শেয়ারFacebookWhatsApp

নেতৃত্বের বৈধতাই পারে সুশাসন প্রতিষ্ঠা করতে— ব্যাখ্যা কর।

উত্তর: সুশাসন প্রতিষ্ঠায় নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেতৃত্বের বৈধতা থাকলে সুশাসন প্রতিষ্ঠা সহজ হয়। নেতৃত্বের বৈধতা বলতে বোঝায় নেতৃত্বের প্রতি রাষ্ট্রের নাগরিকদের আস্থা। সাধারণত নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব বৈধতা অর্জন করে। এ কারণে বলা হয়, গণতান্ত্রিক নেতৃত্ব হলো বৈধ নেতৃত্ব। অবৈধ নেতৃত্ব নাগরিকদের বাক স্বাধীনতা, নাগরিক অধিকার রক্ষায় যথাযথ ভূমিকা পালন করে না। এ ধরনের নেতৃত্বের স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকে না। তাই রাষ্ট্রে অবকাঠামোগত উন্নয়ন হলেও সুশাসন প্রতিষ্ঠিত হয় না। তাই বলা হয়, নেতৃত্বের বৈধতাই পারে সুশাসন প্রতিষ্ঠা করতে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

নেতৃত্বের বৈধতাই পারে সুশাসন প্রতিষ্ঠা করতে— ব্যাখ্যা কর।

উদ্দীপক

ঘটনা-১: কিছুদিন পূর্বে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ তাদের পদবী ৩য় শ্রেণি থেকে ২য় শ্রেণিতে উন্নীত করার জন্য আন্দোলন, ধর্মঘট পালন করেন। তাঁরা সারা দেশের প্রাথমিক শিক্ষা কার্যক্রম অচল করে দেওয়ার হুমকি দেন। সরকার বিষয়টি আন্তরিকতার সাথে সমাধান করে। ঘটনা-২: গত ১৬ ডিসেম্বর ২০১৮ তারিখের বাংলাদেশ প্রতিদিন পত্রিকার কয়েকটি শিরোনাম ছিল— ভোলায় তোফায়েল গেলেন বিএনপি প্রার্থীর বাড়ী, নাটোরে নৌকা-ধানের শীষ প্রার্থীর কুশল বিনিময়, ভোটারদের কাছে ছুটছেন নৌকা-ধানের শীষ প্রার্থীরা। ঘটনা-৩: সমুদ্র সংলগ্ন বারাকপুর গ্রামের জনগণ ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, সামুদ্রিক পানির লবণাক্ততা প্রভৃতি কারণে সর্বস্বান্ত হচ্ছেন। উপকূলে বাঁধ নির্মাণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে অনেক পূর্বে মন্ত্রণালয়ে আবেদন পাঠালেও আজও তার বাস্তবায়ন হয়নি।

Barisal · 2019

উত্তর

নেতৃত্ব হলো ব্যক্তির এমন সব কাঙ্ক্ষিত গুণাবলি, যা সমাজের অভীষ্ট লক্ষ্য অর্জনের জন্য অন্যদের উদ্দীপ্ত করতে পারে।

উত্তর

সুশাসন প্রতিষ্ঠায় নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেতৃত্বের বৈধতা থাকলে সুশাসন প্রতিষ্ঠা সহজ হয়। নেতৃত্বের বৈধতা বলতে বোঝায় নেতৃত্বের প্রতি রাষ্ট্রের নাগরিকদের আস্থা। সাধারণত নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব বৈধতা অর্জন করে। এ কারণে বলা হয়, গণতান্ত্রিক নেতৃত্ব হলো বৈধ নেতৃত্ব। অবৈধ নেতৃত্ব নাগরিকদের বাক স্বাধীনতা, নাগরিক অধিকার রক্ষায় যথাযথ ভূমিকা পালন করে না। এ ধরনের নেতৃত্বের স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকে না। তাই রাষ্ট্রে অবকাঠামোগত উন্নয়ন হলেও সুশাসন প্রতিষ্ঠিত হয় না। তাই বলা হয়, নেতৃত্বের বৈধতাই পারে সুশাসন প্রতিষ্ঠা করতে।

উত্তর

উদ্দীপকে প্রশাসনের এ ধরনের প্রক্রিয়াকে আমলাতান্ত্রিক জটিলতা বা লালফিতার দৌরাত্ম্য নামে চিহ্নিত করা হয়। আমলাতান্ত্রিক সংগঠনের একটি মারাত্মক ত্রুটি হলো লালফিতার দৌরাত্ম্য। এর অর্থ কাজে দীর্ঘসূত্রিতা। সাধারণত আমলারা সবকিছুই প্রশাসনিক নিয়ম-নীতি ও বিধি-বিধানের আলোকে করতে চান। এর ফলে সমস্যার মানবিক দিকটি উপেক্ষিত হয়। বিধি মোতাবেক অগ্রসর হতে গিয়ে সময় নষ্ট হয় এবং সমস্যা আরও জটিল হয়ে পড়ে। জনগণের চাওয়া-পাওয়া আমলাতন্ত্রের 'লাল ফিতার বাঁধনে আটকা পড়ে থাকে। উদ্দীপকে লক্ষ করা যায়, রক্তদহ বিলকে মাছের অভয়াশ্রম ঘোষণার জন্য রবিন উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবেদন করলে তিনি তাকে জেলা পরিবেশ দপ্তরে আবেদন করতে বলেন। রবিন জেলা পরিবেশ দপ্তরে আবেদন করলে কর্মকর্তা তাকে যথানিয়মে কাজটি সম্পন্ন হবে বলে আশ্বাস দেন। কিছুদিন পর রবিন পরিবেশ দপ্তরে গেলে ঐ কর্মকর্তা তাকে আবেদনে এলাকাবাসীর স্বাক্ষর লাগবে বলে জানান। রবিন এলাকাবাসীর স্বাক্ষর সংগ্রহ করে পুনরায় আবেদন করেন। পরবর্তীতে রবিন আবার দেখা করলে কর্মকর্তা ফাইলটি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানান। উদ্দীপকে প্রশাসনের এ ধরনের প্রক্রিয়ায় কাজের দীর্ঘ সূত্রিতার বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে, যাকে আমলাতান্ত্রিক জটিলতা বা লালফিতার দৌরাত্ম্য বলে অভিহিত করা হয়৷

উত্তর

আমি মনে করি না ঘটনা-১ ও ঘটনা-২ একই বিষয়ের ইঙ্গিত দেয়। কেননা ঘটনা-১ চাপ সৃষ্টিকারী গোষ্ঠী এবং ঘটনা-২ রাজনৈতিক সংস্কৃতিকে প্রতিফলিত করে। চাপসৃষ্টিকারী গোষ্ঠী হচ্ছে এমন একটি গোষ্ঠী যারা সরকারের সমালোচনা করে, সরকারের ওপর চাপ সৃষ্টি করে সরকারকে স্বৈরাচারী হতে বাধা দান করে। আর রাজনৈতিক সংস্কৃতি হলো রাজনৈতিক ব্যবস্থার দর্পণ। রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে নাগরিকদের বিশ্বাস, মনোভাব প্রভৃতির সমন্বয়ে রাজনৈতিক সংস্কৃতি গড়ে ওঠে। ঘটনা-১ এ দেখা যায়, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ তাদের পদবী ৩য় শ্রেণি থেকে ২য় শ্রেণিতে উন্নীত করার জন্য আন্দোলন-ধর্মঘট পালন করেন। সরকার তাদের বিষয়টি আন্তরিকতার সাথে সমাধান করে। এই বিষয়টি চাপসৃষ্টিকারী গোষ্ঠীর বৈশিষ্ট্যকে নির্দেশ করে। আবার, ঘটনা-২ এ দেখা যায়, পত্রিকায় প্রকাশিত হয়েছে ভোলায় আওয়ামী লীগের প্রার্থী বিএনপির প্রার্থীর বাড়িতে, নাটোরে নৌকা-ধানের শীষ প্রার্থীর কুশল বিনিময়, ভোটারদের কাছে ছুটছেন নৌকা-ধানের শীষ প্রার্থীরা। এ বিষয়গুলো মূলত রাজনৈতিক সংস্কৃতিকে নির্দেশ করে। কেননা, রাজনৈতিক দলগুলোর মাঝে পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং জনগণের সাথে যোগাযোগ রাজনৈতিক সংস্কৃতিরই অংশ। পরিশেষে বলা যায়, উদ্দীপকের ঘটনা-১ চাপসৃষ্টিকারী গোষ্ঠীর বৈশিষ্ট্য এবং ঘটনা-২ রাজনৈতিক সংস্কৃতির বৈশিষ্ট্যকে নির্দেশ করে। তাই বলা যায়, ঘটনা-১ ও ঘটনা-২ একই বিষয়ের ইঙ্গিত করে না।
HSCCivics 1st PaperBarisal 2019
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।