শেয়ারFacebookWhatsApp

বিলকিস আজাদের আচরণে আমলাতন্ত্রের কী কী বৈশিষ্ট্য ভেসে উঠেছে? ব্যাখ্যা কর।

উত্তর: বিলকিস আজাদের আচরণে আমলাতন্ত্রের যে বৈশিষ্ট্যগুলো ফুটে উঠেছে সেগুলো হলো— স্থায়িত্ব, দক্ষতা, নিরপেক্ষতা, দায়িত্বশীলতা ও নিয়মানুবর্তিতা। আমলাতন্ত্র একটি স্থায়ী সংগঠন। আমলারা একটি দীর্ঘমেয়াদি কর্মে বহাল থাকেন। তারা পেশাগত দায়িত্ব পালনে খুব দক্ষ হয়ে থাকেন। আমলাদের দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়। নিরপেক্ষতা আমলাতন্ত্রের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য । আমলারা নিরপেক্ষভাবে তাদের প্রশাসনিক দায়িত্ব পালন করেন। এতে তাদের প্রতি জনগণের আস্থা অটুট থাকে। আমলাতন্ত্রে সব কাজের জন্য নিম্নস্তরের কর্মকর্তারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে দায়ী থাকেন। তাই তারা অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করেন। আমলাতন্ত্রের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো নিয়মানুবর্তিতা । উদ্দীপকে দেখা যায়, বিলকিস আজাদ একজন স্থায়ী ও দক্ষ প্রশাসনিক কর্মকর্তা। তিনি নিরপেক্ষভাবে তার ওপর অর্পিত দায়িত্ব পালন করেন। যথাসময়ে নিজের কাজ সম্পন্ন করেন। তার সততা ও আচরণে জনগণ সন্তুষ্ট। তাই বলা যায়, বিলকিস আজাদের কাজ ও আচরণে আমলাতন্ত্রের স্থায়িত্ব, দক্ষতা, নিরপেক্ষতা, দায়িত্বশীলতা নিয়মানুবর্তিতার বৈশিষ্ট্য ফুটে উঠেছে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

বিলকিস আজাদের আচরণে আমলাতন্ত্রের কী কী বৈশিষ্ট্য ভেসে উঠেছে? ব্যাখ্…

উদ্দীপক

বিলকিস আজাদ একজন স্থায়ী ও দক্ষ প্রশাসনিক কর্মকর্তা। তিনি নিরপেক্ষভাবে তাঁর ওপর অর্পিত দায়িত্ব পালন করেন। তিনি যথাসময়ে সব দাপ্তরিক কাজ সম্পন্ন করেন। তার সততা ও আচরণে জনগণ মুগ্ধ।

Rajshahi · 2018

উত্তর

যে শাসনব্যবস্থায় সার্বভৌম ক্ষমতা জনগণের হাতে ন্যস্ত থাকে এবং জনগণের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিরা শাসনকাজ পরিচালনা করে তাকে গণতন্ত্র বলে।

উত্তর

পদসোপান নীতি বলতে পদের গুরুত্ব ও মর্যাদা অনুসারে পর্যায়ক্রমিক শ্রেণিবিন্যাস বোঝায়। . পদসোপান নীতি অনুযায়ী পদসমূহকে এমনভাবে বিন্যস্ত করা হয় যাতে প্রত্যেক নিম্নতর পদ কোনো উচ্চতর পদের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। পদসোপানের ফলে প্রত্যেক কর্মচারি তার কাজের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দায়ী থাকেন। উদাহরণস্বরূপ বাংলাদেশ সচিবালয়ের প্রশাসনিক পদসোপান উল্লেখ করা যেতে পারে। যেমন- সহকারী সচিব → সিনিয়র সহকারী সচিব → উপসচিব → যুগ্মসচিব → অতিরিক্ত সচিব → সচিব → সিনিয়র সচিব।

উত্তর

বিলকিস আজাদের আচরণে আমলাতন্ত্রের যে বৈশিষ্ট্যগুলো ফুটে উঠেছে সেগুলো হলো— স্থায়িত্ব, দক্ষতা, নিরপেক্ষতা, দায়িত্বশীলতা ও নিয়মানুবর্তিতা। আমলাতন্ত্র একটি স্থায়ী সংগঠন। আমলারা একটি দীর্ঘমেয়াদি কর্মে বহাল থাকেন। তারা পেশাগত দায়িত্ব পালনে খুব দক্ষ হয়ে থাকেন। আমলাদের দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়। নিরপেক্ষতা আমলাতন্ত্রের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য । আমলারা নিরপেক্ষভাবে তাদের প্রশাসনিক দায়িত্ব পালন করেন। এতে তাদের প্রতি জনগণের আস্থা অটুট থাকে। আমলাতন্ত্রে সব কাজের জন্য নিম্নস্তরের কর্মকর্তারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে দায়ী থাকেন। তাই তারা অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করেন। আমলাতন্ত্রের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো নিয়মানুবর্তিতা । উদ্দীপকে দেখা যায়, বিলকিস আজাদ একজন স্থায়ী ও দক্ষ প্রশাসনিক কর্মকর্তা। তিনি নিরপেক্ষভাবে তার ওপর অর্পিত দায়িত্ব পালন করেন। যথাসময়ে নিজের কাজ সম্পন্ন করেন। তার সততা ও আচরণে জনগণ সন্তুষ্ট। তাই বলা যায়, বিলকিস আজাদের কাজ ও আচরণে আমলাতন্ত্রের স্থায়িত্ব, দক্ষতা, নিরপেক্ষতা, দায়িত্বশীলতা নিয়মানুবর্তিতার বৈশিষ্ট্য ফুটে উঠেছে।

উত্তর

বিলকিস আজাদের ভূমিকা জাতীয় উন্নয়ন ত্বরান্বিত করবে— উক্তিটি যথার্থ। উদ্দীপকের বিলকিস আজাদ একজন দক্ষ, নিরপেক্ষ ও দায়িত্বশীল প্রশাসনিক কর্মকর্তা । তার আচরণে জনগণ মুগ্ধ। সুতরাং তার দক্ষতা ও দায়িত্বশীলতার সাথে কর্তব্য পালন করা জাতীয় উন্নয়ন ত্বরান্বিত করবে বলে আশা করা যায়। বর্তমান যুগে রাষ্ট্রের যাবতীয় কার্যাবলির ক্ষেত্রে আমলাতন্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন— রাষ্ট্রের নিয়মিত কার্যক্রম পরিচালনা ও নিত্য নতুন সমস্যাবলির সমাধানের জন্য সরকারকে নানা ধরনের নীতি নির্ধারণ করতে হয়। আমলারা সরকারের এসব নীতি নির্ধারণে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভূমিকা রাখেন এবং তা বাস্তবায়ন করেন। আমলাদের এসব কাজ জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আধুনিক রাষ্ট্র কল্যাণমূলক । কল্যাণমূলক রাষ্ট্র জনগণের মঙ্গলের জন্য স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক নিরাপত্তা, আবাসন ইত্যাদি সংক্রান্ত বহু দায়িত্ব পালন করে থাকে। আমলারা তাদের দক্ষতা, অভিজ্ঞতা ও প্রজ্ঞার সাথে এ বিপুল কার্যক্রম পরিচালনা করে থাকেন। প্রশাসনের সর্বক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ অবদান রেখে সামাজিক পরিবর্তন সাধনসহ নানাবিধ ইতিবাচক ভূমিকা রাখেন। রাষ্ট্রের নিরাপত্তা বিধান, অর্থনৈতিক উন্নয়নসহ জাতীয় অগ্রগতি ও রাজনৈতিক স্থিতিশীলতার অনুঘটক হিসেবে আমলাতন্ত্র নিজেদের বিকল্পহীন সংগঠনে পরিণত করেছে। উপরের আলোচনা থেকে বোঝা যায়, আমলাদের কার্যক্রমের ওপর দেশের উন্নয়ন ও অগ্রগতি অনেকটাই নির্ভর করে। তাই বলা যায়, উদ্দীপকের বিলকিস আজাদের ভূমিকা জাতীয় উন্নয়ন ত্বরান্বিত করবে।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

  • Internet Service Provider
  • Internet Service Protocol
  • International Service Provider
  • Internet Service Project

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

  • স্কুল
  • পরিবার
  • ধর্মীয় প্রতিষ্ঠান
  • রেডিও

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

  • সাংবিধানিক আইন
  • ডিক্রি
  • প্রশাসনিক আইন
  • বিচারকের রায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

  • Government to citizen
  • Government to citizenship
  • Government to civil socity
  • Government to civil servant

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

  • ফৌজদারি আইন
  • সাংবিধানিক আইন
  • আন্তর্জাতিক আইন
  • প্রশাসনিক আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

  • সাইবার আক্রমণের মাধ্যমে
  • ডাকাতির মাধ্যমে
  • ই-মেইল এর মাধ্যমে
  • ভাইরাস আক্রমণের মাধ্যমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • ii ও iii
  • iii
  • i ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • প্রধান বিচারপতি
  • স্পিকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

  • আইনের শাসন
  • নিয়ন্ত্রণ ও ভারসাম্য
  • ক্ষমতা স্বতন্ত্রীকরণ
  • পূর্ণাঙ্গ ক্ষমতা স্বতন্ত্রীকরণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

  • USA
  • বাংলাদেশ
  • ভারত
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

  • এরিস্টটল
  • হস
  • ডাইসি
  • হল্যান্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।