শেয়ারFacebookWhatsApp

জনাব 'ক' এর পেনশনের টাকা অনুমোদন আমলাতন্ত্রের কোন কাজকে নির্দেশ করে-ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে জনাব 'ক'-এর পেনশনের টাকা অনুমোদন আমলাতন্ত্রের অভ্যন্তরীণ প্রশাসন পরিচালনামূলক কাজকে নির্দেশ করে। গণতান্ত্রিক শাসনব্যবস্থায় সরকার গঠনের পর সরকারি নীতি প্রণয়ন ও বাস্তবায়ন এককভাবে মন্ত্রিপরিষদের দ্বারা সম্ভব নয়। এজন্য আমলাতন্ত্রের ভূমিকা ও গুরুত্ব অপরিসীম হয়ে ওঠে। আমলাতন্ত্র ছাড়া রাষ্ট্রের বহুমুখী কাজ সঠিকভাবে সম্পাদন করা সম্ভব নয়। আমলারা রাষ্ট্রের প্রধান প্রশাসক হিসেবে নানাবিধ কার্যাবলি সম্পাদন করে থাকেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি কাজ হলো অভ্যন্তরীণ প্রশাসন পরিচালনা। আমলাগণ অভ্যন্তরীণ প্রশাসনের সুষ্ঠু পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। উচ্চ পর্যায়ের আমলাগণ অধস্তন আমলাদের নিয়োগ, বদলি, পদোন্নতি, পেনশনের টাকা অনুমোদন, তদারকি ও নিয়ন্ত্রণের মাধ্যমে শৃঙ্খলা রক্ষা করে অভ্যন্তরীণ প্রশাসন পরিচালনা করেন। এছাড়া অভ্যন্তরীণ প্রশাসন পরিচালনার কাজ হিসেবে ঊর্ধ্বতন আমলাগণ অধস্তনদের কাজের অগ্রগতি সম্পর্কে সাময়িক বা বার্ষিক গোপনীয় প্রতিবেদন প্রেরণ করেন। সরকারের গৃহীত নীতি ও কর্মসূচিকে বাস্তব রূপদান করার কাজও আমলাদের ওপর ন্যস্ত থাকে। এভাবে অভ্যন্তরীণ প্রশাসন পরিচালনার জন্য আমলারা প্রয়োজনে নিয়মকানুন প্রণয়ন করে প্রশাসনের ভারসাম্য এবং উৎকর্ষ রক্ষা করেন। এ থেকে প্রতীয়মান হয়, উদ্দীপকে জনাব 'ক'-এর পেনশনের টাকা অনুমোদন আমলাতন্ত্রের অভ্যন্তরীণ প্রশাসন পরিচালনামূলক কাজ।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

জনাব 'ক' এর পেনশনের টাকা অনুমোদন আমলাতন্ত্রের কোন কাজকে নির্দেশ করে…

উদ্দীপক

জনাব 'ক' সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ থেকে অবসরগ্রহণ করেছেন। তিনি তার পেনশনের যাবতীয় কাগজপত্র যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ে প্রেরণ করেন। কিন্তু তিনি পেনশনের টাকা না পেয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে খোঁজ নিতে যান। মন্ত্রণালয়ের কর্মকর্তা জনাব 'ক' কে পেনশনের টাকা দ্রুত পাওয়ার ব্যাপারে নিশ্চয়তা দেন। দেরিতে হলেও জনাব 'ক' পেনশনের টাকা পান। [নটর ডেম কলেজ, ঢাকা]

উত্তর

Bureaucracy (আমলাতন্ত্রে) উৎপত্তিগত অর্থ হচ্ছে দপ্তর সরকার।

উত্তর

আমলাতন্ত্রের একটি বিশেষ দিক হলো পদসোপান। পদসোপান বলতে পদের গুরুত্ব ও মর্যাদা অনুসারে পর্যায়ক্রমে শ্রেণিবিন্যাস বোঝায়। এ নীতি অনুযায়ী এমনভাবে শ্রেণিবিন্যাস করা হয় যাতে প্রত্যেক নিম্নতর পদ কোনো উচ্চতর পদ দ্বারা নিয়ন্ত্রিত হয়। পদসোপানের ফলে প্রত্যেক কর্মচারীই তার কার্যাবলির জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট দায়ী থাকে। পদসোপানের ক্ষেত্রে বিভিন্ন পদের মধ্যে কর্তৃত্বগত সম্পর্ক থাকে। ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশ ও নির্দেশ নিম্নতর কর্মকর্তারা অক্ষরে অক্ষরে পালন করে থাকেন। যেমন- একজন সহকারী সচিব তার উচ্চপদস্থ কর্মকর্তা দ্বারা নিয়ন্ত্রিত হয়।

উত্তর

উদ্দীপকে জনাব 'ক'-এর পেনশনের টাকা অনুমোদন আমলাতন্ত্রের অভ্যন্তরীণ প্রশাসন পরিচালনামূলক কাজকে নির্দেশ করে। গণতান্ত্রিক শাসনব্যবস্থায় সরকার গঠনের পর সরকারি নীতি প্রণয়ন ও বাস্তবায়ন এককভাবে মন্ত্রিপরিষদের দ্বারা সম্ভব নয়। এজন্য আমলাতন্ত্রের ভূমিকা ও গুরুত্ব অপরিসীম হয়ে ওঠে। আমলাতন্ত্র ছাড়া রাষ্ট্রের বহুমুখী কাজ সঠিকভাবে সম্পাদন করা সম্ভব নয়। আমলারা রাষ্ট্রের প্রধান প্রশাসক হিসেবে নানাবিধ কার্যাবলি সম্পাদন করে থাকেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি কাজ হলো অভ্যন্তরীণ প্রশাসন পরিচালনা। আমলাগণ অভ্যন্তরীণ প্রশাসনের সুষ্ঠু পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। উচ্চ পর্যায়ের আমলাগণ অধস্তন আমলাদের নিয়োগ, বদলি, পদোন্নতি, পেনশনের টাকা অনুমোদন, তদারকি ও নিয়ন্ত্রণের মাধ্যমে শৃঙ্খলা রক্ষা করে অভ্যন্তরীণ প্রশাসন পরিচালনা করেন। এছাড়া অভ্যন্তরীণ প্রশাসন পরিচালনার কাজ হিসেবে ঊর্ধ্বতন আমলাগণ অধস্তনদের কাজের অগ্রগতি সম্পর্কে সাময়িক বা বার্ষিক গোপনীয় প্রতিবেদন প্রেরণ করেন। সরকারের গৃহীত নীতি ও কর্মসূচিকে বাস্তব রূপদান করার কাজও আমলাদের ওপর ন্যস্ত থাকে। এভাবে অভ্যন্তরীণ প্রশাসন পরিচালনার জন্য আমলারা প্রয়োজনে নিয়মকানুন প্রণয়ন করে প্রশাসনের ভারসাম্য এবং উৎকর্ষ রক্ষা করেন। এ থেকে প্রতীয়মান হয়, উদ্দীপকে জনাব 'ক'-এর পেনশনের টাকা অনুমোদন আমলাতন্ত্রের অভ্যন্তরীণ প্রশাসন পরিচালনামূলক কাজ।

উত্তর

উদ্দীপকে জনাব 'ক'-এর পেনশনের টাকা সময়মতো না পাওয়ার জন্য আমলাতন্ত্রের লালফিতার দৌরাত্ম্যই দায়ী- এ বিষয়ে আমি একমত।আমলারা রাজনৈতিক প্রশাসকদের মতো জনপ্রতিনিধি নন। আমলাদের শিক্ষাদীক্ষা, জীবনধারণ পদ্ধতি, গোষ্ঠীগত সংহতি, দৃষ্টিভঙ্গি সবকিছুই অনেকটা ভিন্ন প্রকৃতির। অনুন্নত এবং উন্নয়নশীল বিশ্বে আমলারা নিজেদেরকে প্রজাতন্ত্রের বেতনভুক্ত কর্মচারী ও সেবক না ভেবে নিজেদেরকে জনগণের প্রভু মনে করেন। ফলে তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়েন। জনবিচ্ছিন্ন থাকতে তারা ভালোবাসেনও। আমলারা খুব বেশি আনুষ্ঠানিক। সবকিছুই তারা করতে চান প্রশাসনিক নিয়মনীতি ও বিধিবিধানের আলোকে। এর ফলে জনগণের সমস্যার মানবিক দিকটি উপেক্ষিত হয়। সমস্যা সমাধানে বিধি মোতাবেক যথাযোগ্য নিয়মে অগ্রসর হতে গিয়ে সময় নষ্ট হয় এবং এ সমস্যা ততদিনে আরও জটিল হয়ে পড়ে। জনগণের চাওয়া-পাওয়া, আবেদন-নিবেদন অফিসের ফাইলের 'লালফিতার বাঁধনে' আটকা পড়ে থাকে। জনগণের হয়রানি ও দুর্ভোগ বেড়ে যায়। এর ফলে শুধু আমলাতন্ত্রই অপ্রিয় হয়ে ওঠে না, নির্বাচিত সরকার ও জনবিচ্ছিন্ন ও অপ্রিয় হয়ে ওঠে। আমলাতন্ত্রের এ লালফিতার দৌরাত্ম্য আমলাদেরকে জনগণের প্রভু সাজার মানসিকতা তৈরি করে দেয়। এমনকি আমলাদের একটি অংশের মধ্যে রাজনৈতিক কর্তৃত্বের প্রতি অশ্রদ্ধা পোষণের মানসিকতাও বৃদ্ধি করে। উপরিউক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয়, উদ্দীপকে জনাব 'ক' তার পেনশনের টাকা যে সময়মতো পায়নি তার জন্য আমলাতন্ত্রের এই লালফিতার দৌরাত্ম্যই দায়ী।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

জনাব 'ক' এর পেনশনের টাকা অনুমোদন আমলাতন্ত্রের কোন কাজকে নির্দেশ করে… | Prosthuti