উদ্দীপকে প্রশাসনের এ ধরনের প্রক্রিয়াকে কী নামে চিহ্নিত করা হয়? তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে প্রশাসনের এ ধরনের প্রক্রিয়াকে আমলাতান্ত্রিক জটিলতা বা লালফিতার দৌরাত্ম্য নামে চিহ্নিত করা হয়। আমলাতান্ত্রিক সংগঠনের একটি মারাত্মক ত্রুটি হলো লালফিতার দৌরাত্ম্য। এর অর্থ কাজে দীর্ঘসূত্রিতা। সাধারণত আমলারা সবকিছুই প্রশাসনিক নিয়ম-নীতি ও বিধি-বিধানের আলোকে করতে চান। এর ফলে সমস্যার মানবিক দিকটি উপেক্ষিত হয়। বিধি মোতাবেক অগ্রসর হতে গিয়ে সময় নষ্ট হয় এবং সমস্যা আরও জটিল হয়ে পড়ে। জনগণের চাওয়া-পাওয়া আমলাতন্ত্রের 'লাল ফিতার বাঁধনে আটকা পড়ে থাকে। উদ্দীপকে লক্ষ করা যায়, রক্তদহ বিলকে মাছের অভয়াশ্রম ঘোষণার জন্য বৰিন উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবেদন করলে তিনি তাকে জেলা পরিবেশ দপ্তরে আবেদন করতে বলেন। রবিন জেলা পরিবেশ দপ্তরে আবেদন করলে কর্মকর্তা তাকে যথানিয়মে কাজটি সম্পন্ন হবে বলে আশ্বাস দেন। কিছুদিন পর রবিন পরিবেশ দপ্তরে গেলে ঐ কর্মকর্তা তাকে আবেদনে এলাকাবাসীর স্বাক্ষর লাগবে বলে জানান। রবিন এলাকাবাসীর স্বাক্ষর সংগ্রহ করে পুনরায় আবেদন করেন। পরবর্তীতে রবিন আবার দেখা করলে কর্মকর্তা ফাইলটি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানান। উদ্দীপকে প্রশাসনের এ ধরনের প্রক্রিয়ায় কাজের দীর্ঘ সূত্রিতার বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে, যাকে আমলাতান্ত্রিক জটিলতা বা লালফিতার দৌরাত্ম্য বলে অভিহিত করা হয়।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে প্রশাসনের এ ধরনের প্রক্রিয়াকে কী নামে চিহ্নিত করা হয়? তা…
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর