শেয়ারFacebookWhatsApp

মূল্যবোধের সংজ্ঞা দাও।

উত্তর: যেসব চিন্তা-ভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য, আদর্শ মানুষের সামগ্রিক কর্মকাণ্ড ও আচার-ব্যবহারকে নিয়ন্ত্রিত করে তাকে মূল্যবোধ বলে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

মূল্যবোধের সংজ্ঞা দাও।

উদ্দীপক

জনাব আঃ রাজ্জাক একটি উপজেলার নির্বাহী অফিসার। তিনি তাঁর ওপর অর্পিত সরকারি সিদ্ধান্তসমূহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে পরিচালনা করেন। সাধারণ জনগণ বিভিন্ন সমস্যা নিয়ে তাঁর সাথে সরাসরি সাক্ষাৎ করতে পারেন। কিন্তু পূর্বের নির্বাহী অফিসার এমন আচরণ করতেন না। তিনি এককভাবে সিদ্ধান্ত গ্রহণ করতেন। জনগণের সাথে তার সরাসরি সম্পর্ক ছিল না।

Dhaka · 2017

উত্তর

যেসব চিন্তা-ভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য, আদর্শ মানুষের সামগ্রিক কর্মকাণ্ড ও আচার-ব্যবহারকে নিয়ন্ত্রিত করে তাকে মূল্যবোধ বলে।

উত্তর

সমাজ ও ব্যক্তিজীবনকে সুন্দর ও সুশৃঙ্খল করে গড়ে তোলার জন্য আমি আইন মেনে চলব। আইন হলো ন্যায়ের প্রতীক, যা আমরা সমর্থন করি। এ কারণে আইনের প্রতি স্বভাবগতভাবেই আমাদের শ্রদ্ধাবোধ তৈরি হয়। আইন মানুষের অধিকার রক্ষা করে। এর মাধ্যমে মানুষের ব্যক্তি স্বাধীনতা রক্ষিত হয়। এর মাধ্যমে আমরা নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ লাভ করি। আইন মানুষের ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক সকল অধিকার রক্ষা করে। আইনের শাস্তির ভয়ে সমাজে কোনো সন্ত্রাস, অনাচার ও অশান্তি থাকতে পারে না। ফলে সমাজ ও ব্যক্তি জীবনে শান্তি প্রতিষ্ঠিত হয়। এ কারণে আমি আইন মেনে চলব।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত জনাব আ: রাজ্জাকের কার্যাবলি আমলাতন্ত্রের অভ্যন্তরীণ প্রশাসন পরিচালনা এবং জনসেবামূলক কাজকে নির্দেশ করছে।রাষ্ট্র ও সরকার ব্যবস্থার উন্নতমান অর্জন করা আমলাতন্ত্রের আবশ্যক কাজ। এ জন্য একে বহুবিধ কাজ সম্পন্ন করতে হয়। এর মধ্যে অভ্যন্তরীণ প্রশাসন এবং জনগণের সেবা করা অন্যতম। সরকারি নীতি ও কর্মসূচিকে বাস্তবায়িত করাই হলো আমলাতন্ত্রের অভ্যন্তরীণ প্রশাসনিক কাজ। আর সাধারণ জনগণের বিভিন্ন দাবি পূরণ হলো জনসেবামূলক কাজ। উদ্দীপকে আব্দুল রাজ্জাকের কার্যাবলি এ কাজগুলোকেই ধারণ করেছে।জনাব আব্দুল রাজ্জাক তার ওপর অর্পিত সরকারি সিদ্ধান্তসমূহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে পরিচালনা করেন। এছাড়া সাধারণ জনগণ বিভিন্ন সমস্যা নিয়ে তার সাথে সরাসরি সাক্ষাৎ করতে পারেন। আমলাতন্ত্রের অভ্যন্তরীণ প্রশাসনিক ও জনসেবামূলক কাজগুলোও এভাবেই হয়ে থাকে। সরকারি কর্মচারিগণ আইনসভা কর্তৃক প্রণীত আইনের সাহায্যে দেশের দৈনন্দিন শাসনকার্য পরিচালনা করেন। আইনসভার লক্ষ্য ও উদ্দেশ্যকে বাস্তবে রূপায়িত করার দায়িত্ব তাদের ওপরই ন্যস্ত। সমগ্র দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং বিচার বিভাগীয় সিদ্ধান্তসমূহ বাস্তবে কার্যকর করা সরকারি কর্মচারীদেরই কাজ। এ লক্ষ্যে তারা বিভিন্ন বিভাগ এবং বিভাগীয় কর্মচারীদের সম্পাদিত কার্যাবলির মধ্যে সমন্বয় সাধন করে। এছাড়া মাঠ প্রশাসনের আমলারা জনগণের সাথে সরাসরি সম্পৃক্ত থাকেন। ফলে জনগণ তাদের বিভিন্ন দাবি, অভাব-অভিযোগ আমলাদের কাছে তুলে ধরতে পারেন। সুতরাং বোঝা যায়, আব্দুল রাজ্জাকের কাজে আমলাতন্ত্রের অভ্যন্তরীণ প্রশাসনিক এবং জনসেবামূলক কাজেরই প্রতিফলন ঘটেছে।

উত্তর

'সুশাসন প্রতিষ্ঠায় জনাব আ: রাজ্জাকের পূর্ববর্তী নির্বাহী অফিসারের কার্যক্রমের জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন' মন্তব্যটি যথার্থ। - আমলাতন্ত্রের জবাবদিহিতা বলতে আমলাদের দায়িত্ব ও কার্যাবলি সম্পাদনের বাধ্যবাধকতাকে বোঝায়। অর্থাৎ আমলারা তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন, দায়িত্বহীনতার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট কৈফিয়ত দিতে বাধ্য থাকবেন। আব্দুর রাজ্জাকেরপূর্ববর্তী নির্বাহী অফিসারের মধ্যে এ বিষয়টি অনুপস্থিত। তিনি সরকারি নীতি বাস্তবায়নের ক্ষেত্রে এককভাবে সিদ্ধান্ত গ্রহণ করতেন। এছাড়া জনগণের সাথে তার সরাসরি সম্পর্কও ছিল না। অর্থাৎ তিনি দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন। এ অবস্থা সুশাসন প্রতিষ্ঠার অন্তরায়। কারণ আমলারা সরকারি নীতি প্রণয়ন ও বাস্তবায়ন করে থাকে। এ ক্ষেত্রে তারা যদি দায়িত্বশীলতার সাথে কাজ না করেন তাহলে সরকারি নীতি দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হয় না। তাই আমলাদের কাজে জবাবদিহিতা থাকলে প্রশাসনিক সকল কাজে গতিশীলতা আসবে। এছাড়া আমলাতান্ত্রিক জবাবদিহিতা নিশ্চিত করার জন্য অন্যান্য যে সকল কৌশল রয়েছে সেগুলো প্রয়োগ করতে হবে। প্রশাসনিক ব্যবস্থাকে ই-গভর্নেন্সে রূপান্তর করতে পারলে আমলাদের জবাবদিহিতা নিশ্চিত করা সহজ হবে এবং নাগরিক সুবিধা বৃদ্ধি পাবে, যা রাষ্ট্রকে সুশাসনের পথে পরিচালিত করবে। আমলারা যাতে স্বচ্ছতা ও নিয়মনিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালন করে এবং দলীয় প্রভাব ও হস্তক্ষেপের উর্ধ্বে থেকে নাগরিকদের সেবা প্রদান করে তা নিশ্চিত করতে হবে।পরিশেষে বলা যায়, আমলাদের সকল কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হলে রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠিত হবে। তাই সুশাসন প্রতিষ্ঠায় অবশ্যই জনাব আ: রাজ্জাকের পূর্ববর্তী নির্বাহী অফিসারের কার্যক্রমে জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন।
HSCCivics 1st PaperDhaka 2017
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

  • Internet Service Provider
  • Internet Service Protocol
  • International Service Provider
  • Internet Service Project

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

  • স্কুল
  • পরিবার
  • ধর্মীয় প্রতিষ্ঠান
  • রেডিও

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

  • সাংবিধানিক আইন
  • ডিক্রি
  • প্রশাসনিক আইন
  • বিচারকের রায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

  • Government to citizen
  • Government to citizenship
  • Government to civil socity
  • Government to civil servant

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

  • ফৌজদারি আইন
  • সাংবিধানিক আইন
  • আন্তর্জাতিক আইন
  • প্রশাসনিক আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

  • সাইবার আক্রমণের মাধ্যমে
  • ডাকাতির মাধ্যমে
  • ই-মেইল এর মাধ্যমে
  • ভাইরাস আক্রমণের মাধ্যমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • ii ও iii
  • iii
  • i ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • প্রধান বিচারপতি
  • স্পিকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

  • আইনের শাসন
  • নিয়ন্ত্রণ ও ভারসাম্য
  • ক্ষমতা স্বতন্ত্রীকরণ
  • পূর্ণাঙ্গ ক্ষমতা স্বতন্ত্রীকরণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

  • USA
  • বাংলাদেশ
  • ভারত
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

  • এরিস্টটল
  • হস
  • ডাইসি
  • হল্যান্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।