মিনার বাবা আইন প্রণয়নের ক্ষেত্রে রিনার বাবার সহযোগিতার ওপর নির্ভরশীল, তুমি কি একমত?- উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: মিনার বাবা আইন প্রণয়নের ক্ষেত্রে রিনার বাবার সহযোগিতার ওপর নির্ভরশীল। আমি এ কথার সাথে একমত।উদ্দীপকে দেখা যাচ্ছে, মিনার বাবা জনগণের ভোটে নির্বাচিত একজন প্রতিনিধি। তিনি সরকারি আইন প্রণয়নে অংশগ্রহণ করেন। এর দ্বারা বোঝা যাচ্ছে মিনার বাবা আইনসভার একজন সদস্য। অন্যদিকে রিনার বাবা সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা বা আমলা। প্রশ্নে বলা হয়েছে আইন প্রণয়নের ক্ষেত্রে আইনসভার সদস্যরা আমলাদের সহযোগিতার ওপর নির্ভরশীল। এই কথাটি যুক্তিসঙ্গত। নিম্নে এ ব্যাপারে ব্যাখ্যা দেওয়া হলো-আইন বিভাগের প্রধান কাজ হলো আইন প্রণয়ন করা। বর্তমানে রাষ্ট্রের কার্যাবলি অনেক গুণ বৃদ্ধি পাওয়ায় আইনসভাকে বিভিন্ন বিষয়ে আইন প্রণয়ন করতে হয়। কিন্তু আইন প্রণয়নের জন্য যে দূরদর্শিতা, দক্ষতা ও কলাকৌশলগত জ্ঞানের প্রয়োজন; অধিকাংশ ক্ষেত্রেই আইনসভার সদস্য কিংবা রাজনৈতিক প্রশাসকদের তা থাকে না। স্বাভাবিকভাবেই আমলাদের ওপর নির্ভর করা ছাড়া তাদের গত্যন্তর থাকে না। তাই অধিকাংশ ক্ষেত্রেই আইন বিভাগ আইনের মূলনীতিগুলোকে নির্ধারণ করে সেগুলোকে পরিপূর্ণতা দানের দায়িত্ব শাসন বিভাগের হাতে অর্পণ করে। আইন প্রণয়নের ব্যাপারে আমলারা প্রয়োজনীয় নির্দেশ, নিয়ম-কানুন তৈরি করে অসম্পূর্ণ আইনকে পরিপূর্ণতা দানের জন্য সচেষ্ট হন। এভাবে আমলারা আইন প্রণয়নে অংশগ্রহণ করেন। এ ধরনের আইনকে 'অর্পিত ক্ষমতাপ্রসূত আইন' (Delegated Legislation) বা 'প্রশাসনিক দপ্তর-প্রণীত আইন' (Departmental Legislation) বলে অভিহিত করা হয়।উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, আইনসভার সদস্যরা আইন প্রণয়নের জন্য আমলাদের সহযোগিতার ওপর নির্ভরশীল কথাটি যুক্তিযুক্ত।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
মিনার বাবা আইন প্রণয়নের ক্ষেত্রে রিনার বাবার সহযোগিতার ওপর নির্ভরশী…
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর