সুশাসন প্রতিষ্ঠায় জনাব আঃ রাজ্জাকের পূর্ববর্তী নির্বাহী অফিসারের কার্যক্রমের জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন- মতামত দাও।
উত্তর: 'সুশাসন প্রতিষ্ঠায় জনাব আ: রাজ্জাকের পূর্ববর্তী নির্বাহী অফিসারের কার্যক্রমের জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন' মন্তব্যটি যথার্থ। - আমলাতন্ত্রের জবাবদিহিতা বলতে আমলাদের দায়িত্ব ও কার্যাবলি সম্পাদনের বাধ্যবাধকতাকে বোঝায়। অর্থাৎ আমলারা তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন, দায়িত্বহীনতার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট কৈফিয়ত দিতে বাধ্য থাকবেন। আব্দুর রাজ্জাকেরপূর্ববর্তী নির্বাহী অফিসারের মধ্যে এ বিষয়টি অনুপস্থিত। তিনি সরকারি নীতি বাস্তবায়নের ক্ষেত্রে এককভাবে সিদ্ধান্ত গ্রহণ করতেন। এছাড়া জনগণের সাথে তার সরাসরি সম্পর্কও ছিল না। অর্থাৎ তিনি দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন। এ অবস্থা সুশাসন প্রতিষ্ঠার অন্তরায়। কারণ আমলারা সরকারি নীতি প্রণয়ন ও বাস্তবায়ন করে থাকে। এ ক্ষেত্রে তারা যদি দায়িত্বশীলতার সাথে কাজ না করেন তাহলে সরকারি নীতি দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হয় না। তাই আমলাদের কাজে জবাবদিহিতা থাকলে প্রশাসনিক সকল কাজে গতিশীলতা আসবে। এছাড়া আমলাতান্ত্রিক জবাবদিহিতা নিশ্চিত করার জন্য অন্যান্য যে সকল কৌশল রয়েছে সেগুলো প্রয়োগ করতে হবে। প্রশাসনিক ব্যবস্থাকে ই-গভর্নেন্সে রূপান্তর করতে পারলে আমলাদের জবাবদিহিতা নিশ্চিত করা সহজ হবে এবং নাগরিক সুবিধা বৃদ্ধি পাবে, যা রাষ্ট্রকে সুশাসনের পথে পরিচালিত করবে। আমলারা যাতে স্বচ্ছতা ও নিয়মনিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালন করে এবং দলীয় প্রভাব ও হস্তক্ষেপের উর্ধ্বে থেকে নাগরিকদের সেবা প্রদান করে তা নিশ্চিত করতে হবে।পরিশেষে বলা যায়, আমলাদের সকল কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হলে রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠিত হবে। তাই সুশাসন প্রতিষ্ঠায় অবশ্যই জনাব আ: রাজ্জাকের পূর্ববর্তী নির্বাহী অফিসারের কার্যক্রমে জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
সুশাসন প্রতিষ্ঠায় জনাব আঃ রাজ্জাকের পূর্ববর্তী নির্বাহী অফিসারের কা…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর