মন্ত্রণালয়ের এরূপ অবস্থার কারণ কী? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত সিরাজ সাহেব একটি শিল্প প্রতিষ্ঠান স্থাপন করার উদ্দেশ্যে মন্ত্রণালয়ে আবেদন করে দীর্ঘদিন পেরিয়ে গেলেও তিনি অনুমতি পাননি। মন্ত্রণালয়ের এই অবস্থার কারণ লালফিতার দৌরাত্ম্য। 'লালফিতা' বলতে পূর্ববর্তী নিয়মকে অন্ধভাবে অনুসরণ ও অনুকরণ করাকে বোঝায়। আমলারা সবকিছু প্রশাসনিক নিয়ম-নীতি ও বিধি- বিধানের আলোকে করতে চান। সমস্যা সমাধানের বিধি মোতাবেক যথাযোগ্য নিয়মে অগ্রসর হতে গিয়ে সময় নষ্ট হয় এবং সমস্যা আরও জটিল হয়ে পড়ে। জনগণের চাওয়া, পাওয়া, আবেদন আমলাতন্ত্রের 'লালফিতার দৌরাত্ম্যে' আটকা পড়ে থাকে। ফলে জনগণের হয়রানি বেড়ে যায়।উদ্দীপকের সিরাজ সাহেবও আমলাতন্ত্রের লালফিতার দৌরাত্ম্যের শিকার। যার ফলে তার অনুমতি পেতে বিলম্ব হচ্ছে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
মন্ত্রণালয়ের এরূপ অবস্থার কারণ কী? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর