'উদ্দীপকে বর্ণিত কাজটি ব্যতীত মুনমুনের আরো অনেক কাজ রয়েছে'- ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপক অনুসারে মুনমুন সরকারের মন্ত্রীদের নীতি নির্ধারণের ক্ষেত্রে সহায়তা করেন। বর্তমান জনকল্যাণকর রাষ্ট্রে আমলাতন্ত্রের কার্যাবলি ক্রমশ প্রসারিত হচ্ছে। সুতরাং মুনমুনকে উদ্দীপকে বর্ণিত কাজ ছাড়াও আরো অনেক কাজ করতে হয়। নিম্নে আমলাতন্ত্রের কার্যাবলি আলোচনা করা হলো-১. আইন কার্যকর করা: সরকারি কর্মচারীগণ অর্থাৎ আমলাগণ আইনসভা কর্তৃক প্রণীত আইনের সাহায্যে দেশের দৈনন্দিন শাসনকার্য পরিচালনা করেন।২. আইন প্রণয়নে সাহায্য দান: বর্তমানে আইনসভায় উত্থাপিত খসড়া বিলের অধিকাংশই আমলারা প্রস্তুত করে থাকেন।৩. বিচার সংক্রান্ত কাজ: ট্রেড মার্ক, জমি ক্রয়-বিক্রয়, রেজিস্ট্রি ইত্যাদি ক্ষেত্রে আমলারাই আইন মোতাবেক অনেক বিরোধ মীমাংসা করে থাকেন। আমলারাই এ সব বিষয়ে আদালতের সিদ্ধান্ত কার্যকর করেন। ৪. দৈনিক কার্যাবলি সম্পাদন: আমলারা সরকারি বিধি মোতাবেক প্রশাসনিক কাজগুলো রুটিনমাফিক সম্পন্ন করেন। ৫. তথ্য পরিবেশন: আমলাতন্ত্র আইনসভার সদস্য ও মন্ত্রীদেরকে প্রয়োজনীয় তথ্যাদি ও পরিসংখ্যান প্রদান করে থাকেন। আমলাদের পরিবেশিত তথ্যাদিই সরকার দেশবাসীর নিকট প্রকাশ করে থাকে।৬. অভ্যন্তরীণ প্রশাসন পরিচালনা: আমলারা অভ্যন্তরীণ প্রশাসনের সুষ্ঠু পরিচালনার জন্য কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ, বদলি, পদোন্নতি, নিয়ন্ত্রণ ও তদারকির মাধ্যমে শৃঙ্খলা রক্ষা করেন।৭. রাষ্ট্রের প্রতিনিধিত্ব করা; দক্ষ, অভিজ্ঞ প্রশাসনিক কর্মকর্তাগণ মাঝে মাঝে আন্তর্জাতিক সম্মেলনে নিজ রাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন।উপর্যুক্ত আলোচনা থেকে বলা যায়, আধুনিক রাষ্ট্রীয় কার্যাবলি ক্রমশ বৃদ্ধির সাথে সাথে আমলাদেরও কাজের পরিধি বৃদ্ধি পেয়েছে। উদ্দীপকে উল্লিখিত মুনমুনের নানাবিধ কাজ এটাই প্রমাণ করে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
'উদ্দীপকে বর্ণিত কাজটি ব্যতীত মুনমুনের আরো অনেক কাজ রয়েছে'- ব্যাখ্য…
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর