শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে এ প্রক্রিয়া নিয়ন্ত্রণে তোমার মতামত বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকে প্রশাসনের আমলাতান্ত্রিক জটিলতা বা লালফিতার দৌরাত্ম্যের বিষয়টি সুস্পষ্টভাবে ফুটে উঠেছে। এ প্রক্রিয়া নিয়ন্ত্রণে নানাবিধ পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে আমি মনে করি। উদ্দীপকে লক্ষ করা যায়, রবিন রক্তদহ বিলকে মাছের অভয়াশ্রম ঘোষণার জন্য আবেদন করে বিভিন্নভাবে হয়রানির শিকার হন। লালফিতার দৌরাত্ম্যের কারণে এ ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে। এ ধরনের সমস্যা নিয়ন্ত্রণের জন্য জনগণ ও প্রশাসন উভয়কেই এগিয়ে আসতে হবে। আমলাতান্ত্রিক জটিলতা তথা লালফিতার দৌরাত্ম্য নিয়ন্ত্রণের জন্য দেশের জনগণকে রাজনৈতিকভাবে সচেতন করে তুলতে হবে। এ সমস্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে আমলা নিয়োগের ক্ষেত্রে সরকারকে দলীয় নিয়োগের পরিবর্তে দক্ষ, সৎ ও নিবেদিত প্রাণ ব্যক্তিদের নিয়োগ দিতে হবে। আমলাদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। প্রশাসনিক কাজকর্মে আমলাদের জবাবদিহিতার বিষয়টি নিশ্চিত করতে হবে। আমলারা যাতে স্বেচ্ছাচারি হতে না পারে সেজন্য রাজনৈতিক কর্তৃপক্ষ কর্তৃক আমলাতন্ত্রকে নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে হবে। আমলাদের যথোপযুক্ত বেতন, ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রদান করতে হবে। আমলাতান্ত্রিক জটিলতা নিয়ন্ত্রণের জন্য দেশে আইনের সুষ্ঠু প্রয়োগ ঘটাতে হবে। এর মাধ্যমে জটিলতা সৃষ্টিকারীরা যখন শাস্তির আওতায় আসবে তখন অন্যেরা ভয়ে তা করতে সাহস পাবে না। ফলে আমলান্ত্রিক জটিলতা অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। পরিশেষে বলা যায়, উল্লিখিত পদক্ষেপসমূহ গ্রহণের মাধ্যমে প্রশাসনের আমলাতান্ত্রিক জটিলতা বা লালফিতার দৌরাত্ম্য নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে এ প্রক্রিয়া নিয়ন্ত্রণে তোমার মতামত বিশ্লেষণ কর।

উদ্দীপক

দেশীয় নানা প্রজাতির মাছের বাস রক্তদহ বিলে। কিন্তু আজ তা বিলুপ্তির পথে। শিক্ষিত রবিন এই বিলকে অভয়াশ্রম ঘোষণার জন্য উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবেদন করেন। নির্বাহী অফিসার বলেন, আপনি জেলা পরিবেশ দপ্তরে আবেদন করেন। পরে রবিন পরিবেশ দপ্তরে আবেদন করেন। দপ্তরের কর্মকর্তা বলেন, যথা নিয়মে তা ঘোষণা করা হবে। কিছু দিন পর রবিন আবার পরিবেশ দপ্তরে যান। এবার কর্মকর্তা বলেন, ঐ আবেদনে এলাকাবাসীর স্বাক্ষর লাগবে। রবিন এলাকাবাসীর স্বাক্ষর সংগ্রহ করে পুনরায় আবেদন করেন। পরবর্তীতে রবিন আবার দেখা করলে কর্মকর্তা বলেন, ফাইলটি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং মন্ত্রণালয় থেকে ঘোষণা হবে। আপনি ঢাকায় খোঁজ নেন। রবিনের স্বপ্ন আজ ফ্যাকাশে।

Comilla · 2019

উত্তর

গ্রিক শব্দ 'DemosDemos^{\prime} অর্থ হলো 'জনগণ'।

উত্তর

পদসোপান নীতি বলতে পদের গুরুত্ব ও মর্যাদা অনুসারে পর্যায়ক্রমিক শ্রেণিবিন্যাসকে বোঝায়। পদসোপান নীতি অনুযায়ী পদসমূহকে এমনভাবে শ্রেণিবিন্যাস করা হয় যাতে প্রত্যেক নিম্নতর পদ কোনো উচ্চতর পদ দ্বারা নিয়ন্ত্রিত হয়। পদসোপানের ফলে প্রত্যেক কর্মচারীই তার কার্যাবলির জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট দায়ী থাকেন। উদাহরণস্বরূপ বাংলাদেশ সচিবালয়ের প্রশাসনিক পদসোপান উল্লেখ করা যেতে পারে। যেমন- সহকারি সচিব → সিনিয়র সহকারি সচিব → উপসচিব যুগ্মসচিব → অতিরিক্ত → সচিব → সিনিয়র সচিব।

উত্তর

উদ্দীপকে প্রশাসনের এ ধরনের প্রক্রিয়াকে আমলাতান্ত্রিক জটিলতা বা লালফিতার দৌরাত্ম্য নামে চিহ্নিত করা হয়। আমলাতান্ত্রিক সংগঠনের একটি মারাত্মক ত্রুটি হলো লালফিতার দৌরাত্ম্য। এর অর্থ কাজে দীর্ঘসূত্রিতা। সাধারণত আমলারা সবকিছুই প্রশাসনিক নিয়ম-নীতি ও বিধি-বিধানের আলোকে করতে চান। এর ফলে সমস্যার মানবিক দিকটি উপেক্ষিত হয়। বিধি মোতাবেক অগ্রসর হতে গিয়ে সময় নষ্ট হয় এবং সমস্যা আরও জটিল হয়ে পড়ে। জনগণের চাওয়া-পাওয়া আমলাতন্ত্রের 'লাল ফিতার বাঁধনে আটকা পড়ে থাকে। উদ্দীপকে লক্ষ করা যায়, রক্তদহ বিলকে মাছের অভয়াশ্রম ঘোষণার জন্য বৰিন উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবেদন করলে তিনি তাকে জেলা পরিবেশ দপ্তরে আবেদন করতে বলেন। রবিন জেলা পরিবেশ দপ্তরে আবেদন করলে কর্মকর্তা তাকে যথানিয়মে কাজটি সম্পন্ন হবে বলে আশ্বাস দেন। কিছুদিন পর রবিন পরিবেশ দপ্তরে গেলে ঐ কর্মকর্তা তাকে আবেদনে এলাকাবাসীর স্বাক্ষর লাগবে বলে জানান। রবিন এলাকাবাসীর স্বাক্ষর সংগ্রহ করে পুনরায় আবেদন করেন। পরবর্তীতে রবিন আবার দেখা করলে কর্মকর্তা ফাইলটি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানান। উদ্দীপকে প্রশাসনের এ ধরনের প্রক্রিয়ায় কাজের দীর্ঘ সূত্রিতার বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে, যাকে আমলাতান্ত্রিক জটিলতা বা লালফিতার দৌরাত্ম্য বলে অভিহিত করা হয়।

উত্তর

উদ্দীপকে প্রশাসনের আমলাতান্ত্রিক জটিলতা বা লালফিতার দৌরাত্ম্যের বিষয়টি সুস্পষ্টভাবে ফুটে উঠেছে। এ প্রক্রিয়া নিয়ন্ত্রণে নানাবিধ পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে আমি মনে করি। উদ্দীপকে লক্ষ করা যায়, রবিন রক্তদহ বিলকে মাছের অভয়াশ্রম ঘোষণার জন্য আবেদন করে বিভিন্নভাবে হয়রানির শিকার হন। লালফিতার দৌরাত্ম্যের কারণে এ ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে। এ ধরনের সমস্যা নিয়ন্ত্রণের জন্য জনগণ ও প্রশাসন উভয়কেই এগিয়ে আসতে হবে। আমলাতান্ত্রিক জটিলতা তথা লালফিতার দৌরাত্ম্য নিয়ন্ত্রণের জন্য দেশের জনগণকে রাজনৈতিকভাবে সচেতন করে তুলতে হবে। এ সমস্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে আমলা নিয়োগের ক্ষেত্রে সরকারকে দলীয় নিয়োগের পরিবর্তে দক্ষ, সৎ ও নিবেদিত প্রাণ ব্যক্তিদের নিয়োগ দিতে হবে। আমলাদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। প্রশাসনিক কাজকর্মে আমলাদের জবাবদিহিতার বিষয়টি নিশ্চিত করতে হবে। আমলারা যাতে স্বেচ্ছাচারি হতে না পারে সেজন্য রাজনৈতিক কর্তৃপক্ষ কর্তৃক আমলাতন্ত্রকে নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে হবে। আমলাদের যথোপযুক্ত বেতন, ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রদান করতে হবে। আমলাতান্ত্রিক জটিলতা নিয়ন্ত্রণের জন্য দেশে আইনের সুষ্ঠু প্রয়োগ ঘটাতে হবে। এর মাধ্যমে জটিলতা সৃষ্টিকারীরা যখন শাস্তির আওতায় আসবে তখন অন্যেরা ভয়ে তা করতে সাহস পাবে না। ফলে আমলান্ত্রিক জটিলতা অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। পরিশেষে বলা যায়, উল্লিখিত পদক্ষেপসমূহ গ্রহণের মাধ্যমে প্রশাসনের আমলাতান্ত্রিক জটিলতা বা লালফিতার দৌরাত্ম্য নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

  • Internet Service Provider
  • Internet Service Protocol
  • International Service Provider
  • Internet Service Project

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

  • স্কুল
  • পরিবার
  • ধর্মীয় প্রতিষ্ঠান
  • রেডিও

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

  • সাংবিধানিক আইন
  • ডিক্রি
  • প্রশাসনিক আইন
  • বিচারকের রায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

  • Government to citizen
  • Government to citizenship
  • Government to civil socity
  • Government to civil servant

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

  • ফৌজদারি আইন
  • সাংবিধানিক আইন
  • আন্তর্জাতিক আইন
  • প্রশাসনিক আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

  • সাইবার আক্রমণের মাধ্যমে
  • ডাকাতির মাধ্যমে
  • ই-মেইল এর মাধ্যমে
  • ভাইরাস আক্রমণের মাধ্যমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • ii ও iii
  • iii
  • i ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • প্রধান বিচারপতি
  • স্পিকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

  • আইনের শাসন
  • নিয়ন্ত্রণ ও ভারসাম্য
  • ক্ষমতা স্বতন্ত্রীকরণ
  • পূর্ণাঙ্গ ক্ষমতা স্বতন্ত্রীকরণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

  • USA
  • বাংলাদেশ
  • ভারত
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

  • এরিস্টটল
  • হস
  • ডাইসি
  • হল্যান্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।