শেয়ারFacebookWhatsApp

রহমান সাহেবের প্রতিষ্ঠানটি তোমার পঠিত কোন প্রতিষ্ঠানের। সাথে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের রহমান সাহেবের প্রতিষ্ঠানটি মূলত পদসোপানভিত্তিক এবং নিরপেক্ষ। এ প্রতিষ্ঠানে তার চাকুরির নিরাপত্তা রয়েছে এবং তার দক্ষতা প্রতিষ্ঠানটির একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। এরূপ বৈশিষ্ট্য। আমলাতন্ত্রের সাথে সাদৃশ্যপূর্ণ। আমলাতন্ত্র আধুনিক রাজনৈতিক ব্যবস্থার একটি অপরিহার্য অঙ্গ। এটি দক্ষ, স্থায়ী ও বেতনভুক্ত পেশাদার কর্মচারীদের সংগঠন যা সরকারের নীতি ও সিদ্ধান্ত বাস্তবায়ন করে। আমলাতন্ত্রে পদসোপান নীতিতে বিভিন্ন পদের শ্রেণিবিন্যাস ও সংগঠন করা হয়। প্রত্যেক নিম্নতর পদ উচ্চতর দ্বারা নিয়ন্ত্রিত হয় যা রহমান সাহেবের প্রতিষ্ঠানে বর্তমান। আমলাতন্ত্র প্রশাসন একটি রাজনীতি নিরপেক্ষ সংগঠন। আবার, আমলাতান্ত্রিক সংগঠনে কর্মচারীরা সর্বোচ্চ মাত্রায় বিশেষ দক্ষতা ও অর্জনে সচেষ্ট থাকেন, যা রহমান সাহেবের ক্ষেত্রেও প্রযোজ্য। সুতরাং রহমান সাহেবের প্রতিষ্ঠানটি আমলাতন্ত্রের সাথে সাদৃশ্যপূর্ণ।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

রহমান সাহেবের প্রতিষ্ঠানটি তোমার পঠিত কোন প্রতিষ্ঠানের। সাথে সাদৃশ্…

উদ্দীপক

রহমান সাহেব যে সরকারি প্রতিষ্ঠানটিতে কাজ করেন সেটি মূলত পদসোপান ভিত্তিক এবং নিরপেক্ষ একটি প্রতিষ্ঠান। চাকরির নিরাপত্তা থাকার কারণে তিনি অত্যন্ত মনোযোগ দিয়ে দক্ষতার সাথে তার দায়িত্ব সম্পাদন করেন। [আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা]

উত্তর

আইনসভা হলো রাষ্ট্রের জনসাধারণের প্রতিনিধিত্বমূলক প্রতিষ্ঠান এবং সরকারের নীতি নির্ধারক যন্ত্র ও রাষ্ট্রের প্রয়োজনীয় আইন সরবরাহকারী সংস্থা।

উত্তর

সর্বজনীন ভোটাধিকার হলো সবার জন্য ভোটের অধিকার। যখন একটি নির্দিষ্ট বয়সের সকল নারী-পুরুষ, ধর্ম-বর্ণ, গোত্র, শিক্ষিত, নিরক্ষর, ধনী, গরিব, নির্বিশেষ ভোটাধিকার লাভ করে, তখন তাকে সর্বজনীন ভোটাধিকার বলা হয়। তবে এতে আদালত কর্তৃক অপ্রকৃতস্থ কিংবা দেউলিয়া ঘোষিত কিংবা দন্ডপ্রাপ্ত আসামিরা ভোটাধিকার পায় না।

উত্তর

উদ্দীপকের রহমান সাহেবের প্রতিষ্ঠানটি মূলত পদসোপানভিত্তিক এবং নিরপেক্ষ। এ প্রতিষ্ঠানে তার চাকুরির নিরাপত্তা রয়েছে এবং তার দক্ষতা প্রতিষ্ঠানটির একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। এরূপ বৈশিষ্ট্য। আমলাতন্ত্রের সাথে সাদৃশ্যপূর্ণ। আমলাতন্ত্র আধুনিক রাজনৈতিক ব্যবস্থার একটি অপরিহার্য অঙ্গ। এটি দক্ষ, স্থায়ী ও বেতনভুক্ত পেশাদার কর্মচারীদের সংগঠন যা সরকারের নীতি ও সিদ্ধান্ত বাস্তবায়ন করে। আমলাতন্ত্রে পদসোপান নীতিতে বিভিন্ন পদের শ্রেণিবিন্যাস ও সংগঠন করা হয়। প্রত্যেক নিম্নতর পদ উচ্চতর দ্বারা নিয়ন্ত্রিত হয় যা রহমান সাহেবের প্রতিষ্ঠানে বর্তমান। আমলাতন্ত্র প্রশাসন একটি রাজনীতি নিরপেক্ষ সংগঠন। আবার, আমলাতান্ত্রিক সংগঠনে কর্মচারীরা সর্বোচ্চ মাত্রায় বিশেষ দক্ষতা ও অর্জনে সচেষ্ট থাকেন, যা রহমান সাহেবের ক্ষেত্রেও প্রযোজ্য। সুতরাং রহমান সাহেবের প্রতিষ্ঠানটি আমলাতন্ত্রের সাথে সাদৃশ্যপূর্ণ।

উত্তর

রহমান সাহেবের প্রতিষ্ঠান অর্থাৎ আমলাতন্ত্রের জবাবদিহিতার সাথে সুশাসনের সম্পর্ক অত্যন্ত গভীর। সুশাসন প্রতিষ্ঠায় আমলাতন্ত্রের জবাবদিহিতা একান্ত প্রয়োজন। আমলাদের দ্বারা সরকারের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন হয়। আমলাতন্ত্রে যদি জবাবদিহিতার ব্যবস্থা থাকে তবে যেকোনো কর্মসূচি সঠিকভাবে সম্পন্ন হওয়া সম্ভব। যেহেতু জবাবদিহিতা দুর্নীতি রোধ করে তাই আমলাগণ যদি তাদের কাজের জন্য জবাবদিহিতা করতে বাধ্য থাকেন তবে রাষ্ট্র ও সমাজ অনেকাংশে দুর্নীতিমুক্ত হবে। আর দুর্নীতিমুক্ত সমাজব্যবস্থাই সুশাসনের কাম্য। সুশাসনের প্রবক্তারা সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে জবাবদিহিতাকে একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে চিহ্নিত করেছেন। সুশাসনের মূল উদ্দেশ্য হলো সরকারের সমস্ত কার্যক্রমকে দুর্নীতিমুক্ত করে উন্নয়ন নিশ্চিত করা। বর্তমান রাষ্ট্রব্যবস্থায় আমলাতন্ত্রের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সরকারের নীতি বাস্তবায়ন করা আমলাতন্ত্রের কাজ। তাই একটি দেশের আমলাতন্ত্রের জবাবদিহিতা বৃদ্ধি পাওয়ার অর্থ হলো সরকারের জবাবদিহিতা বৃদ্ধি পাওয়া। জনগণের টাকায় আমলাদের বেতন হয়। তাই আমলারা নিজেদের প্রভু মনে না করে জনগণের সেবক মনে করলে জবাবদিহিতা নিশ্চিত হবে। জনগণ সরাসরি রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করে না। প্রতিনিধিত্বশীল সরকার ব্যবস্থায় জনগণের পক্ষে। তাদের প্রতিনিধিরা আইনসভার সদস্যগণ রাষ্ট্র পরিচালনা করে থাকেন। তাই এ সকল প্রতিনিধিদের কাছেও আমলারা জবাবদিহি করতে বাধ্য। এভাবে আমলাতন্ত্রে জবাবদিহিতা যত বৃদ্ধি পাবে, প্রশাসন তত স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত হবে। আর স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত প্রশাসন সুশাসনের বিশেষ সহায়ক শক্তি।তাই বলা যায়, রহমান সাহেবের প্রতিষ্ঠানটির জবাবদিহিতা সুশাসনের সাথে গভীরভাবে সম্পর্কযুক্ত।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।