মি. 'ক' এর সমস্যা সমাধানে কী কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের মি. 'ক'-এর পেনশন আবেদনের ফাইল মঞ্জুর বিলম্বে যে সমস্যা দেখা যায় তা হলো আমলাতন্ত্রের জটিলতা অর্থাৎ 'লালফিতার দৌরাত্ম্য'। এ সমস্যা সমাধানে নানাবিধ পদক্ষেপ নেওয়া যেতে পারে। উদ্দীপকে দেখা যায়, মি. 'ক' দুই বছর আগে শিক্ষকতা থেকে অবসর নিলেও আজ পর্যন্ত পেনশন মঞ্জুর করতে পারেনি। তার ফাইলটি বিভিন্ন টেবিলে ঘুরাঘুরির পর সিদ্ধান্তহীন অবস্থায় পড়ে আছে। আমলাতন্ত্রের দীর্ঘসূত্রিতার কারণে এ ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে। এ সমস্যার সমাধান করতে হলে জনগণ ও প্রশাসন উভয়কেই এগিয়ে আসতে হবে।উদ্দীপকের মি. 'ক'-এর দেশের জনগণ রাজনৈতিকভাবে অসচেতন। তাই তাদেরকে রাজনৈতিকভাবে সচেতন করে তুলতে হবে। জনগণ রাজনৈতিকভাবে সচেতন হলে আমলাতান্ত্রিক জটিলতা দূর করা সম্ভব। মি. 'ক' এর দেশে আমলাতান্ত্রিক ব্যবস্থা অনিয়ন্ত্রিত। অর্থাৎ রাজনৈতিক নিয়ন্ত্রণের মাধ্যমে মি. 'ক' এর দেশের আমলাতন্ত্রকে কর্মতৎপর বা দায়িত্ব পালনে বাধ্য করার মত ব্যবস্থা নেই। তাই আমলাতান্ত্রিক ব্যবস্থাকে নিয়ন্ত্রণের ব্যবস্থা করে উক্ত সমস্যার সমাধান করা যেতে পারে। জবাবদিহিতা প্রশাসনকে সচল রাখে। তাই প্রশাসনিক কাজকর্মে জবাবদিহিতার বিষয়টি নিশ্চিত করতে হবে। এতে মি. 'ক' এর দেশের আমলাতান্ত্রিক জটিলতা অনেকাংশে হ্রাস পাবে। আমলাতন্ত্রের জটিলতা অর্থাৎ 'লালফিতার দৌরাত্ম্যে'র সমস্যা সমাধানে মি, 'ক' এর দেশে আইনের সুষ্ঠু প্রয়োগ ঘটাতে হবে। আর আইনের প্রয়োগ ঘটালে জটিলতা সৃষ্টিকারীরা যখন শাস্তির আওতায় আসবে তখন অন্যেরা ভয়ে তা করতে সাহস পাবে না। ফলে অনেকাংশে আমলাতান্ত্রিক জটিলতা লাঘব করা যাবে।পরিশেষে বলা যায়, উদ্দীপকের মি. 'ক' এর সমস্যা সমাধানে আলোচ্য পদক্ষেপ গ্রহণের পাশাপাশি নাগরিকদের সচেতন হওয়া জরুরি।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
মি. 'ক' এর সমস্যা সমাধানে কী কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন? উদ্দীপকের আল…
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর