শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বর্ণিত মি. 'ক' ও 'খ' এর মধ্যে কার কার্যকলাপ সুশাসনে সহায়ক? তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকে বর্ণিত মি. 'ক' তার দায়িত্ব যথাযথভাবে পালন করলেও মি. 'খ' তার দায়িত্ব পালন করেন নি । তাই মি. 'ক' ও মি. 'খ' এর মধ্যে মি. 'ক' এর কার্যকলাপ সুশাসনে সহায়ক। সুশাসন প্রতিষ্ঠার জন্য প্রয়োজন দক্ষ ও কার্যকর আমলাতন্ত্র। যেকোনো রাষ্ট্রের সরকার আমলাতন্ত্র বা জনপ্রশাসনের মাধ্যমেই তার নীতির বাস্তবায়ন করে থাকে। জনপ্রশাসন বলতে সরকারের নির্বাহী বিভাগে কর্মরত বেসামরিক কর্মকর্তা-কর্মচারীদের বোঝায়। সুশাসন প্রতিষ্ঠার জন্য জনপ্রশাসনে নিযুক্ত ব্যক্তিদের সুশাসনমুখী হতে হবে এবং যথাযথভাবে তাদের কর্তব্য পালন করতে হবে। উদ্দীপকে বর্ণিত মি. 'ক' ও মি. 'খ' এর ক্ষেত্রে দেখা যায়, মি. 'ক' ও মি. 'খ' দু'জনই ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা। অর্থাৎ তারা দু'জনই হলেন আমলা। সম্প্রতি মি. 'ক' তার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অপরাধীদের শাস্তি নিশ্চিত করেন। অন্যদিকে 'খ' এর অফিসে এলাকার জনগণ বনাঞ্চল নষ্ট করে ইট ভাটায় কাঠ পোড়ানোর অভিযোগ করে। কিন্তু 'খ' এক্ষেত্রে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা থেকে বিরত থাকে। অর্থাৎ আমলা হিসেবে মি. 'ক' তার কর্তব্য যথাযথভাবে পালন করলেও মি. 'খ' তা করেন নি পরিশেষে বলা যায়, আমলাতন্ত্রের কর্তব্য পালন সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা পালন করে। তাই উদ্দীপকে বর্ণিত আমলাতন্ত্রের সদস্য মি. 'ক' এর কার্যকলাপ নিঃসন্দেহে সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক বলা যায়।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে বর্ণিত মি. 'ক' ও 'খ' এর মধ্যে কার কার্যকলাপ সুশাসনে সহায়ক…

উদ্দীপক

মি. 'ক' ও মি. 'খ' দুইজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা। 'ক' দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে ইতোমধ্যে সাড়া জাগিয়েছেন। সম্প্রতি তাঁর এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী ভেজাল দুধ বিক্রি শুরু করে। এর ফলে এলাকার শিশু স্বাস্থ্য হুমকির মুখে পড়ে। তিনি দ্রুত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অপরাধীদের শাস্তি নিশ্চিত করেন। অন্যদিকে 'খ' এর অফিসে এলাকার জনগণ বনাঞ্চল নষ্ট করে ইটভাটায় কাঠ পোড়ানোর বিষয়ে অভিযোগ করে। কিন্তু তিনি কোনো অজ্ঞাত কারণে ব্যবস্থা গ্রহণ হতে বিরত থাকেন।

Rajshahi · 2019

উত্তর

রাষ্ট্রের উৎপাদন, বণ্টন ও বিনিয়োগ কাজে নাগরিকের অংশগ্রহণকে অর্থনৈতিক কর্তব্য বলে।

উত্তর

জাতি গঠনের অন্যতম একটি উপাদান হলো বংশগত ঐক্য। যখন কোনো জনসমাজের অন্তর্গত প্রায় সব লোকই নিজেদেরকে এক বংশোদ্ভূত বলে মনে করে তখন তাদের মধ্যে যে একাত্ববোধের সৃষ্টি হয় তাকে বংশগত ঐক্য বলা হয়। বর্তমান সময়ে বংশগত ঐক্যকে জাতি গঠনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ উপাদান বলে মনে করা হয় না।

উত্তর

উদ্দীপকে বর্ণিত 'ক' এর মধ্যে আমলাতন্ত্রের বিচারসংক্রান্ত কাজের দিকটি ফুটে উঠেছে। বিচারসংক্রান্ত কাজে অংশগ্রহণ আমলাতন্ত্রের অন্যতম কাজ। অনেক রাষ্ট্রে বিচার বিভাগীয় ও আইনভঙ্গজনিত বিচার সাধারণ আদালতে হয় না। আমলাতন্ত্র বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে এসব বিচার করে থাকে এবং দ্রুত জনগণের সমস্যার প্রতিকার করে থাকে। এ প্রসঙ্গে অ্যালমন্ড ও পাওয়েল বলেন, “আধুনিক রাষ্ট্রে সাধারণ আদালতের বিচার ক্ষমতার বাইরে অনেক বিষয় আছে । আমলাতন্ত্রের সদস্যরা সে বিচারকাজগুলো সমাধান করেন। " উদ্দীপকে দেখা যায়, 'ক' একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা। অর্থাৎ 'ক' একজন আমলা। তিনি অত্যন্ত দায়িত্বশীল। সম্প্রতি তার এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী ভেজাল দুধ বিক্রি শুরু করে। এর ফলে এলাকার শিশুস্বাস্থ্য হুমকির মুখে পড়ে। তিনি দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অপরাধীদের শাস্তি নিশ্চিত করেন। অর্থাৎ একজন আমলা হিসেবে 'ক' আমলাতন্ত্রের বিচারসংক্রান্ত কাজটি সম্পাদন করে। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত 'ক'-এর মধ্যে আমলাতন্ত্রের বিচারসংক্রান্ত কাজের দিকটি প্রতিফলিত হয়েছে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত মি. 'ক' তার দায়িত্ব যথাযথভাবে পালন করলেও মি. 'খ' তার দায়িত্ব পালন করেন নি । তাই মি. 'ক' ও মি. 'খ' এর মধ্যে মি. 'ক' এর কার্যকলাপ সুশাসনে সহায়ক। সুশাসন প্রতিষ্ঠার জন্য প্রয়োজন দক্ষ ও কার্যকর আমলাতন্ত্র। যেকোনো রাষ্ট্রের সরকার আমলাতন্ত্র বা জনপ্রশাসনের মাধ্যমেই তার নীতির বাস্তবায়ন করে থাকে। জনপ্রশাসন বলতে সরকারের নির্বাহী বিভাগে কর্মরত বেসামরিক কর্মকর্তা-কর্মচারীদের বোঝায়। সুশাসন প্রতিষ্ঠার জন্য জনপ্রশাসনে নিযুক্ত ব্যক্তিদের সুশাসনমুখী হতে হবে এবং যথাযথভাবে তাদের কর্তব্য পালন করতে হবে। উদ্দীপকে বর্ণিত মি. 'ক' ও মি. 'খ' এর ক্ষেত্রে দেখা যায়, মি. 'ক' ও মি. 'খ' দু'জনই ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা। অর্থাৎ তারা দু'জনই হলেন আমলা। সম্প্রতি মি. 'ক' তার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অপরাধীদের শাস্তি নিশ্চিত করেন। অন্যদিকে 'খ' এর অফিসে এলাকার জনগণ বনাঞ্চল নষ্ট করে ইট ভাটায় কাঠ পোড়ানোর অভিযোগ করে। কিন্তু 'খ' এক্ষেত্রে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা থেকে বিরত থাকে। অর্থাৎ আমলা হিসেবে মি. 'ক' তার কর্তব্য যথাযথভাবে পালন করলেও মি. 'খ' তা করেন নি পরিশেষে বলা যায়, আমলাতন্ত্রের কর্তব্য পালন সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা পালন করে। তাই উদ্দীপকে বর্ণিত আমলাতন্ত্রের সদস্য মি. 'ক' এর কার্যকলাপ নিঃসন্দেহে সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক বলা যায়।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।