পদসোপান নীতি বলতে কী বোঝ।
উত্তর: আমলাতন্ত্রের একটি বিশেষ দিক হলো পদসোপান। পদসোপান বলতে পদের গুরুত্ব ও মর্যাদা অনুসারে পর্যায়ক্রমে শ্রেণিবিন্যাস বোঝায়। এ নীতি অনুযায়ী এমনভাবে শ্রেণিবিন্যাস করা হয় যাতে প্রত্যেক নিম্নতর পদ কোনো উচ্চতর পদ দ্বারা নিয়ন্ত্রিত হয়। পদসোপানের ফলে প্রত্যেক কর্মচারীই তার কার্যাবলির জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট দায়ী থাকে। পদসোপানের ক্ষেত্রে বিভিন্ন পদের মধ্যে কর্তৃত্বগত সম্পর্ক থাকে। ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশ ও নির্দেশ নিম্নতর কর্মকর্তারা অক্ষরে অক্ষরে পালন করে থাকেন। যেমন- একজন সহকারী সচিব তার উচ্চপদস্থ কর্মকর্তা দ্বারা নিয়ন্ত্রিত হয়।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
পদসোপান নীতি বলতে কী বোঝ।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর