শেয়ারFacebookWhatsApp

'Kratin [গণিত] শব্দের অর্থ কী?

উত্তর: গ্রিক Kratin শব্দের অর্থ 'শাসন'।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

'Kratin শব্দের অর্থ কী?

উদ্দীপক

মিনা ও রিনা দুই বান্ধবী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। মিনার বাবা জনগণের ভোটে নির্বাচিত একজন প্রতিনিধি, আর রিনার বাবা সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা। মিনা ও রিনা তাদের বাবার কর্মকান্ড নিয়ে আলোচনা করছিল। মিনা বলল তার বাবা সরকারি আইন প্রণয়নে অংশগ্রহণ করেন। রিনা বলল তার বাবা সরকারি নীতি ও আইন প্রণয়নে সহযোগিতা এবং বিচার বিভাগীয় সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে ভূমিকা রাখেন। তারা দুজনে একমত হয় যে, সরকারের মেয়াদ শেষ হলে মিনার বাবার দায়িত্ব শেষ হয়ে যায়, কিন্তু রিনার বাবার দায়িত্ব শেষ হয় না।

Chittagong · 2017

উত্তর

গ্রিক Kratin শব্দের অর্থ 'শাসন'।

উত্তর

পদসোপান নীতি বলতে পদের গুরুত্ব ও মর্যাদা অনুসারে পর্যায়ক্রমিক শ্রেণিবিন্যাস বোঝায়। পদসোপান নীতি অনুযায়ী পদসমূহকে এমনভাবে শ্রেণিবিন্যাস করা হয় যাতে প্রত্যেক নিম্নতর পদ কোনো উচ্চতর পদ দ্বারা নিয়ন্ত্রিত হয়। পদসোপানের ফলে প্রত্যেক কর্মচারীই তার কার্যাবলির জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট দায়ী থাকেন। উদাহরণসরূপ বাংলাদেশ সচিবালয়ের প্রশাসনিক পদসোপান উল্লেখ করা যেতে পারে। যেমন- সহকারি সচিব • সিনিয়র সহকারি • সচিব উপসচিব • যুগ্মসচিব অতিরিক্ত • সচিব সচিব • সিনিয়র সচিব।

উত্তর

উদ্দীপকে রিনার বাবা সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা। তিনি সরকারি নীতি ও আইন প্রণয়নে সরকারকে সহযোগিতা করেন। পাশাপাশি বিচার বিভাগীয় সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে ভূমিকা রাখেন। রিনার বাবার কার্যাবলি আমলাতন্ত্রের কার্যক্রমকেই নির্দেশ করে। অর্থাৎ তিনি একজন সরকারি আমলা।আমলাতন্ত্র হলো একদল অভিজ্ঞ, নিরপেক্ষ, স্থায়ী ও পেশাদার কর্মচারীবৃন্দের দ্বারা পরিচালিত বেসামরিক প্রশাসন ব্যবস্থা, যার মাধ্যমে সরকারের লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ বাস্তবায়িত হয়।আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে সরকারের জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে আমলারা ব্যাপক ভূমিকা রাখেন। নিচে আমলাতন্ত্রের কার্যাবলি আলোচনা করা হলো-প্রথমত, রাষ্ট্র পরিচালনায় রাজনৈতিক নেতৃবৃন্দ তথা সরকারের মন্ত্রিসভা যেসব নীতি ও সিদ্ধান্ত গ্রহণ করে তা বাস্তবায়নের দায়িত্ব আমলাদের। দ্বিতীয়ত, আইনসভার ওপর আইন প্রণয়নের কাজ ন্যস্ত থাকে। তবে আইনসভায় যে সমস্ত গুরুত্বপূর্ণ বিল উত্থাপিত হয় তার খসড়া বিল আমলারাই করে থাকেন। আইন প্রণয়নে আমলাগণ আইন পরিষদকে বিভিন্ন তথ্য দিয়ে সাহায্য করেন।তৃতীয়ত, আমলাদের একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে দৈনন্দিন প্রশাসন পরিচালনা। তারা বিভিন্ন দপ্তর ও বিভাগের মধ্যে কাজের সমন্বয় করে থাকেন। কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ, বদলি, পদোন্নতি প্রভৃতি তাদের প্রাত্যহিক কাজের অংশ।চতুর্থত, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় নির্বাচনের মাধ্যমে সরকারের পরিবর্তন একটি স্বাভাবিক ঘটনা। আর সরকারের পরিবর্তন তথা নতুন ও পুরাতন সরকারের মাঝে কাজের ধারাবাহিকতা রক্ষা করে আমলাতন্ত্র।পরিশেষে বলা যায়, আধুনিক শাসন ব্যবস্থায় সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে আমলাতন্ত গুরুত্বপূর্ণ কার্যাবলি সম্পাদন করে এবং সিদ্ধান্ত গ্রহণ ও প্রশাসন পরিচালনায় নেতৃত্ব দেয়।

উত্তর

মিনার বাবা আইন প্রণয়নের ক্ষেত্রে রিনার বাবার সহযোগিতার ওপর নির্ভরশীল। আমি এ কথার সাথে একমত।উদ্দীপকে দেখা যাচ্ছে, মিনার বাবা জনগণের ভোটে নির্বাচিত একজন প্রতিনিধি। তিনি সরকারি আইন প্রণয়নে অংশগ্রহণ করেন। এর দ্বারা বোঝা যাচ্ছে মিনার বাবা আইনসভার একজন সদস্য। অন্যদিকে রিনার বাবা সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা বা আমলা। প্রশ্নে বলা হয়েছে আইন প্রণয়নের ক্ষেত্রে আইনসভার সদস্যরা আমলাদের সহযোগিতার ওপর নির্ভরশীল। এই কথাটি যুক্তিসঙ্গত। নিম্নে এ ব্যাপারে ব্যাখ্যা দেওয়া হলো-আইন বিভাগের প্রধান কাজ হলো আইন প্রণয়ন করা। বর্তমানে রাষ্ট্রের কার্যাবলি অনেক গুণ বৃদ্ধি পাওয়ায় আইনসভাকে বিভিন্ন বিষয়ে আইন প্রণয়ন করতে হয়। কিন্তু আইন প্রণয়নের জন্য যে দূরদর্শিতা, দক্ষতা ও কলাকৌশলগত জ্ঞানের প্রয়োজন; অধিকাংশ ক্ষেত্রেই আইনসভার সদস্য কিংবা রাজনৈতিক প্রশাসকদের তা থাকে না। স্বাভাবিকভাবেই আমলাদের ওপর নির্ভর করা ছাড়া তাদের গত্যন্তর থাকে না। তাই অধিকাংশ ক্ষেত্রেই আইন বিভাগ আইনের মূলনীতিগুলোকে নির্ধারণ করে সেগুলোকে পরিপূর্ণতা দানের দায়িত্ব শাসন বিভাগের হাতে অর্পণ করে। আইন প্রণয়নের ব্যাপারে আমলারা প্রয়োজনীয় নির্দেশ, নিয়ম-কানুন তৈরি করে অসম্পূর্ণ আইনকে পরিপূর্ণতা দানের জন্য সচেষ্ট হন। এভাবে আমলারা আইন প্রণয়নে অংশগ্রহণ করেন। এ ধরনের আইনকে 'অর্পিত ক্ষমতাপ্রসূত আইন' (Delegated Legislation) বা 'প্রশাসনিক দপ্তর-প্রণীত আইন' (Departmental Legislation) বলে অভিহিত করা হয়।উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, আইনসভার সদস্যরা আইন প্রণয়নের জন্য আমলাদের সহযোগিতার ওপর নির্ভরশীল কথাটি যুক্তিযুক্ত।
HSCCivics 1st PaperChittagong 2017
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

  • Internet Service Provider
  • Internet Service Protocol
  • International Service Provider
  • Internet Service Project

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

  • স্কুল
  • পরিবার
  • ধর্মীয় প্রতিষ্ঠান
  • রেডিও

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

  • সাংবিধানিক আইন
  • ডিক্রি
  • প্রশাসনিক আইন
  • বিচারকের রায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

  • Government to citizen
  • Government to citizenship
  • Government to civil socity
  • Government to civil servant

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

  • ফৌজদারি আইন
  • সাংবিধানিক আইন
  • আন্তর্জাতিক আইন
  • প্রশাসনিক আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

  • সাইবার আক্রমণের মাধ্যমে
  • ডাকাতির মাধ্যমে
  • ই-মেইল এর মাধ্যমে
  • ভাইরাস আক্রমণের মাধ্যমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • ii ও iii
  • iii
  • i ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • প্রধান বিচারপতি
  • স্পিকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

  • আইনের শাসন
  • নিয়ন্ত্রণ ও ভারসাম্য
  • ক্ষমতা স্বতন্ত্রীকরণ
  • পূর্ণাঙ্গ ক্ষমতা স্বতন্ত্রীকরণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

  • USA
  • বাংলাদেশ
  • ভারত
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

  • এরিস্টটল
  • হস
  • ডাইসি
  • হল্যান্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

'Kratin শব্দের অর্থ কী? | Prosthuti