শেয়ারFacebookWhatsApp

জনাব সুমনের কার্যক্রমে প্রশাসনের কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।

উত্তর: জনাব সুমনের কার্যক্রমে জনসেবায় আমলাতন্ত্রের ভূমিকার দিকটি ফুটে উঠেছে । প্রত্যেক রাষ্ট্র ব্যবস্থায়ই সরকারের স্থায়ী, বেতনভুক্ত কর্মকর্তা- কর্মচারীদের দ্বারা প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালিত হয়। যারা আমলা নামে পরিচিত। আমলাগণ একদিকে যেমন সরকারের গৃহীত নীতি ও সিদ্ধান্ত বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করেন; অন্যদিকে আইন প্রণয়ন, সিদ্ধান্ত গ্রহণ, চুক্তি সম্পাদন ইত্যাদি ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য- উপাত্ত সরবরাহ করে সরকারকে সহায়তা করেন। আধুনিক কল্যাণমূলক রাষ্ট্রে সরকারের বিপুল পরিমাণ জনকল্যাণকর কাজ সম্পাদনের দায়িত্ব আমলাদের ওপর ন্যস্ত। অর্থাৎ আমলারাই সরকারি বিভিন্ন সেবা প্রদান করে জনসেবায় নিয়োজিত থাকে । উদ্দীপকে লক্ষ করা যায়, জনাব সুমন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদোন্নতি পেয়ে অফিসে সিটিজেন চার্টার টানিয়েছেন ও ওয়ানস্টপ সার্ভিস চালু করেছেন । তিনি তার অফিসে কোনো ফাইল আটকে রাখেন না। এ ঘটনার দ্বারা সুস্পষ্টভাবেই আমলাদের সাথে জনগণের সেতুবন্ধনের প্রমাণ পাওয়া যায়। কেননা, বাংলাদেশ সংবিধানের ২১ (২) অনুচ্ছেদে উল্লেখ রয়েছে 'সব সময়ে জনগণের সেবা করিবার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য।' এ থেকেই বোঝা যায়, আমলাতন্ত্র জনগণের প্রভু নয় বরং জনসেবক। উল্লিখিত ঘটনায় জনাব সুমনও একই ধরনের কাজ করেছেন।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

জনাব সুমনের কার্যক্রমে প্রশাসনের কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।

উদ্দীপক

জনাব সুমন সম্প্রতি পদোন্নতি পেয়ে একটি উপজেলার কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন। তিনি তার অফিসে সিটিজেন চার্টার টানিয়েছেন ও ওয়ানস্টপ সার্ভিস চালু করেছেন। তিনি নিজে কোনো ফাইল আটকে রাখেন না।

Dhaka · 2019

উত্তর

আমলাতন্ত্রের জনক হলেন জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার (Max Weber)।

উত্তর

স্থানীয় সরকার হচ্ছে সমগ্র রাষ্ট্রকে বিভিন্ন অঞ্চলে বিভক্ত করে ক্ষুদ্রতর পরিসরে প্রতিষ্ঠিত সরকারব্যবস্থা। স্থানীয় সরকারব্যবস্থা চালুর ফলে ক্ষমতার বিভাজন ঘটে। এতে করে স্থানীয় পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ সহজ হয় এবং দুর্নীতির মাত্রা কমে যায়। যার ফলে সর্বাধিক জনকল্যাণ ও সেবা জনগণের দোরগোড়ায় পৌছানো যায়। জনগণ অতি সহজেই উন্নত সেবা পেয়ে থাকে। বাংলাদেশে বর্তমানে তিন স্তর বিশিষ্ট স্থানীয় সরকার কাঠামো লক্ষ করা যায়। যথা— ইউনিয়ন, থানা/উপজেলা ও জেলা পরিষদ।

উত্তর

জনাব সুমনের কার্যক্রমে জনসেবায় আমলাতন্ত্রের ভূমিকার দিকটি ফুটে উঠেছে । প্রত্যেক রাষ্ট্র ব্যবস্থায়ই সরকারের স্থায়ী, বেতনভুক্ত কর্মকর্তা- কর্মচারীদের দ্বারা প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালিত হয়। যারা আমলা নামে পরিচিত। আমলাগণ একদিকে যেমন সরকারের গৃহীত নীতি ও সিদ্ধান্ত বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করেন; অন্যদিকে আইন প্রণয়ন, সিদ্ধান্ত গ্রহণ, চুক্তি সম্পাদন ইত্যাদি ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য- উপাত্ত সরবরাহ করে সরকারকে সহায়তা করেন। আধুনিক কল্যাণমূলক রাষ্ট্রে সরকারের বিপুল পরিমাণ জনকল্যাণকর কাজ সম্পাদনের দায়িত্ব আমলাদের ওপর ন্যস্ত। অর্থাৎ আমলারাই সরকারি বিভিন্ন সেবা প্রদান করে জনসেবায় নিয়োজিত থাকে । উদ্দীপকে লক্ষ করা যায়, জনাব সুমন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদোন্নতি পেয়ে অফিসে সিটিজেন চার্টার টানিয়েছেন ও ওয়ানস্টপ সার্ভিস চালু করেছেন । তিনি তার অফিসে কোনো ফাইল আটকে রাখেন না। এ ঘটনার দ্বারা সুস্পষ্টভাবেই আমলাদের সাথে জনগণের সেতুবন্ধনের প্রমাণ পাওয়া যায়। কেননা, বাংলাদেশ সংবিধানের ২১ (২) অনুচ্ছেদে উল্লেখ রয়েছে 'সব সময়ে জনগণের সেবা করিবার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য।' এ থেকেই বোঝা যায়, আমলাতন্ত্র জনগণের প্রভু নয় বরং জনসেবক। উল্লিখিত ঘটনায় জনাব সুমনও একই ধরনের কাজ করেছেন।

উত্তর

সুমনের আচরণ বাংলাদেশের বর্তমান প্রেক্ষিতে প্রশংসার দাবিদার। বাংলাদেশ তৃতীয় বিশ্বের একটি উন্নয়নশীল রাষ্ট্র। অন্যান্য রাষ্ট্রের ন্যায় বাংলাদেশের অন্যতম প্রশাসনিক অংশ হলো আমলাতন্ত্র। আমলাতন্ত্রের মাধ্যমে সরকারের নীতিনির্ধারণ থেকে শুরু করে তা বাস্তবায়ন পর্যন্ত সব ক্ষেত্রে কাজ হয়ে থাকে। উদ্দীপকে জনাব সুমন একজন সরকারি আমলা হয়ে তিনি জনকল্যাণ সাধনে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেন। এতে তার কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়, যা সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে সহায়ক। বাংলাদেশের আমলাশ্রেণি যদি সুমনের মতো জনকল্যাণ ও সেবার জন্য বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে তা হলে প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে এবং প্রশাসন দুর্নীতিমুক্ত হবে। ফলে রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠিত হবে যা রাষ্ট্রের উন্নয়নের পথ সুগম করবে। মূলত সুশাসনের উদ্দেশ্য হলো দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা এবং সরকারের নীতি ও উদ্দেশ্য সঠিকভাবে বাস্তবায়ন করা। উদ্দীপকের জনাব সুমনের কার্যক্রমের ন্যায় বাংলাদেশের প্রশাসন ব্যবস্থায় বর্তমানে সিটিজেন চার্টার ও ওয়ানস্টপ সার্ভিস চালু করা হয়েছে । এতে জনগণের সরকারি তথ্য ও সেবা পাওয়ার পথ সুগম হয়েছে । কাজেই এ ধারা অব্যাহত রাখতে হবে এবং আমলা শ্রেণিকে তাদের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। তাহলেই সুশাসন প্রতিষ্ঠার পথ সুগম হবে । পরিশেষে বলা যায়, সুমনের কার্যক্রম বাংলাদেশের বর্তমান প্রেক্ষিতে গ্রহণ করা হলে সুশাসন নিশ্চিত করা সহজ হবে।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।