উদ্দীপকে উল্লিখিত জনাব আঃ রাজ্জাকের কার্যাবলি আমলাতন্ত্রের কোন কাজকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত জনাব আ: রাজ্জাকের কার্যাবলি আমলাতন্ত্রের অভ্যন্তরীণ প্রশাসন পরিচালনা এবং জনসেবামূলক কাজকে নির্দেশ করছে।রাষ্ট্র ও সরকার ব্যবস্থার উন্নতমান অর্জন করা আমলাতন্ত্রের আবশ্যক কাজ। এ জন্য একে বহুবিধ কাজ সম্পন্ন করতে হয়। এর মধ্যে অভ্যন্তরীণ প্রশাসন এবং জনগণের সেবা করা অন্যতম। সরকারি নীতি ও কর্মসূচিকে বাস্তবায়িত করাই হলো আমলাতন্ত্রের অভ্যন্তরীণ প্রশাসনিক কাজ। আর সাধারণ জনগণের বিভিন্ন দাবি পূরণ হলো জনসেবামূলক কাজ। উদ্দীপকে আব্দুল রাজ্জাকের কার্যাবলি এ কাজগুলোকেই ধারণ করেছে।জনাব আব্দুল রাজ্জাক তার ওপর অর্পিত সরকারি সিদ্ধান্তসমূহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে পরিচালনা করেন। এছাড়া সাধারণ জনগণ বিভিন্ন সমস্যা নিয়ে তার সাথে সরাসরি সাক্ষাৎ করতে পারেন। আমলাতন্ত্রের অভ্যন্তরীণ প্রশাসনিক ও জনসেবামূলক কাজগুলোও এভাবেই হয়ে থাকে। সরকারি কর্মচারিগণ আইনসভা কর্তৃক প্রণীত আইনের সাহায্যে দেশের দৈনন্দিন শাসনকার্য পরিচালনা করেন। আইনসভার লক্ষ্য ও উদ্দেশ্যকে বাস্তবে রূপায়িত করার দায়িত্ব তাদের ওপরই ন্যস্ত। সমগ্র দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং বিচার বিভাগীয় সিদ্ধান্তসমূহ বাস্তবে কার্যকর করা সরকারি কর্মচারীদেরই কাজ। এ লক্ষ্যে তারা বিভিন্ন বিভাগ এবং বিভাগীয় কর্মচারীদের সম্পাদিত কার্যাবলির মধ্যে সমন্বয় সাধন করে। এছাড়া মাঠ প্রশাসনের আমলারা জনগণের সাথে সরাসরি সম্পৃক্ত থাকেন। ফলে জনগণ তাদের বিভিন্ন দাবি, অভাব-অভিযোগ আমলাদের কাছে তুলে ধরতে পারেন। সুতরাং বোঝা যায়, আব্দুল রাজ্জাকের কাজে আমলাতন্ত্রের অভ্যন্তরীণ প্রশাসনিক এবং জনসেবামূলক কাজেরই প্রতিফলন ঘটেছে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত জনাব আঃ রাজ্জাকের কার্যাবলি আমলাতন্ত্রের কোন কাজক…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর