসি
  • হল্যান্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।