উদ্দীপকের শেষোক্ত বক্তব্যের সাথে কি তুমি একমত? যুক্তিসহ লিখ।
উত্তর: মূলত আমলাতন্ত্রের ভূমিকার ওপর সরকারের ভাবমূর্তি নির্ভর করে— উদ্দীপকের শেষোক্ত এ বক্তব্যের সাথে আমি একমত। আমলাতন্ত্র হচ্ছে আমলা বা সরকারি কর্মচারীদের দ্বারা পরিচালিত শাসনব্যবস্থা। আমলাতন্ত্র একটি প্রশাসনে অরাজনৈতিক অংশরূপে নীতিনির্ধারণ, সিদ্ধান্ত গ্রহণ ও প্রয়োগ, আইন প্রণয়ন, শাসন বিভাগের রাজনৈতিক পদাধিকারীদের পরামর্শদান প্রভৃতি কার্যাবলির সাথে ওতপ্রোতভাবে জড়িত। রাষ্ট্র ও প্রশাসনের সাফল্য মূলত আমলাতন্ত্রের দক্ষতার ওপর নির্ভরশীল। উদ্দীপকে দেখা যায়, আমলাতন্ত্রে কর্মরত ফাহিম নিরপেক্ষভাবে সরকারের কর্মসূচি বাস্তবায়ন করে। অর্থাৎ, সরকার তার গৃহীত সিদ্ধান্তগুলো আমলাতন্ত্রের মাধ্যমেই বাস্তবায়ন করে থাকে। এছাড়া বর্তমানে আইনসভায় উপস্থাপিত খসড়া বিলের অধিকাংশই আমলারা প্রস্তুত করে থাকেন। বিশেষ করে বিজ্ঞান ও প্রযুক্তিগত বিষয়, ব্যাংক- বিমা সম্পর্কিত বিষয়ে খসড়া বিল প্রশাসনিক বিভাগই তৈরি করে থাকে। আমলাদের মূলকাজ হচ্ছে নীতি বাস্তবায়ন, নীতি প্রণয়ন নয়। কিন্তু বাস্তবে দেখা যায়, রাজনৈতিক প্রশাসকরা নীতি নির্ধারণের সময় আমলাদের পরামর্শ গ্রহণ করে থাকেন। সরকারের নিকট জনগণের বিভিন্ন দাবি-দাওয়া আমলারাই তুলে ধরেন। তারা আইনসভার সদস্য ও মন্ত্রীদের প্রয়োজনীয় তথ্যাদি ও পরিসংখ্যান প্রদান করে থাকেন। তাদের পরিবেশিত তথ্যাদিই সরকার দেশবাসীর নিকট প্রকাশ করে থাকে। উপরের আলোচনা থেকে সুস্পষ্টভাবে প্রতীয়মান হয়, আমলাতন্ত্রের ভূমিকার ওপরই সরকারের ভাবমূর্তি নির্ভর করে। আর এ কারণেই আমি উদ্দীপকের শেষোক্ত বক্তব্যের সাথে একমত পোষণ করছি।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের শেষোক্ত বক্তব্যের সাথে কি তুমি একমত? যুক্তিসহ লিখ।
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর