উদ্দীপকে বর্ণিত 'ক' এর মধ্যে আমলাতন্ত্রের বিচারসংক্রান্ত কাজের দিকটি ফুটে উঠেছে।
বিচারসংক্রান্ত কাজে অংশগ্রহণ আমলাতন্ত্রের অন্যতম কাজ। অনেক রাষ্ট্রে বিচার বিভাগীয় ও আইনভঙ্গজনিত বিচার সাধারণ আদালতে হয় না। আমলাতন্ত্র বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে এসব বিচার করে থাকে এবং দ্রুত জনগণের সমস্যার প্রতিকার করে থাকে। এ প্রসঙ্গে অ্যালমন্ড ও পাওয়েল বলেন, “আধুনিক রাষ্ট্রে সাধারণ আদালতের বিচার ক্ষমতার বাইরে অনেক বিষয় আছে । আমলাতন্ত্রের সদস্যরা সে বিচারকাজগুলো সমাধান করেন। " উদ্দীপকে দেখা যায়, 'ক' একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা। অর্থাৎ 'ক' একজন আমলা। তিনি অত্যন্ত দায়িত্বশীল। সম্প্রতি তার এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী ভেজাল দুধ বিক্রি শুরু করে। এর ফলে এলাকার শিশুস্বাস্থ্য হুমকির মুখে পড়ে। তিনি দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অপরাধীদের শাস্তি নিশ্চিত করেন। অর্থাৎ একজন আমলা হিসেবে 'ক' আমলাতন্ত্রের বিচারসংক্রান্ত কাজটি সম্পাদন করে। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত 'ক'-এর মধ্যে আমলাতন্ত্রের বিচারসংক্রান্ত কাজের দিকটি প্রতিফলিত হয়েছে।