শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের আলোকে মি. 'ক' এর পেনশন মঞ্জুরে বিলম্বের কারণ ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকের আলোকে মি. 'ক' এর পেনশন আবেদনের ফাইল মঞ্জুর বিলম্বের কারণ হলো আমলাতন্ত্রের জটিলতা অর্থাৎ লাল ফিতার দৌরাত্ম্য।আমলাতান্ত্রিক সংগঠনের একটি মারাত্মক ত্রুটি হলো লালফিতার দৌরাত্ম্য। এর অর্থ কাজে দীর্ঘসূত্রিতা। সাধারণত আমলারা আনুষ্ঠানিক পদ্ধতির বাইরে কোনো কাজ করতে চান না। ফলে তাদের কাজকর্মের মধ্যে যান্ত্রিকতা ও দীর্ঘসূত্রিতা প্রবল হয়ে ওঠে, যা মানুষকে ভোগান্তিতে ফেলে দেয়। উদ্দীপকেও এ বিষয়টি প্রকাশ পেয়েছে।উদ্দীপকের মি.'ক' এর পেনশন আবেদনের ফাইল মঞ্জুর করার ক্ষেত্রে বিলম্বের কারণ প্রশাসনিক কর্মকর্তাদের কাজের দীর্ঘসূত্রিতা, যা এক কথায় 'লালফিতার দৌরাত্ম্য' হিসেবে পরিচিত। পরবর্তীতে তিনি স্থানীয় জনপ্রতিনিধির নিকট থেকেও এ বিষয়ে কোনো সহায়তা পাননি। 'লালফিতা' বলতে পূর্ববর্তী নিয়মকে অন্ধভাবে অনুসরণ ও অনুকরণ করাকে বোঝায়। আমলারা খুব বেশি আনুষ্ঠানিক। সবকিছুই তারা প্রশাসনিক নিয়ম-নীতি ও বিধি-বিধানের আলোকে করতে চান। এর ফলে সমস্যার মানবিক দিকটি উপেক্ষিত হয়। সমস্যা সমাধানে বিধি মোতাবেক অগ্রসর হতে গিয়ে সময় নষ্ট হয় এবং সমস্যা আরও জটিল হয়ে পড়ে। জনগণের চাওয়া-পাওয়া ও আবেদন আমলাতন্ত্রের 'লাল ফিতার' বাঁধনে আটকা পড়ে থাকে। এতে সেবা গ্রহীতার হয়রানি বেড়ে যায়। উদ্দীপকের মি. 'ক' ও এ ধরনের হয়রানির শিকার হয়েছেন।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকের আলোকে মি. 'ক' এর পেনশন মঞ্জুরে বিলম্বের কারণ ব্যাখ্যা করো।

উদ্দীপক

মি. 'ক' একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। তিনি দুই বছর আগে অবসরে গেলেও আজ পর্যন্ত পেনশন মঞ্জুর করাতে পারেন নি। তার ফাইলটি বিভিন্ন টেবিলে ঘোরাঘুরির পর সিদ্ধান্তহীন অবস্থায় পড়ে আছে। এ অবস্থায় তিনি স্থানীয় জনপ্রতিনিধির সাথে সাক্ষাৎ করলে তিনি বলেন, "এটা আমার কাজ নয়। সুতরাং আপনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেন।"

Dinajpur · 2017

উত্তর

আধুনিক আমলাতন্ত্রের জনক জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার।

উত্তর

লালফিতার দৌরাত্ম্য বলতে পূর্ববর্তী নিয়মকে অন্ধভাবে অনুসরণ ও অনুকরণ করাকে বোঝায়। Red Tapism বা 'লালফিতা' প্রত্যয়টি সপ্তদশ শতাব্দীতে ইংল্যান্ডে প্রচলিত ছিল। সে সময় সরকারি ফাইলপত্র লাল রঙের ফিতায় বেঁধে রাখা হতো। তখন থেকেই আমলাতন্ত্রের আনুষ্ঠানিকতা, দীর্ঘসূত্রিতা, নিয়মকানুনের কড়াকড়ি ও বাড়াবাড়ি বোঝাতে লালফিতার দৌরাত্ম্য শব্দটির ব্যবহার শুরু হয়। লালফিতার দৌরত্ম্যের ফলে মাসের পর মাস, বছরের পর বছর বিভিন্ন বিষয় ফাইলবন্দি হয়ে পড়ে থাকে।

উত্তর

উদ্দীপকের আলোকে মি. 'ক' এর পেনশন আবেদনের ফাইল মঞ্জুর বিলম্বের কারণ হলো আমলাতন্ত্রের জটিলতা অর্থাৎ লাল ফিতার দৌরাত্ম্য।আমলাতান্ত্রিক সংগঠনের একটি মারাত্মক ত্রুটি হলো লালফিতার দৌরাত্ম্য। এর অর্থ কাজে দীর্ঘসূত্রিতা। সাধারণত আমলারা আনুষ্ঠানিক পদ্ধতির বাইরে কোনো কাজ করতে চান না। ফলে তাদের কাজকর্মের মধ্যে যান্ত্রিকতা ও দীর্ঘসূত্রিতা প্রবল হয়ে ওঠে, যা মানুষকে ভোগান্তিতে ফেলে দেয়। উদ্দীপকেও এ বিষয়টি প্রকাশ পেয়েছে।উদ্দীপকের মি.'ক' এর পেনশন আবেদনের ফাইল মঞ্জুর করার ক্ষেত্রে বিলম্বের কারণ প্রশাসনিক কর্মকর্তাদের কাজের দীর্ঘসূত্রিতা, যা এক কথায় 'লালফিতার দৌরাত্ম্য' হিসেবে পরিচিত। পরবর্তীতে তিনি স্থানীয় জনপ্রতিনিধির নিকট থেকেও এ বিষয়ে কোনো সহায়তা পাননি। 'লালফিতা' বলতে পূর্ববর্তী নিয়মকে অন্ধভাবে অনুসরণ ও অনুকরণ করাকে বোঝায়। আমলারা খুব বেশি আনুষ্ঠানিক। সবকিছুই তারা প্রশাসনিক নিয়ম-নীতি ও বিধি-বিধানের আলোকে করতে চান। এর ফলে সমস্যার মানবিক দিকটি উপেক্ষিত হয়। সমস্যা সমাধানে বিধি মোতাবেক অগ্রসর হতে গিয়ে সময় নষ্ট হয় এবং সমস্যা আরও জটিল হয়ে পড়ে। জনগণের চাওয়া-পাওয়া ও আবেদন আমলাতন্ত্রের 'লাল ফিতার' বাঁধনে আটকা পড়ে থাকে। এতে সেবা গ্রহীতার হয়রানি বেড়ে যায়। উদ্দীপকের মি. 'ক' ও এ ধরনের হয়রানির শিকার হয়েছেন।

উত্তর

উদ্দীপকের মি. 'ক'-এর পেনশন আবেদনের ফাইল মঞ্জুর বিলম্বে যে সমস্যা দেখা যায় তা হলো আমলাতন্ত্রের জটিলতা অর্থাৎ 'লালফিতার দৌরাত্ম্য'। এ সমস্যা সমাধানে নানাবিধ পদক্ষেপ নেওয়া যেতে পারে। উদ্দীপকে দেখা যায়, মি. 'ক' দুই বছর আগে শিক্ষকতা থেকে অবসর নিলেও আজ পর্যন্ত পেনশন মঞ্জুর করতে পারেনি। তার ফাইলটি বিভিন্ন টেবিলে ঘুরাঘুরির পর সিদ্ধান্তহীন অবস্থায় পড়ে আছে। আমলাতন্ত্রের দীর্ঘসূত্রিতার কারণে এ ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে। এ সমস্যার সমাধান করতে হলে জনগণ ও প্রশাসন উভয়কেই এগিয়ে আসতে হবে।উদ্দীপকের মি. 'ক'-এর দেশের জনগণ রাজনৈতিকভাবে অসচেতন। তাই তাদেরকে রাজনৈতিকভাবে সচেতন করে তুলতে হবে। জনগণ রাজনৈতিকভাবে সচেতন হলে আমলাতান্ত্রিক জটিলতা দূর করা সম্ভব। মি. 'ক' এর দেশে আমলাতান্ত্রিক ব্যবস্থা অনিয়ন্ত্রিত। অর্থাৎ রাজনৈতিক নিয়ন্ত্রণের মাধ্যমে মি. 'ক' এর দেশের আমলাতন্ত্রকে কর্মতৎপর বা দায়িত্ব পালনে বাধ্য করার মত ব্যবস্থা নেই। তাই আমলাতান্ত্রিক ব্যবস্থাকে নিয়ন্ত্রণের ব্যবস্থা করে উক্ত সমস্যার সমাধান করা যেতে পারে। জবাবদিহিতা প্রশাসনকে সচল রাখে। তাই প্রশাসনিক কাজকর্মে জবাবদিহিতার বিষয়টি নিশ্চিত করতে হবে। এতে মি. 'ক' এর দেশের আমলাতান্ত্রিক জটিলতা অনেকাংশে হ্রাস পাবে। আমলাতন্ত্রের জটিলতা অর্থাৎ 'লালফিতার দৌরাত্ম্যে'র সমস্যা সমাধানে মি, 'ক' এর দেশে আইনের সুষ্ঠু প্রয়োগ ঘটাতে হবে। আর আইনের প্রয়োগ ঘটালে জটিলতা সৃষ্টিকারীরা যখন শাস্তির আওতায় আসবে তখন অন্যেরা ভয়ে তা করতে সাহস পাবে না। ফলে অনেকাংশে আমলাতান্ত্রিক জটিলতা লাঘব করা যাবে।পরিশেষে বলা যায়, উদ্দীপকের মি. 'ক' এর সমস্যা সমাধানে আলোচ্য পদক্ষেপ গ্রহণের পাশাপাশি নাগরিকদের সচেতন হওয়া জরুরি।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।