কীভাবে এরূপ অবস্থা হতে মন্ত্রণালয়কে মুক্ত করা যায়? তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত অবস্থা থেকে মন্ত্রণালয়কে মুক্ত করার জন্য আমলাতন্ত্রের জবাবদিহিতা নিশ্চিত করে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে।সুশাসন প্রতিষ্ঠায় আমলাতন্ত্রের জবাবদিহিতা একান্ত প্রয়োজন। আমলাতন্ত্রে যদি জবাবদিহিতার ব্যবস্থা থাকে তবে যেকোন কর্মসূচি সঠিকভাবে সম্পন্ন হওয়া সম্ভব। যেহেতু জবাবদিহিতা দুর্নীতি রোধ করে, তাই আমলাগণ যদি তাদের কাজের জন্য জবাবদিহি করতে বাধ্য থাকেন তবে রাষ্ট্র ও সমাজ অনেকাংশে দুর্নীতিমুক্ত হবে। বর্তমান রাষ্ট্র ব্যবস্থায় আমলাতন্ত্রের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সরকারের নীতি আমলারা বাস্তবায়ন করে। তাই আমলাতন্ত্রের জবাবদিহিতা বৃদ্ধি পেলে সরকারের জবাবদিহিতাও বৃদ্ধি পাবে। কেননা তারা সরকারেরই অংশ। আমলারা জনগণের সেবক। সুতরাং, জনপ্রতিনিধিদের কাছে তাদের জবাবদিহি করা আবশ্যক। এভাবে আমলাতন্ত্রে জবাবদিহিতা যত বৃদ্ধি পাবে প্রশাসন তত স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত হবে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
কীভাবে এরূপ অবস্থা হতে মন্ত্রণালয়কে মুক্ত করা যায়? তোমার মতামত দাও।
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর