উদ্দীপকে উক্ত পেশাজীবীদের যে সমস্যা সম্পর্কে ইঙ্গিত করা হয়েছে। সেটা আলোচনা করে তা থেকে উত্তরণের উপায় বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে আমলাদের সম্পর্কে বলা হয়েছে তারা জনগণের সেবক মনে করেন না। ফলে অতিমাত্রায় আনুষ্ঠানিকতা পালন করেন এবং দাপ্তরিক সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব করেন। এর মাধ্যমে মূলত আমলাতন্ত্রের লালফিতার দৌরাত্ম্যকে নির্দেশ করা হয়েছে।'লালফিতা' বলতে পূর্ববর্তী নিয়মকে অন্ধভাবে অনুকরণ ও অনুসরণকে বোঝায়। জনগণের চাওয়া-পাওয়া, আবেদন আমলাতন্ত্রের ফাইলের 'লালফিতার' বাঁধনে আটকা পড়ে থাকে ফলে জনগণের হয়রানি বেড়ে যায়। আমলাতন্ত্রের দৌরাত্ম্যে আনুষ্ঠানিকতার বাড়াবাড়ি, অহেতুক বিলম্ব ইত্যাদি ক্ষেত্রে যে পরিভাষাটি ব্যবহার হয়ে থাকে সেটাই 'লালফিতার দৌরাত্ম্য' নামে পরিচিত। আমলাতন্ত্রের এ সমস্যা সমাধানে যেসব পদক্ষেপ নেওয়া যায় তা হলো-১. আমলাতন্ত্রকে রাজনৈতিক কর্তৃত্বের অধীনে আনতে হবে এবং আমলাদের জনকল্যাণে কাজ করতে হবে। এতে তাদের দায়িত্বশীলতা নিশ্চিত হবে। তাছাড়া আমলাদের মধ্যে প্রশাসনিক নিয়ন্ত্রণও থাকতে হবে। প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত হলে জনগণ সঠিক সেবা পাবে। যেসব নিম্নস্তরের আমলা সরাসরি জনগণের সাথে সম্পৃক্ত তাদের দ্বারা জনগণকে সঠিক সেবাদানের ব্যবস্থা করতে হবে উচ্চস্তরের আমলাদের। এছাড়া আমলাতন্ত্রকে বিচারবিভাগীয় নিয়ন্ত্রণ দ্বারাও জবাবদিহিতার মধ্যে আনয়ন করা যায়। ২. আমলাতন্ত্রের ক্ষমতাকে উচ্চস্তরে কেন্দ্রীভূত করে না রেখে বিকেন্দ্রীকরণের মাধ্যমে ক্ষমতা নিম্নস্তরে হস্তান্তর করে আমলাদের সিদ্ধান্ত গ্রহণের দীর্ঘসূত্রতা দূর করতে হবে। তাহলে জনগণ দ্রুত আমলাদের কাছ থেকে সেবা গ্রহণ করতে পারবে।৩. জনগণকে রাজনৈতিকভাবে সচেতন হতে হবে। জনগণ রাজনৈতিকভাবে সচেতন হলে আমলাতান্ত্রিক জটিলতা কমানো যাবে।৪. আমলাদের যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলতে হবে। আমলারা, জনগণের শাসক নয়, সেবক এ মানসিকতা সৃষ্টি করতে হবে এবং সেবা প্রদানে অলসতা দূর করতে হবে। সর্বোপরি আমলাদের মধ্যে শুদ্ধাচার প্রতিষ্ঠা করতে হবে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উক্ত পেশাজীবীদের যে সমস্যা সম্পর্কে ইঙ্গিত করা হয়েছে। সেটা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর