উদ্দীপকে বর্ণিত ফাহিম কোন সংগঠনে কর্মরত? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত ফাহিম আমলাতন্ত্র নামক সংগঠনে কর্মরত। শাসন বিভাগের অরাজনৈতিক অংশ, যারা বেসামরিক কর্মচারি হিসেবে নিযুক্ত হয়ে রাষ্ট্রের প্রশাসনিক কাজ করেন তারাই হলেন আমলা। এসব পদে নিযুক্ত ব্যক্তি সাধারণভাবে আমলা নামে এবং তাদের দ্বারা পরিচালিত প্রশাসনিক ব্যবস্থা আমলাতন্ত্র নামে পরিচিত। আমলাতন্ত্র একটি পেশাদারী সংগঠন। মেধার ভিত্তিতে তীব্র প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এ সংগঠনে যোগদান করতে হয়। আমলাতন্ত্র একটি নিরপেক্ষ প্রশাসন ব্যবস্থা। দলীয় রাজনীতির সাথে তাদের কোনো সম্পর্ক থাকে না। আমলাতান্ত্রিক সংগঠন স্থায়ী। সরকারি কর্মচারীগণ একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত চাকরিতে বহাল থাকেন। সরকারের পরিবর্তন বা উত্থান-পতন সরকারি কর্মচারীদের কোনোভাবেই প্রভাবিত করতে পারে না। উদ্দীপকে লক্ষ করা যায়, ফাহিম তীব্র প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একটি পেশাদারি সংগঠনে যোগদান করে। প্রতিষ্ঠানটি নিরপেক্ষভাবে সরকারের কর্মসূচি বাস্তবায়ন করে। সরকার পরিবর্তন হলেও ফাহিমরা স্থায়ীভাবে কর্মরত থাকে। বৈশিষ্ট্যাবলির বিচারে ফাহিমের এ সংগঠনটির সাথে আমলাতন্ত্রের সাদৃশ্য রয়েছে। তাই বলা যায়, ফাহিম আমলাতন্ত্র নামক সংগঠনে কর্মরত রয়েছে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত ফাহিম কোন সংগঠনে কর্মরত? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর