বিলকিস আজাদের ভূমিকা জাতীয় উন্নয়ন ত্বরান্বিত করবে- বিশ্লেষণ কর।
উত্তর: বিলকিস আজাদের ভূমিকা জাতীয় উন্নয়ন ত্বরান্বিত করবে— উক্তিটি যথার্থ। উদ্দীপকের বিলকিস আজাদ একজন দক্ষ, নিরপেক্ষ ও দায়িত্বশীল প্রশাসনিক কর্মকর্তা । তার আচরণে জনগণ মুগ্ধ। সুতরাং তার দক্ষতা ও দায়িত্বশীলতার সাথে কর্তব্য পালন করা জাতীয় উন্নয়ন ত্বরান্বিত করবে বলে আশা করা যায়। বর্তমান যুগে রাষ্ট্রের যাবতীয় কার্যাবলির ক্ষেত্রে আমলাতন্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন— রাষ্ট্রের নিয়মিত কার্যক্রম পরিচালনা ও নিত্য নতুন সমস্যাবলির সমাধানের জন্য সরকারকে নানা ধরনের নীতি নির্ধারণ করতে হয়। আমলারা সরকারের এসব নীতি নির্ধারণে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভূমিকা রাখেন এবং তা বাস্তবায়ন করেন। আমলাদের এসব কাজ জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আধুনিক রাষ্ট্র কল্যাণমূলক । কল্যাণমূলক রাষ্ট্র জনগণের মঙ্গলের জন্য স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক নিরাপত্তা, আবাসন ইত্যাদি সংক্রান্ত বহু দায়িত্ব পালন করে থাকে। আমলারা তাদের দক্ষতা, অভিজ্ঞতা ও প্রজ্ঞার সাথে এ বিপুল কার্যক্রম পরিচালনা করে থাকেন। প্রশাসনের সর্বক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ অবদান রেখে সামাজিক পরিবর্তন সাধনসহ নানাবিধ ইতিবাচক ভূমিকা রাখেন। রাষ্ট্রের নিরাপত্তা বিধান, অর্থনৈতিক উন্নয়নসহ জাতীয় অগ্রগতি ও রাজনৈতিক স্থিতিশীলতার অনুঘটক হিসেবে আমলাতন্ত্র নিজেদের বিকল্পহীন সংগঠনে পরিণত করেছে। উপরের আলোচনা থেকে বোঝা যায়, আমলাদের কার্যক্রমের ওপর দেশের উন্নয়ন ও অগ্রগতি অনেকটাই নির্ভর করে। তাই বলা যায়, উদ্দীপকের বিলকিস আজাদের ভূমিকা জাতীয় উন্নয়ন ত্বরান্বিত করবে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
বিলকিস আজাদের ভূমিকা জাতীয় উন্নয়ন ত্বরান্বিত করবে- বিশ্লেষণ কর।
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর