সুশাসন প্রতিষ্ঠায় উক্ত কর্মপদ্ধতির ভূমিকা বিশ্লেষণ কর।
উত্তর: রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠায় উদ্দীপকে উল্লেখিত কর্মপদ্ধতি অর্থাৎ আমলাতন্ত্রের ভূমিকা খুবই তাৎপর্যপূর্ণ। সুশাসন প্রতিষ্ঠায় আমলাতন্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাষ্ট্রের সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা হিসেবে আমলারাই রাষ্ট্রের নীতি নির্ধারণ করেন। একটি রাষ্ট্রের উন্নয়ন ও অনুন্নয়ন তাদের উপরেই নির্ভর করে। গণতান্ত্রিক শাসনব্যবস্থায় সব কার্যক্রম গৃহীত হয় জনকল্যাণের জন্য আর আমলাতন্ত্রের মাধ্যমে সরকারের গৃহীত বিভিন্ন কার্যক্রমের সুফল জনগণের কাছে পৌঁছে দেওয়া হয়। জনগণ যখন এই সুফল ভোগ করবে, তখন তা সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক হবে। সুশাসন প্রতিষ্ঠার জন্য প্রয়োজন প্রশাসনিক দুর্নীতি হ্রাস করা। প্রশাসনের সর্বস্তরে দুর্নীতি দূর করলে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব হয়। এর জন্য প্রয়োজন একটি শক্তিশালী প্রশাসন ব্যবস্থা। একটি শক্তিশালী ও গতিশীল প্রশাসন গড়ে তুলতে আমলাতন্ত্রের কোনো বিকল্প নেই। যা সুশাসনের জন্য অত্যাবশ্যক। সুশাসন প্রতিষ্ঠায় আমলাদের দায়িত্বশীলতা অপর একটি গুরুত্বপূর্ণ বিষয়। দায়িত্বশীল ব্যক্তি যখন নিজের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন, তখন তা সুশাসন প্রতিষ্ঠায় সাহায্য করবে। আবার প্রশাসনিক স্বচ্ছতার ফলে জনগণ সরকারের কর্মকাণ্ড সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে পারে। ফলে সুশাসন প্রতিষ্ঠিত হয় । উপরের আলোচনা শেষে বলা যায়, সুশাসন প্রতিষ্ঠায় আমলাতন্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ রাষ্ট্রের সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা হিসেবে আমলারাই রাষ্ট্রের নীতি নির্ধারণ করেন। একটি রাষ্ট্রের উন্নয়ন ও অনুন্নয়ন তাদের ওপরেই নির্ভর করে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
সুশাসন প্রতিষ্ঠায় উক্ত কর্মপদ্ধতির ভূমিকা বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর