শেয়ারFacebookWhatsApp

তাহমিনা সামাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য বর্ণনা কর।

উত্তর: 'তাহমিনা ' কর্মকর্তার সংগঠনটি হলো আমলাতন্ত্র, যার উল্লেখযোগ্য কতগুলো বৈশিষ্ট্য রয়েছে। 'তাহমিনা ' একজন সরকারি কর্মকর্তা। অর্থাৎ 'তাহমিনা ' একজন আমলা। আর আমলাদের সংগঠনের নাম হলো আমলাতন্ত্র। আমলাতন্ত্রের বেশকিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য বিদ্যমান। আমলাতন্ত্রের প্রথম ও প্রধান বৈশিষ্ট্য হলো স্থায়িত্ব। এ ব্যবস্থায় যারা কর্মরত থাকেন তারা সরকারের স্থায়ী ও বেতনভুক্ত কর্মচারী। আমলাতন্ত্রের একটি বিশেষ দিক হলো পদসোপান। এ ব্যবস্থায় অধস্তন কর্মচারীরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের আদেশ-নির্দেশ মেনে চলেন। নিয়মানুবর্তিতা আমলাতন্ত্রের অন্যতম একটি বৈশিষ্ট্য। আমলারা সাধারণত নিয়ননীতির প্রতি শ্রদ্ধাশীল হয়ে থাকেন। নিরপেক্ষতা আমলাতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। দলীয় রাজনীতির সাথে তাদের কোনো সম্পর্ক থাকে না। দায়িত্বশীলতা আমলাতন্ত্রের একটি বিশেষ দিক। সাধারণত দেখা যায়, আমলারা তাদের কাজের জন্য সর্বদা দায়িত্বশীল থাকেন । এছাড়া নিরবচ্ছিন্নতা, শৃঙ্খলা, প্রশিক্ষণ, লালফিতার দৌরাত্ম্য, জনকল্যাণ ইত্যাদি আমলাতন্ত্রের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

তাহমিনা সামাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য বর্ণনা কর।

উদ্দীপক

তাহমিনা সামাদ সরকারি প্রতিষ্ঠানে উপসচিব পদে দায়িত্বরত। তিনি সরকারি নীতি বাস্তবায়নে এবং সিদ্ধান্ত গ্রহণে রাজনৈতিক প্রশাসকদের সহায়তা করেন। সরকার তাহমিনা সামাদের মতো দক্ষ জনবল এর মাধ্যমে রাষ্ট্রীয় কর্মকাণ্ড সুষ্ঠুভাবে সম্পন্ন করে থাকেন।

Dhaka · 2018

উত্তর

আমলাতন্ত্র হলো একদল অভিজ্ঞ, নিরপেক্ষ, স্থায়ী বেতনভুক্ত ও পেশাজীবী কর্মচারীদের মাধ্যমে পরিচালিত বেসামরিক প্রশাসনব্যবস্থা, যার মাধ্যমে সরকারের লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ বাস্তবায়িত হয়।

উত্তর

লালফিতার দৌরাত্ম্য বলতে পূর্ববর্তী নিয়মকে অন্ধভাবে অনুসরণ ও অনুকরণ করাকে বোঝায়। Red Tapism বা 'লালফিতা' প্রত্যয়টি সপ্তদশ শতাব্দীতে ইংল্যান্ডে প্রচলিত ছিল। সে সময় সরকারি ফাইলপত্র লাল রঙের ফিতায় বেঁধে রাখা হতো। তখন থেকেই আমলাতন্ত্রের আনুষ্ঠানিকতা, দীর্ঘসূত্রিতা, নিয়ম-কানুনের কড়াকড়ি ও বাড়াবাড়ি বোঝাতে লালফিতার দৌরাত্ম্য শব্দটির ব্যবহার শুরু হয়। লালফিতার দৌরাত্ম্যের ফলে মাসের পর মাস, বছরের পর বছর বিভিন্ন বিষয় ফাইলবন্দি হয়ে পড়ে থাকে। আমলারা বড় বেশি আনুষ্ঠানিক। এ কারণে তারা সমস্যার মানবিক দিক ও বাস্তব ফলাফলকে উপেক্ষা করে যে কোন কাজকে প্রশাসনিক পুরোনো নিয়মনীতি ও বিধি বিধানের বাধনে বাঁধতে চান। এ বিষয়টিই লালফিতার দৌরাত্ম্য বা Red Tapism নামে পরিচিত।

উত্তর

'তাহমিনা ' কর্মকর্তার সংগঠনটি হলো আমলাতন্ত্র, যার উল্লেখযোগ্য কতগুলো বৈশিষ্ট্য রয়েছে। 'তাহমিনা ' একজন সরকারি কর্মকর্তা। অর্থাৎ 'তাহমিনা ' একজন আমলা। আর আমলাদের সংগঠনের নাম হলো আমলাতন্ত্র। আমলাতন্ত্রের বেশকিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য বিদ্যমান। আমলাতন্ত্রের প্রথম ও প্রধান বৈশিষ্ট্য হলো স্থায়িত্ব। এ ব্যবস্থায় যারা কর্মরত থাকেন তারা সরকারের স্থায়ী ও বেতনভুক্ত কর্মচারী। আমলাতন্ত্রের একটি বিশেষ দিক হলো পদসোপান। এ ব্যবস্থায় অধস্তন কর্মচারীরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের আদেশ-নির্দেশ মেনে চলেন। নিয়মানুবর্তিতা আমলাতন্ত্রের অন্যতম একটি বৈশিষ্ট্য। আমলারা সাধারণত নিয়ননীতির প্রতি শ্রদ্ধাশীল হয়ে থাকেন। নিরপেক্ষতা আমলাতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। দলীয় রাজনীতির সাথে তাদের কোনো সম্পর্ক থাকে না। দায়িত্বশীলতা আমলাতন্ত্রের একটি বিশেষ দিক। সাধারণত দেখা যায়, আমলারা তাদের কাজের জন্য সর্বদা দায়িত্বশীল থাকেন । এছাড়া নিরবচ্ছিন্নতা, শৃঙ্খলা, প্রশিক্ষণ, লালফিতার দৌরাত্ম্য, জনকল্যাণ ইত্যাদি আমলাতন্ত্রের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য।

উত্তর

রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠায় উদ্দীপকে উল্লেখিত কর্মপদ্ধতি অর্থাৎ আমলাতন্ত্রের ভূমিকা খুবই তাৎপর্যপূর্ণ। সুশাসন প্রতিষ্ঠায় আমলাতন্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাষ্ট্রের সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা হিসেবে আমলারাই রাষ্ট্রের নীতি নির্ধারণ করেন। একটি রাষ্ট্রের উন্নয়ন ও অনুন্নয়ন তাদের উপরেই নির্ভর করে। গণতান্ত্রিক শাসনব্যবস্থায় সব কার্যক্রম গৃহীত হয় জনকল্যাণের জন্য আর আমলাতন্ত্রের মাধ্যমে সরকারের গৃহীত বিভিন্ন কার্যক্রমের সুফল জনগণের কাছে পৌঁছে দেওয়া হয়। জনগণ যখন এই সুফল ভোগ করবে, তখন তা সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক হবে। সুশাসন প্রতিষ্ঠার জন্য প্রয়োজন প্রশাসনিক দুর্নীতি হ্রাস করা। প্রশাসনের সর্বস্তরে দুর্নীতি দূর করলে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব হয়। এর জন্য প্রয়োজন একটি শক্তিশালী প্রশাসন ব্যবস্থা। একটি শক্তিশালী ও গতিশীল প্রশাসন গড়ে তুলতে আমলাতন্ত্রের কোনো বিকল্প নেই। যা সুশাসনের জন্য অত্যাবশ্যক। সুশাসন প্রতিষ্ঠায় আমলাদের দায়িত্বশীলতা অপর একটি গুরুত্বপূর্ণ বিষয়। দায়িত্বশীল ব্যক্তি যখন নিজের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন, তখন তা সুশাসন প্রতিষ্ঠায় সাহায্য করবে। আবার প্রশাসনিক স্বচ্ছতার ফলে জনগণ সরকারের কর্মকাণ্ড সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে পারে। ফলে সুশাসন প্রতিষ্ঠিত হয় । উপরের আলোচনা শেষে বলা যায়, সুশাসন প্রতিষ্ঠায় আমলাতন্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ রাষ্ট্রের সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা হিসেবে আমলারাই রাষ্ট্রের নীতি নির্ধারণ করেন। একটি রাষ্ট্রের উন্নয়ন ও অনুন্নয়ন তাদের ওপরেই নির্ভর করে।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

তাহমিনা সামাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য বর্ণনা কর। | Prosthuti