তুমি কি মনে কর, ঘটনা-১ ও ঘটনা-২ তোমার পাঠ্যবইয়ের একই বিষয়ের ইঙ্গিত দেয়? বিশ্লেষণপূর্বক মতামত দাও।
উত্তর: আমি মনে করি না ঘটনা-১ ও ঘটনা-২ একই বিষয়ের ইঙ্গিত দেয়। কেননা ঘটনা-১ চাপ সৃষ্টিকারী গোষ্ঠী এবং ঘটনা-২ রাজনৈতিক সংস্কৃতিকে প্রতিফলিত করে। চাপসৃষ্টিকারী গোষ্ঠী হচ্ছে এমন একটি গোষ্ঠী যারা সরকারের সমালোচনা করে, সরকারের ওপর চাপ সৃষ্টি করে সরকারকে স্বৈরাচারী হতে বাধা দান করে। আর রাজনৈতিক সংস্কৃতি হলো রাজনৈতিক ব্যবস্থার দর্পণ। রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে নাগরিকদের বিশ্বাস, মনোভাব প্রভৃতির সমন্বয়ে রাজনৈতিক সংস্কৃতি গড়ে ওঠে। ঘটনা-১ এ দেখা যায়, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ তাদের পদবী ৩য় শ্রেণি থেকে ২য় শ্রেণিতে উন্নীত করার জন্য আন্দোলন-ধর্মঘট পালন করেন। সরকার তাদের বিষয়টি আন্তরিকতার সাথে সমাধান করে। এই বিষয়টি চাপসৃষ্টিকারী গোষ্ঠীর বৈশিষ্ট্যকে নির্দেশ করে। আবার, ঘটনা-২ এ দেখা যায়, পত্রিকায় প্রকাশিত হয়েছে ভোলায় আওয়ামী লীগের প্রার্থী বিএনপির প্রার্থীর বাড়িতে, নাটোরে নৌকা-ধানের শীষ প্রার্থীর কুশল বিনিময়, ভোটারদের কাছে ছুটছেন নৌকা-ধানের শীষ প্রার্থীরা। এ বিষয়গুলো মূলত রাজনৈতিক সংস্কৃতিকে নির্দেশ করে। কেননা, রাজনৈতিক দলগুলোর মাঝে পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং জনগণের সাথে যোগাযোগ রাজনৈতিক সংস্কৃতিরই অংশ। পরিশেষে বলা যায়, উদ্দীপকের ঘটনা-১ চাপসৃষ্টিকারী গোষ্ঠীর বৈশিষ্ট্য এবং ঘটনা-২ রাজনৈতিক সংস্কৃতির বৈশিষ্ট্যকে নির্দেশ করে। তাই বলা যায়, ঘটনা-১ ও ঘটনা-২ একই বিষয়ের ইঙ্গিত করে না।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
তুমি কি মনে কর, ঘটনা-১ ও ঘটনা-২ তোমার পাঠ্যবইয়ের একই বিষয়ের ইঙ্গি…
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর